জেনারেল রাইটিং-নিয়মিত হাঁটাহাঁটি করা খুবই ভালো একটি অভ্যাস||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। মাঝে মাঝে লেখালেখি করতে অনেক ভালো লাগে। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দেখার চেষ্টা করি।আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লেখার চেষ্টা করবো। আশা করছি আমার এই পোস্ট সবার ভালো লাগবে।
নিয়মিত হাঁটাহাঁটি করা খুবই ভালো একটি অভ্যাস:
Source
সুস্থ থাকার জন্য নিয়মিত হাঁটাহাঁটি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও একটা সময় এই অভ্যাসটা আমার অনেক ছিল। তবে মাঝে কিছুদিন ব্যস্ততার কারণে হয়তো হাঁটাহাঁটি করার কিংবা নিজের মতো করে সময় কাটানোর সময় ছিল না। আসলে সুস্থ থাকার জন্য নিজের জন্য একটু সময় বের করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুস্থ থাকার জন্য প্রত্যেকদিন নির্দিষ্ট সময় ধরে হাঁটাহাঁটি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে বিভিন্ন ধরনের অসুখে সবাই আক্রান্ত হচ্ছে। আর এই অসুস্থতার মূলে রয়েছে আমাদের লাইফ স্টাইল। আমরা দিনে দিনে অলস লাইফস্টাইল বানিয়ে ফেলছি। আর এর কারণে অসুস্থতাও বেড়ে যাচ্ছে।
আমরা যদি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চাই তাহলে নিয়মমাফিক জীবন যাপন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজেকে অ্যাক্টিভ রাখা। আর নিজেকে একটিভ রাখার জন্য প্রয়োজনীয় কাজকর্ম করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি নির্দিষ্ট সময় ধরে হাঁটাহাঁটি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে একজন সুস্থ মানুষকে প্রত্যেকদিন কমপক্ষে ৩০ থেকে ৪০ মিনিট হাঁটাহাঁটি করা উচিত। সুস্থতা অনেক গুরুত্বপূর্ণ একটি নেয়ামত। আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে অবশ্যই নিজেকে সময় দিতে হবে।
আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন ডক্টরের কাছে যাই। কিন্তু আগে থেকে যদি আমরা সচেতন হতাম তাহলে হয়তো বড় ধরনের অসুস্থতায় ভুগতে হতো না। আমরা যদি শুরু থেকেই নিজের জীবনটাকে নিয়ন্ত্রণ করতে শিখে যেতাম কিংবা লাইফস্টাইল মেইন্টিন করতাম তাহলে অন্তত জীবনের মুহূর্ত গুলো ভালো কাটত এবং অসুস্থতায় ভুগতে হতো না। তবে আমার মনে হয় একজন সুস্থ মানুষের সুস্থ থাকার জন্য প্রত্যেকদিন হাঁটা উচিত। হাঁটাহাঁটি করা এবং ব্যায়াম করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুস্থতার জন্য ব্যায়ামের কোন তুলনা হয় না।
আমরা এখনো অনেক মানুষজনকে দেখি যারা নিয়মিত হাঁটাহাঁটি করে কিংবা ব্যায়াম করে। আসলে তাদের শরীরে দেখলেই বোঝা যায় তারা কতটা ফিট। তারা হয়তো এরকম লাইফস্টাইল অনেকদিন থেকেই মেইনটেইন করছে। তাদের লাইফ স্টাইল আর তাদের শরীরের সুস্থতা দেখে সত্যি অনেক ভালো লাগে। এরকম অনেক মানুষ আমাদের চারপাশে রয়েছে যারা নিয়মিত হাঁটাহাঁটি করেন এবং ব্যায়াম করেন। আর তারা সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেকটা সুস্থ থাকেন।
