অরিগামিঃ রঙিন কাগজ দিয়ে ব্যাঙের মুখের অরিগামি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু / আদাব।


🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001


আজ ১৩ এপ্রিল ২০২৪ ইং: রোজ শনিবার ।

বাংলায় ৩০চৈএ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ০৩। শাওয়াল ১৪৪৫ হি:।


আমার বাংলা ব্লগে সকল সদস্য বৃন্দ......

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ব্যাঙের অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই ধরনের অরিগামি তৈরি করতে কম বেশি সবারই অনেক ভালো লাগে। ব্যাঙের এই অরিগামি আমার ছেলে দেখে খুবই খুশি হয়েছিলো। সে এই জিনিসটা নিয়ে অনেক মজা করেছে। তৈর করার পর থেকে সারা দিন সে এই জিনিসটা নিয়ে খেলা করে বেড়িয়েছে। দেখে আমারও অনেক ভালো লেগেছে যে আমার ছেলে এই জিনিসটা পছন্দ করেছে।

এই ধরনের পোস্ট করতে আমার কাছে অনেক ভালো লাগে। আশা করি আমার তৈরিকৃত ব্যাঙের অরিগামি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।

ফাইনাল লুক

IMG_20240413_092517.jpg


IMG_20240413_110205.jpg

IMG_20240413_105103.jpg

প্রয়োজনীয় উপকরণ
রঙিন কাগজ
পেনসিল
আঠা
কাঁচি
কালার পেন
কাটা কম্পাস


প্রথম ধাপ

প্রথমে একটি রঙিন কাগজ। কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি। এবার কাঁচি দিয়ে সুন্দর করে গোল করে কাগজটা কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240413_005547.jpg

গোল করে কেটে নেওয়া কাগজটি মাঝখান বরাবর সমান করে একটি ভাঁজ করে নিয়েছি। এরপর সমানতালের দিকে মাঝখানে কাঁচি দিয়ে একটা ছিদ্র করে নিয়েছি। যেমনটি আপনারা ছবিতে দেখতে পারছেন।

তৃতীয় ধাপ

এরপর সবুজ ও সাদা কাগজ দিয়ে ছোট করে আলাদা সাইজ করে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20240413_005724.jpg

এবার সাদা কাগজের উপর কালার পেন দিয়ে চোখ আঁকিয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240413_005747.jpg

এরপর চোখ দুইটিকে সবুজ কাগজের উপর চোখটি আঠা দিয়ে লাগিয়ে সবুজ রঙের কাগজের বৃত্তটি আগের কেটে কগজের মাথা বরাবর লাগিয়ে দিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240405_100239.jpg

যেহেতু এইটা আমি ব্যাঙের আকার দেবো তাই কালার পেন দিয়ে এর মুখের অংশ আঁকিয়ে নিয়েছি।

সপ্তম ধাপ

এবার সবুজ রঙের কাগজ দিয়ে দুইটি পা কাঁচি দিয়ে কেটে তৈরি করে নিয়েছি। এবং পা দুইটিকে সঠিক স্থানে লাগিয়ে দিয়েছি।

অষ্টম ধাপ

IMG_20240405_102324.jpg

সাদা কাগজ দিয়ে একটা চিকন পাইপ বানিয়ে নিয়েছি। তারপর লালা রঙের কাগজ ২" মাপে কাটে মাঝখান নিয়ে ভাঁজ দিয়ে একদিন বাদে চারিদিকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

নবম ধাপ

IMG_20240405_102518.jpg

লাল রঙের কাগজের যেই অংশটা ফাকা ছিলো সেই অংশে সাদা কাগজ দিয়ে তৈরি করা পাইপটি ভেতরে ঢুকিয়ে দিয়ে আঠার সাহায্যে ভালো করে লাগিয়ে দিয়েছি। যেনো পাইপ দিয়ে বাতাস প্রবেশ করালে বাতাস বের হয়ে আসতে না পারে। এইটা মূলত ব্যাঙের জ্বিহ্বার কাজে ব্যাবহার করা হবে।

