কাজকে ভালোবাসুন!
16-11-2022
০২ অগ্রহায়ণ ,১৪২৯ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
আচ্ছা আপনাকে যদি বলা হয়, মানুষ বড় হয় কিভাবে? অথবা বড় হতে হলে কি করতে হয়? তাহলে উত্তরটা কি আসবে! নিশ্চয় উত্তরটা হবে কাজ। হ্যা! ঠিক ধরেছেন। কাজের মাধ্যমেই মানুষকে বড় হতে হয়। কাজ ছাড়া কোনো ব্যক্তি কখনো সফল হতে পারে না। কাজের কথাটা আসলে সবার আগে যে কথাটা আসে সেটা হলো পরিশ্রম! আমরা সবাই জানি, "পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। " অর্থাৎ বুঝতেই পারছেন আপনাকে পরিশ্রমও করতে হবে। আপনার জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করতে হবে। অনেকেই বলে ভাগ্যে নেই তাই সফল হতে পারেনি! এটা আসলে কতটা যুক্তিযুক্ত আমার জানা নেই। তবে আমি বিশ্বাস করি পরিশ্রম করে যেতে পারলে একদিন না একদিন জীবনে সফল হওয়া সম্ভব।
একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখা যাক। ধরুন আপনি একটি কোম্পানিতে জব করেন। আপনাকে অফিসের নিম্ন লেভেলের কাজ দিয়েছে। যে কাজটা আপনার করা কথা নয়! অন্য একজন করার কথা। কিন্তু তারপরেও আপনাকে কাজটি দেয়া হলো। কিন্তু কাজটি আপনি করতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি কাজটি ভালোবেসে করেন। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি, কাজ ছোট হোক বড় হোক! সেটা কোনো বিষয় নয়! বিষয় হলো আপনি কাজটি কতটা গুরুত্বের সাথে করছেন! আপনি যদি ছোট কাজটিও গুরুত্বের সাথে করেন তাহলে দেখবেন কাজটি আপনার কাছে সহজ লাগবে, করতে ভালো লাগবে। আর আপনি যদি কাজটি গুরুত্বের সাথে না নেন। তাহলে কাজটি করতেও স্বাচ্ছন্দ্যবোধ করবেন। উল্টো কাজটি ভালোভাবে সম্পন্ন হবে না।
আমাদের ছোট বেলা থেকেই কোনো একটি বিষয়ে আলাদাভাবে দক্ষ থাকি। কেউ গান করতে, কেউ আর্ট করতে কেউ বা নাচতে ইত্যাদি। কিন্তু আপনার ভালো লাগার কাজটি কোথায় প্রকাশ করতে পারছেন না। কেউ দেখতেও পারছে না যে আপনি আর্টে দক্ষ নাকি গানে নাকি নাচে। আবার এমন কোনো জায়গা পাননি যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি শেয়ার করবেন। তাহলে হয়তো আজীবন একটা আক্ষেপ থেকে যাবে! আমাদের সেই দক্ষতাগুলো শেয়ার করার ব্যবস্থা করে দিয়েছে স্টিমিটের মতো এই প্লাটফর্ম, স্পেশালি আমার বাংলা ব্লগ। যেখানে আমরা আমাদের মনের ভিতরে সুপ্ত অনুভূতিগুলো প্রকাশ করতে পারি, প্রকাশ করতে পারি আমাদের ভিতরে লুকিয়ে থাকা দক্ষতা। এই যে আমার কথাই ধরুন না! আমি সোস্যাল মিডিয়াতে নিজের অনুভূতি শেয়ার করতে স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করিনা। আমি স্বাচ্ছন্দ্যবোধ করি আমার বাংলা ব্লগে নিজের অনুভূতি শেয়ার করতে পেরে। আমি লেখনীর মাধ্যমে আমার মনের ভিতরের অনুভূতি শেয়ার করি। এটা সত্যি আমার কাছে গর্বের মনে হয়। যেহেতু এটাও একটা কাজ, সো আমি চেষ্টা করি সবসময় কাজটা মনের আনন্দে করার জন্য।
আসলে আমার বাংলা ব্লগ আমাদের এমন একটি জায়গা যেখানে মনের আনন্দে কাজ করার মতো আমাদের পরিবেশ তৈরি করে দিয়েছে। স্টিমিট প্লাটফর্মে আসলে মনের আনন্দে কাজ করতে পারলেই সাকসেস হওয়া সম্ভব। অনেকেই আছে দেখবেন রেগুলার পোস্ট করেন না বা অনেকে স্টিমিট থেকে ছিটকে যাচ্ছে! এর কারণ আসলে কি? কারণ একটাই হয়তো কাজটাকে ভালোবেসে করেনি। মার্কেট এর অবস্থা যেমনই থাকুক না কেন তারা যদি ভালোবেসে কাজটি করে যেত তাহলে তাদের স্টিমিট জার্নিটাও সুন্দর হতো। এখন আপনি ভাবতে পারেন। আমি জ্ঞানী কথা বলতেছি! আসলে মোটেও না! আমার মনের ভিতরের কথাগুলো শেয়ার করছি। আসলে মার্কেট ডাউন হওয়ার পরে অনেকেই হয়তো তা দেখে স্টিমিট জার্নিটাই বাদ দিয়ে দিবে! কিন্তু কেন? ঐ যে বললাম কাজটাকে ভালোবেসে করেনি। আপনি কাজটাকে একবার ভালোবেসে করেই দেখুন না, দেখবেন খুবই স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
