রেসিপি: কাচঁকি মাছের চচ্চড়ি।
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কাচঁকি মাছের চচ্চড়ি। রেসিপি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকে কাচঁকি মাছের চচ্চড়ি রেসিপি ভালো লাগবে।
আজকে আমি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছি। ছোট মাছ খেতে তো সবাই অনেক বেশি পছন্দ করে। আর ঠিক তেমনি আমি নিজেও ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে কাচঁকি মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তবে সত্যি কথা বলতে এই কাচঁকি মাছ কিন্তু কিনে নিয়ে আসা মাছ না, এটা আমাদের নিজেদের পুকুর থেকে ধরা মাছ। আমাদের পুকুর থেকে এটা ধরা হয়েছে। আর নিজেদের পুকুরের মাছ এরকম ভাবে রান্না করার পর তো খেতে অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। আমার ফ্যামিলির সবাইও খুব মজা করে খেয়েছিল এই মজাদার রেসিপি টা। এই রেসিপিটা তৈরি করার সম্পূর্ণ পদ্ধতি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি।
উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কাচঁকি মাছ | 500 গ্রাম |
| পেঁয়াজ কুচি | ১ কাপ |
| টমেটো কুচি | ১কাপ |
| রোসন বাটা | ১ কাপ |
| কাঁচা মরিচ | ৫/৬ টা |
| লবন | পরিমাণমতো |
| তেল | পরিমাণমতো |
| হলুদ | পরিমাণমতো |
| মরিচ | পরিমাণমতো |
ধাপ 1️⃣
প্রথমে আমি একটা পাতিল চুলে বসিয়ে তেল দিয়ে তেল গরম করে নিলাম। এরপর পেঁয়াজ কুঁচি এবং টমেটো কুঁচি দিয়ে দিলাম।
ধাপ 2️⃣
তারপরে কাঁচামরিচ কুঁচি দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিলাম।
ধাপ 3️⃣
এরপর মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এক চামচ করে দিয়ে দিলাম।
ধাপ 4️⃣
তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এটা।
ধাপ 5️⃣
এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অনেক সুন্দর করে। তারপরে কাচঁকি মাছগুলো ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম।
ধাপ 6️⃣
এভাবে এটা বেশ কিছুক্ষণ জ্বাল করে নিলাম। ঝোল কিছুটা শুকিয়ে আসার পর এটা পরিবেশন এর জন্য নামিয়ে নিলাম। এভাবেই আমি পুরো রেসিপিটা তৈরি শেষ করি। আশা করছি আপনাদের পছন্দ হবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
"নিজেকে নিয়ে কিছু কথা"
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
ভাইয়া এগুলো কাঁচকি মাছ না মলা মাছ? কাঁচকি মাছ সাইজে আরো ছোট হয় না? যাইহোক মাছ দেখে সবসময় কনফিউজড হয়ে যাই। এই মাছগুলো বাজার থেকে কিনে আনলেই খেতে খুব ভালো লাগে। আর আপনারা তো নিজেদের পুকুর থেকে তুলে রান্না করেছেন। বোঝাই যাচ্ছে খেতে কতটা মজাদার হয়েছিল। লোভ লাগিয়ে দিলেন ভাইয়া।
আপু আমরা তো আমাদের এদিকে এটাকে কাচঁকি মাছ বলি। আমার তো মনে হয় এটার সাইজ এরকম হয়। নিজেদের পুকুরের হাওয়াতে বেশি সুস্বাদু হয়েছিল।
https://twitter.com/NARocky4/status/1778598306412994612?t=kwnlLWYPUUkH5lYLWXHLYA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া ছোট মাছের চচ্চড়ি সবারই অনেক পছন্দের। আর সেই মাছ যদি কাচঁকি হয় তাহলে তো কথায় নেই। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। আর নিজের পুকুরে মাছ তাহলে আমাদের দাওয়াত করলে পারতেন হা হা হা। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
