রেসিপি: আলু, বরবটি ও ঢেঁড়স দিয়ে তেলাপিয়া মাছ রান্না

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240812_181647.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি পোস্ট। প্রতিনিয়তই একইভাবে রান্না করে একই ধরনের খাবার খেতে ভালো লাগে না। তাই মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের ভিন্ন আইটেমের খাবার খেতে সবাই পছন্দ করেন। তাই আমি আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করেছি। বলা যায় তিন রকম সবজি দিয়ে মাছ রান্না করেছি। যে কোন সবজির সাথে মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি আলু , বরবটি ও ঢেঁড়স দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছি। রেসিপিটা তৈরি করার পর খেতে যে এত ভালো লেগেছিল বলে বোঝানো যাবে না। সব সময় আমরা আলু দিয়ে মাছ অথবা ঢেঁড়স দিয়ে মাছ ইত্যাদি রান্না করে খাই কিন্তু এভাবে কখনো রান্না করা হয়নি। তাই আজকে ট্রাই করেছি। আমার কাছে তো রান্নাটা খেতে ভীষণ ভালো লেগেছে আশা করছি আপনাদের ও পছন্দ হবে। কিভাবে আমি রেসিপিটা সম্পূর্ণ করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
আলু
বরবটি
ঢেঁরস
তেলাপিয়া মাছ
তেল
লবণ
মরিচ গুঁড়া
হলুদ গুঁড়া
পেঁয়াজ কুচি
১০ধনিয়া ও জিরা বাটা

IMG_20240813_202609-COLLAGE.jpg

ধাপ-১

IMG_20240812_174951~2.jpg

IMG_20240812_175011~2.jpg

IMG_20240812_175025~2.jpg

প্রথমে আমি করার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বরবটি, ঢেঁড়স ও আলু গুলো দিয়ে দিলাম। তারপর সবগুলো সবজি হালকা ভেজে নিলাম।

ধাপ-২

IMG_20240813_151643-COLLAGE.jpg

IMG_20240812_175122~2.jpg

IMG_20240812_175151~2.jpg

এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুড়া ও স্বাদ মতো লবণ। এরপর ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।

ধাপ-৩

IMG_20240812_175342~2.jpg

IMG_20240812_175410~2.jpg

কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সবজিগুলো। আমি যে পানিটা দিয়েছি এটি কষানোর সময় একদম শুকিয়ে ফেলতে হবে।

ধাপ-৪

IMG_20240813_151737-COLLAGE.jpg

IMG_20240812_175840~2.jpg

এরপর পানিটা শুকিয়ে গেলে ঝোল রাখার জন্য পরিমাণমতো পানি দিয়ে দিব। তারপর আমি কিছু জিরা ও ধনিয়া বাটা দিয়ে দিয়েছি।

ধাপ-৫

IMG_20240812_180148~2.jpg

IMG_20240813_151827-COLLAGE.jpg

এরপর পানিটা ফুটে উঠলেই দিয়ে দিব মাছ। আমি মাছগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম। মাছ দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে হবে। আর এভাবে আস্তে আস্তে রান্না করতে করতে তৈরি হয়ে যাবে রেসিপিটা।

ধাপ-৬

IMG_20240812_181502~2.jpg

IMG_20240812_181638~2.jpg

IMG_20240812_181648~2.jpg

আমি একদম কম ঝোল রেখেছি। তাই দেখতে একটু শুকনা শুকনা লাগছে। আপনারা চাইলে বেশি ঝোল রাখতে পারেন। যাইহোক এভাবে আমি সম্পূর্ণ করলাম রেসিপিটা। আশা করছি আপনারা প্রতিটি ধাপ সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

আপনার রান্না করার মাঝে কিছু ভিন্নতা খুঁজে পাচ্ছি। আলু,ঢেঁড়স ও বরবটি একসাথে রান্না করে কখনো খাওয়া হয়নি। তবে আপনার রান্নাটা দেখে মনে হল অনেকটা সুস্বাদু হবে। ধন্যবাদ এমন অদ্ভুত রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমরা তো বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি ।তাই আজকে ভাবলাম একটু বিভিন্ন ধরনের কিছু তৈরি করি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু সবসময় একইরকম রান্না খেতে ভালো লাগে না। আর আমরা কিন্তু সব সবজি রান্নার ক্ষেত্রেই মাছ ব্যবহার করি এতে খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া বরবটি যদি বিভিন্নভাবে রান্না করা হয় তখন বেশি মজা লাগে। বিভিন্ন সবজির সাথে এটা অনেক বেশি মজাদার হয়। একটা জিনিস আমার কাছে ইউনিক মনে হলো ধনে আর জিরা বাটা দেয়ার ব্যাপারটা। আমরা এটা ব্যবহার করিনি কখনো সবজির ক্ষেত্রে। কখনো সুযোগ পেলে এভাবে রান্না করে দেখব।