আমাদের প্রত্যেকের উচিত নিজের প্রতি খেয়াল রাখা এবং নিজের প্রতি যত্নশীল হওয়া। বিশেষ করে আমরা যদি একটু একটু করে হাঁটাহাঁটির অভ্যাস গড়ে তুলি তাহলে ভবিষ্যতে ভালো কিছু পাবো এবং ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার জন্য হলেও এখন থেকে সবাইকে একটিভ হওয়া উচিত এবং নির্দিষ্ট সময় ধরে হাঁটাহাঁটি করা উচিত। নিজের সুস্থতার জন্য হলেও নিয়ম কানুন মেনে চলা উচিত এবং নিজেকে সুস্থ রাখা উচিত। আশা করছি আপনারাও চেষ্টা করবেন নিজেকে সুস্থ রাখার এবং নিজেকে একটিভ রাখার।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1870788321276043669?t=xi1gQq1fO4FfmTAUIXkxsQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিক বলেছেন আপু আমরা অসুস্থ হওয়ার পর নিজেদের যত্ন নেই এবং সচেতন হয়। কিন্তু আমরা যদি অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকার চেষ্টা করি এবং নিয়মিত কিছু সুস্থ থাকার অভ্যাস গড়ে তুলি তাহলে আর এত কষ্ট এবং ভোগান্তির শিকার হতে হয় না। আপনি খুব সুন্দর সুন্দর কথা উল্লেখ করেছেন। পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপু।
সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেকের উচিত নিয়মিতভাবে হাঁটাহাঁটি করা এবং ভালো একটি অভ্যাস তৈরি করা।
আসলে আপু আমাদের সবার সুস্থ থাকার চেষ্টা করা উচিত। সুস্হতা হচ্ছে সবার বড় নেয়ামত। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালো থাকতে হলে অবশ্যই নিয়মিত হাঁটতে হবে এবং এই অভ্যাসটা ধরে রাখতে হবে। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
একটা সময় ছিল নিয়মিত হাঁটাহাঁটি করতাম। এটা একদম ঠিক বলেছেন আপু দিন দিন আমরা অলস হয়ে পড়ছি। আর তাইতো আমাদের মধ্যে নানান রকম রোগ বাসা বাঁধে। অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন। চেষ্টা করতে হবে নিয়মিত হাঁটাহাঁটি করার তবেই অনেকটা সুস্থ থাকা যাবে।
ঠিক বলেছেন আপু আমরা দিনে দিনে অলস হয়ে পড়ছি। আর এই অলসতা আমাদের শরীরে নানান রকমের অসুখ-বিসুখ সৃষ্টি করে। তাই সবাইকে সচেতন হতে হবে।
এখন যেহেতু শীতকাল তাই সকালে হাটাঁ বেশি জরুরি। শুয়ে থাকলে শরীরে এমনিতেই অলসতা কাজ করে। আর অলসতা থেকেই শরীরে নানানরকম রোগের বাসা বাধেঁ। তাই আমাদের দৈনিক ত্রিশ মিনিট হলেও হাটাঁ উচিত।
ঠিক বলেছেন ভাইয়া অলসতায় সময় কাটানোর চেয়ে মাঝে মাঝে হাঁটাহাঁটি করতে বেশি ভালো লাগে।
জি আপু 🌸
প্রতিটি মানুষের উচিত নিয়মিত হাঁটাহাঁটি করা। এতে করে শরীর খুব ভালো থাকে। বিশেষ করে সকাল বেলা নিয়মিত হাঁটতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। আর এখন তো হাঁটাহাঁটি করে ইনকামও করা যায়। ব্যায়াম করার পাশাপাশি ইনকাম করাও হয়ে যায়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রতিটি মানুষের উচিত নিয়মিত হাঁটাহাঁটি করা। আর নিজের সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। নিয়মিত হাঁটলে আমাদের শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকে। বিশেষ করে সকাল সকাল উঠে হাঁটা একটু বেশি গুরুত্বপূর্ণ। নিজের শরীরের খেয়াল রাখা উচিত সবসময়। তাহলে আমাদের সবার শরীর অনেক ভালো থাকবে। খুব সুন্দর করে পোস্টটা লিখেছেন।
সুস্থ থাকতে হলে এবং ভালো থাকতে হলে নিয়মিত হাঁটাহাঁটি করা খুবই গুরুত্বপূর্ণ। মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
যারা প্রতিদিন হাঁটাহাঁটি করে, তাদের এটা আসলেই খুব ভালো একটা অভ্যাস। কারণ হাঁটাহাঁটি করা শরীরের জন্য খুব ভালো। আর মনটাও অনেক বেশি ফ্রেশ থাকে। সকালবেলায় হাঁটাহাঁটি করার মজাটাই আলাদা হয়। হাঁটাহাঁটি করলে আমরা অনেক রোগ থেকে মুক্তি পাই। হাঁটাহাঁটি করা সবার জন্য অনেক বেশি উপকারী।
ঠিক বলেছেন আপু যারা প্রতিদিন হাঁটাহাঁটি করে তাদের খুবই ভালো একটি অভ্যাস তৈরি হয়। আর এটা শরীরের জন্য অনেক বেশি দরকারি।