তবে আমি একটা জিনিস ভালোই উপলব্ধি করতে পেরেছি। আপনি কাজের যেকোন সেক্টরেই যান না কেন কাজটি সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে সফলতা আসবেই। জীবনে বাধা বিপত্তি আসবে যাবে। কিন্তু কখনো হাল ছাড়া যাবে না। আমার এই পর্যন্ত ক্ষুদ্র জীবনে যা বুঝতে পেরেছি, কখনো হাল ছাড়া যাবে না। সফল না হওয়া পর্যন্ত লড়াই করে যেতে হবে। তবেই সাফল্য আপনার দরজাই এসে কড়া নাড়বে। তবে মোরাল অব দা স্টরি হচ্ছে, কাজকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। হোক সেটা ছোট অথবা বড় কাজ। যায়হোক, অনেক কথাই বলে ফেললাম। আমি সবসময় যে কথাটা বলি। আমি কোনো মোটিভেটর নয়! জাস্ট মনের ভিতরের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনাদের সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
VOTE @bangla.witness as witness
OR
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া খুব সুন্দর একটা পোস্ট করেছেন যা পড়ে খুব ভালো লাগলো। সত্যি বলেছেন ভাইয়া
ভালোবেসে কোনো কাজ করলে খুব অল্প সময়ে তা শেষ হয়ে যায়। কঠিন বা সহজ যেকোনো কাজই হোক না কেন যদি মন থেকে ভালোবেসে করা হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি তা অনেক বারই উপলব্ধি করেছি। ধন্যবাদ আপনার মনের কথাগুলো পোস্টের মাধ্যমে শেয়ার জন্য।
জি আপু । আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ে চমৎকার একটি মন্তব্য করার জন্য 🌼
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি বলেছেন ভাইয়া আমাদের সর্ব প্রথম আগে কাজকে ভালোবাসতে হবে,হোক ছোট কিংবা বড়, কাজ তো কাজই।এটা সত্যি যে সবাই সব কাজে দক্ষ থাকে না। আমার বাংলা ব্লগ এমন একটি জায়গা তাকে ভালোবেসে কাজ করলে সত্যি অনেক আনন্দ পাওয়া যায়,স্টিমের দাম যাইহোক। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।
জি আপু কাজ করতে হবে আনন্দ নিয়ে! আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
আসলে ঠিকই বলেছেন, কাজ ছোট হোক কিংবা বড়, যদি মন থেকে ভালোবেসে না করে তাহলে সেই কাজটায় সফল হওয়া সম্ভব নয়। আর আমাদের নিজেদের যদি ক্রিটিভিটি থাকেও তাহলে আমরা তো সব দেখানোর জায়গাও পায়নি। এই বিষয়টা বলছি এ কারণে আসলে আগে থেকেই আমি আর্ট করতে পারতাম। বিশেষ করে কখনো ইচ্ছে করলে বাড়িতে নিজে নিজেই আর্ট করতাম। কিন্তু কাউকে কখনো দেখানোর কিংবা প্রকাশ করার সুযোগ পায়নি। সত্যি আমার বাংলা ব্লগ এমন একটি জায়গা যেখানে এখন নিজের সকল ধরনের ক্রিয়েটিভিটি প্রকাশ করার সুযোগ পাচ্ছি। এমনকি পরিশ্রম করে সকল ধরনের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আপনার লেখাগুলো পড়ে ভীষণ ভালো লাগলো।
জি আপু আমার বাংলা ব্লগ আমাদের সে সুযোগটা করে দিয়েছে! ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য 😍
সত্যি ভালোবেসে যে কোন কাজ করলে খুব অল্প সময় তা শেষ হয়ে যায় তা যত কঠিনই হোক না কেন। আপনি খুবই সুন্দর একটি গল্প লিখেছেন কাজ নিয়ে। প্রথমেই কাজ কে ভালবাসতে হবে। আপনার গল্পটি পড়ে খুবই ভালো লাগলো আমার কাছে। গল্প পড়তে আমার কাছে খুবই ভালো লাগে।
জি ভাইয়া কাজকে ভালো লাগলে সবকিছুই সহজ লাগবে! ধন্যবাদ আপনাকে 🌼
সুন্দর উদাহরণ এর সাথে দারুন লেখনী।আসলে সবার মনোভাব এমনটাই হওয়া উচিত।কোনো কাজ করলে সেটাকে গুরুত্ব দিয়ে ভালোবেসে করা ।🙏
হুমম ভাই! ঠিক বলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে 🌼
ভালোবেসে কোন কাজ না করলে সেখানে কখনো সফলতা আসবে না।আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে।যে কাজে মন না বসে সে কাজ করে আগানো সম্ভব হয় না।ছোট বা বড় কাজ যেমনি হউক তার পিছনে পরে থাকলে সফলতা আসবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
জি ভাইয়া। কাজকে সম্মান করুন, ভালোবাসুন। তবেই সফল হওয়া সম্ভব!