দাওয়াত দিলে তো আসতে দেরি হয়ে যেত। আর দেরি করে খেলে ভালো লাগতো না তাই খেয়ে ফেলেছি😁।
আপনি আজকে সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দিলেন। কাচঁকি মাছের চচ্চড়ি আমার কাছে অনেক পছন্দের, বিশেষ করে টমেটো দিয়ে এই ধরনের রেসিপি রান্না করলে খেতে খুব মজা লাগে। আমি ছোট মাছ খেতে অনেক পছন্দ করি। সুন্দর করে গুছিয়ে রান্নার দাপগুলো আমাদের মাঝে শেয়ার করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কাচঁকি মাছের চচ্চড়ি আপনার অনেক পছন্দের শুনে ভালো লাগলো।
ছোট মাছ আমার কাছেও অনেক ভালো লাগে ৷ যা হোক এই কাচঁকি মাছের চচ্চড়ি দেখে অনেক লোভ পাচ্ছে৷ তবে এই মাছ আমাদের এই দিকে মৌকা মাছ বলে নদীর এসব মাছ খেতে অনেক সুস্বাদু লাগে ৷ যা হোক আপনার করা রেসেপি টি দেখে ভালো লাগলো ৷ অনেক লোভনীয় স্বাদের. কাচঁকি মাছের চচ্চড়ি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই ৷
ছোট মাছ আমি খুব ভালোবাসি। আর এই রেসিপিটা তো অনেক মজাদার হয়েছিল।
লোভ সামলানো মুসকিল আপনার এই কাঁচা মাছের চচ্চড়ি দেখে।ভীষন লোভনীয় হয়েছে ভাইয়া রেসিপিটি। মাছ গুলো আপনার নিজের পুকুরের জেনে খুব ভালো লাগলো।আপনি এই মাছ গুলোকে কাঁচকি মাছ বলছেন আমাদের এলাকায় এই মাছের নাম মোয়া বা মলা মাছ।কাঁচকি মাছ নদীর এক প্রকার ছোট মাছের নাম তবে এলাকাভিত্তিক নাম আলাদা হয় তা জানি।আপনি চমৎকার সুন্দর করে ধাপে ধাপে চমৎকার পদ্ধতিতে কাঁচা মাছের চচ্চড়ি করেছেন দারুণ লাগছে দেখতে।খেতে অনেক লোভনীয় হয়েছে তা বুঝতেই পারছি রেসিপিটির কালার দেখে।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনি কাচঁকি মাছ লিখতে গিয়ে কয়েক জায়গায় কাঁচা মাছ লিখে ফেলেছেন। যাইহোক ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।
ছোট মাছ আমার খুবই খুবই প্রিয় ।
আপনার মাধ্যমে আজ আমার প্রিয় একটি রেসিপি দেখতে পেরে সত্যি অনেক ভালো লাগলো ।
আপনার প্রস্তুত করা রেসিপি দেখেই জিভে জল চলে এলো ।
খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হবে ।
তাছাড়া এই জাতীয় মাছ এ প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের দেহ গঠনে অনেক সহায়তা করে।
আপনার প্রিয় একটা রেসিপি দেখাতে পেরে আমার নিজের কাছেও ভালো লাগতেছে।
একেবারে সুস্বাদু ও লোভনীয় দেখতে একটি খাবারের রেসিপি শেয়ার করেছেন দেখছি৷ খুব সুস্বাদু দেখা যাচ্ছে আপনার এই রেসিপিটি৷ আসলে এরকম রেসিপি দেখলে এমনিতেই মুখের মধ্যে পানি চলে আসে৷ কাঁচকি মাছ এমনিতে অনেক সুস্বাদু হয়ে থাকে৷ আপনি আজকের যে রেসিপি তৈরি করেছেন তা দেখে এখনি খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷
কাচঁকি মাছের রেসিপি টা আসলেই অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল।
খুব সুন্দর একটি রেসিপি আপনি আজকে শেয়ার করেছেন। ছোট মাছের চচ্চড়ি অধিকাংশ মানুষেরই অনেক পছন্দ। বিশেষ করে আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। আপনার রেসিপি এর প্রতিটা ধাপের বর্ণনা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন ।রেসিপি তৈরিতে টমেটো ব্যবহারটা আমার কাছে অনেক ভাল লেগেছে।এমন একটা লোভনীয় রেসিপি দেখে অনেক ভালো লাগলো।
টমেটো ব্যবহার করার কারনে বেশি সুস্বাদু হয়েছিল রেসিপিটা।