মাছের মাথা এবং কাঁঠালের বিচি দিয়ে পটল রান্না

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের মাথা এবং কাঁঠালের বিচি দিয়ে পটল রান্নার রেসিপি। পটল সবজি আমার তেমন একটা পছন্দ না। তবে এভাবে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। এটা মাছ দিয়ে রান্না করলেও খেতে খুব সুস্বাদু। তবে আমি শুধুমাত্র বড় মাছের মাথা দিয়ে রান্না করেছি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000042229.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • পটল
  • বড় মাছের মাথা
  • কাঁঠালের বিচি
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • মরিচ গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • লবণ
  • রসুন বাটা

1000042248.jpg

ধাপ - ১

প্রথমে আমি মাছের মাথা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপর সামান্য পরিমাণ লবণ, হলুদ গরু এবং মরিচ গুলো দিয়েছি। তারপর ভালোভাবে মেখে নিলাম।

1000042224.jpg1000042250.jpg
ধাপ - ২

একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাছের মাথা ভালো করে ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে মাথাটা ভেজে নিলাম।

1000042225.jpg1000042227.jpg
ধাপ - ৩

এবার একটা পাতিলে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর সেখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি ভেজে নিলাম। সেই সাথে দিয়ে দিলাম লবন, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়ো এবং রসুন বাটা।

1000042226.jpg1000042251.jpg
ধাপ - ৪

এবার সব মশলা ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর সেখানে পরিমাণ মতো কাঁঠালের বিচে দিয়েছি।

1000042252.jpg1000042253.jpg
ধাপ - ৫

এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে যায়। তারপর কেটে রাখা পটল গুলো দিয়েছি।

1000042254.jpg1000042228.jpg
ধাপ - ৬

সবজি এবং কাঁঠালের বিচি কিছুটা সিদ্ধ হয়ে এলে মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপর আরো কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে ফেললাম। এভাবেই রেসিপিটা তৈরি হয়ে গেল।

1000042255.jpg

পরিবেশন

1000042230.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 last year 

এ সময় এটা কি যে দেখালেন। দেখেই তো জিভে জল চলে এসেছে আমার। মজার মজার রেসিপি গুলো দেখলে কে পারে লোভ সামলাতে। বিশেষ করে আমি তো একেবারেই পারি না। আর যদি নিজের পছন্দের রেসিপিটা হয় তাহলে তো আরো লোভ লাগে। রেসিপিটা দেখেই তো বুঝতে পারছি কতটা মজাদার হয়েছে। আমার কিন্তু দারুণ ভালো লেগেছে আপনার আজকের রেসিপি পোস্টটি।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

কাঁঠালের বিচি যেকোনো সবজি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মাছের মাথা দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লাগলো। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 last year 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

কাঁঠালের বিচি দিয়ে যেকোনো কিছু রান্না করলে খেতে অনেক সুস্বাদু এবং মজাদার হয়। কাঁঠালের বিচি দিয়ে চমৎকার রেসিপি তৈরি করেছেন আপু। কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না বেশ অনেকবার খেয়েছি খেতে অনেক সুস্বাদু হয়। আপনি মাছের মাথা দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। সম্পূর্ণ পদ্ধতি দেখে বেশ ভালো লাগলো।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

মাছের মাথা আমাদের বাড়ির প্রত্যেকে অনেক বেশি পছন্দ করে তবে পটল খুবই পানসে লাগে রান্না করলে। সেই জন্য পটল খুব একটা পছন্দ করি না তাই সেভাবে রান্না করা হয় না। তবে আপনি এত সুন্দর করে পটল দিয়ে কাঁঠালের বীজ দিয়ে মাছের মাথা রান্না করেছেন দেখে মনে হচ্ছে খেতে ভীষণ ভালো হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 last year 

কাঁঠালের বিচি আমার খুব প্রিয়। তবে পটলো খেতে খারাপ লাগে না। আর এভাবে যদি মাছের মাথা দিয়ে রান্না করা হয় খেতে বেশ লাগে। আপনিও বেশ সুন্দরভাবে রান্নার পদ্ধতিটি শেয়ার করেছেন। আর কম মশলায় এভাবে কোন রেসিপি তৈরি করলে খেতে দারুন লাগে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার এই রান্নার রেসিপিটি দেখে আমি রীতিমতো অবাক। মাছের মাথা দিয়ে কাঁঠালের বীজ এবং পটল দিয়ে এত সুন্দর করে রান্না করা যায় সেটা আগে জানতাম না। কারণ পটল আমার মোটেও পছন্দ না। ভাজা করে বা পটল চিংড়ি রান্না করে খেতেই বেশি ভালো লাগে। হালকা-পাতলা ঝোল খেতে পটল দিয়ে ভালো লাগেনা। তবে আপনি এত সুন্দর করে সুস্বাদু করে রান্না করেছেন দেখে ভীষণ ভালো লাগলো।

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মাছের মাথা এবং কাঁঠালের বিচি দিয়ে পটল রান্না রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59055.50
ETH 1589.37
USDT 1.00
SBD 0.38