 2 years ago 

আমার কাছে তো মনে হয় বরবটি প্রতিটি সবজির মধ্যেই দেওয়া যায়। ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যা আপু,বরবটি দিলে এটার আলাদা একটা ফ্লেভার আসে।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপি তৈরি করতে দেখে। এভাবে সবজির সমন্বয়ে মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর সেখানে বরবটির সাথে রান্না করেছেন তাই আশা করি অনেক সুস্বাদু হয়েছে আপনার আজকের রেসিপি।

 2 years ago 

ঠিক বলেছেন বরবটি সাথে মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে।

 2 years ago 

আপনি যে সবজিগুলো দিয়ে রেসিপি করলেন সব সবজি আমার খুব পছন্দের। বিশেষ করে তেলাপিয়া মাছ এভাবে ফ্রাই করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর সব সময় সবজি না দিয়ে মাছ খেতে ভালো লাগে না। সবজির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনি বেশ মজার করে রেসিপি তৈরি করেছেন। অনেক ভালো লাগলো আপনার রেসিপি শেয়ার করার ধাপ গুলো দেখে।

 2 years ago 

আপু একরকম সবজির সাথে মাছ রান্না করে অনেকবার খেয়েছি তাই ভাবলাম একটু দুই তিন রকমের সবজি ব্যবহার করে মাছ রান্না করি। তবে এভাবে রেসিপিটা তৈরি করে খেতে বেশ ভালোই লাগছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রেসিপি পোস্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনি আলু, বরবটি ও ঢেঁড়স দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছেন দেখে মুগ্ধ হলাম। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক টেস্ট হয়েছিল। প্রতিটি ধাপ সমূহ সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি। তবে বরবটি আমার পছন্দের সবজি। আশাকরি পরিবার নিয়ে জমিয়ে খেয়েছেন।

 2 years ago 

আমার পরিবারের সবাই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছিল । ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আলু,বরবটি, ডেরস দিয়ে চমৎকার সুন্দর করে তেলাপিয়া মাছের রেসিপি করেছেন আপু।ভীষণ চমৎকার সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। এরকম রেসিপি গুলো খেতে অনেক মজাদার হয়।আমার খুব ভালো লাগে খেতে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একটু বেশি করে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করে দেখবেন যে কোন ধরনের রেসিপি । খেতে সত্যি অনেক ভালো লাগে আপু।

 2 years ago 

আলু বরবটি ও ঢেঁড়স দিয়ে মাছ রান্নার মজাদার একটা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, রেসিপিটি দেখে মনে হচ্ছে অত্যন্ত সুস্বাদু ও মজাদার একটা রেসিপি। রেসিপি এর প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার এই রেসিপিতে আলুর ব্যবহারটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খুব ভালো লাগলো এমন মজার একটা রেসিপি দেখে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রেসিপিটা আজকেই প্রথম তৈরি করলাম। প্রথমবার তৈরি করা হলেও রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল।

 2 years ago 

আপু, রেসিপিটি রান্না করার পর খেয়ে যে আপনার অনেক ভালো লেগেছে, সেটা জেনে বেশ খুশি হলাম আমি। আসলে এই ধরনের রেসিপি আমাদের সবার বাড়িতেই কমবেশি করা হয়। আলু, বরবটি, ঢেঁড়স দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে খেতে আসলেই অনেক ভালো লাগে। এরকম হালকা তরকারি রান্না করলে অনেক ভাতও খাওয়া যায় এই তরকারি দিয়ে। যাইহোক, রেসিপিটি সুন্দর করে রান্না করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এরকম সাধারণ তরকারি দিয়ে একটু বেশি ভাত খাওয়া হয়ে যায়।

 2 years ago 

আসলেই মাঝে মধ্যে ভিন্ন রকমের রেসিপি খেতে খুবই ভালো লাগে।তবে আপনি তেলাপিয়া মাছ রান্নার জন্য বেশ কিছু সবজি দিয়েছেন। এই ভাবে কোনদিন তেলাপিয়া মাছ রান্না করে খাওয়া হয়নি।তবে তেলাপিয়া মাছ খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

তাহলে অবশ্য একদিন এভাবে তেলাপিয়া মাছ রান্না করে দেখবেন ভাইয়া খেতে ভীষণ মজা লাগবে ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38