দশম ধাপ

IMG_20240405_102935.jpg

এবার আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাঙের মুখের অংশে কেটে নেওয়া জায়গার ভেতর ব্যাঙের জ্বিহ্বাটি ঢুকিয়ে দিয়েছি। আটা দিয়ে সুন্দর করে সেটা লাগিয়ে দিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেলো ব্যাঙের অরিগামি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ।


পোস্টের ধরনঅরিগামি পোস্ট
তৈরিকারকমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যা তৈরি করা যায় তাই ভালো লাগে।রঙিন কাগজ ব্যবহার করে ব্যাঙের মুখের মুখের অরিগামি এত সুন্দর ভাবে তৈরি করেছেন যা দেখে নয়ন জড়িয়ে গেল।এত সুন্দর ও ব্যতিক্রমধর্মী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

ধন্যবাদ আপু আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করা জন্য । মুখের মুখের দুই বার হয়ে গেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। যদি এরকম ভাবে কোন কিছু তৈরি করা হয় তাহলে অনেক বেশি সুন্দর হয়। আমি তো রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে খুবই পছন্দ করি। আর ঠিক তেমনি রঙিন কাগজ দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিস দেখতেও খুব ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর এবং কিউট দেখতে একটা ব্যাঙের মুখের অরিগ্যামি তৈরি করে নিয়েছেন আপনি আজকে রঙিন কাগজ দিয়ে। ব্যাঙ তো দেখছি জিব্বা এমন ভাবে বের করেছে, যেন মনে হচ্ছে এখনই তুলে নিয়ে আমাকে খেয়ে ফেলবে। আপনার ছেলের খেলা করার মুহূর্তের ফটোগ্রাফি দেখেই বুঝতেছি, সে এটা পেয়ে অনেক খুশি।

 2 years ago 

ব্যাঙ তো দেখছি জিব্বা এমন ভাবে বের করেছে, যেন মনে হচ্ছে এখনই তুলে নিয়ে আমাকে খেয়ে ফেলবে।

আপনাকে খাবে সাধ্য আছে কারও। ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ব্যাঙের অরিগামি তৈরি করেছেন আর আপনার ছেলে দেখছি বেশ খুশি হয়েছে। সত্যি বলেছেন ভাই রঙিন কাগজ দিয়ে এ ধরনের অরিগামি তৈরি করলে বেশ সুন্দর দেখায়। অনেক সুন্দর ভাবে ব্যাঙের অরিগামিটি তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ব্যাঙের মুখ তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে ডাই পোস্ট গুলো তৈরি করতে আমারও খুবই ভালো লাগে। আপনার পোস্টটি সত্যি অসাধারণ হয়েছে, দেখে আমিও শিখে নিয়ে নিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মূলক মতামতের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে আমারা অনেক কিছু তৈরি করে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি ।
আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর করে ব্যাঙের মুখের অরিগামি তৈরি করেছেন দেখতে অনেক ভালো লাগছে ।
এত সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ব্যাঙের মুখের অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করা জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটা অরিগ্যামি তৈরি করেছেন আপনি আজকে, যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক বেশি কিউট লাগতেছে কিন্তু এটাকে দেখতে। ব্যাঙের মুখের চিত্রটা অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে, যা দেখতেও খুব ভালো লাগতেছে। এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে নিজের দক্ষতার প্রয়োজন হয়, তবেই সুন্দরভাবে তৈরি করা যায়। বাচ্চারা এসব জিনিস পেলে অনেক বেশি খুশি হয়। আর ঠিক তেমনি আপনার বাচ্চাও খুব খুশি হয়েছে। আপনার ছেলে তো দেখছি অনেক আনন্দের সাথে খেলা করতেছে এটা দিয়ে।

 2 years ago 

জ্বি আপু ছেলে সারাদিন এইটা নিয়ে খেলা করেছে। বেশ মজা পেয়েছে সে। ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত শেয়ার করা জন্য।

 2 years ago 

এই জিনিসটা তো বেশ মজার একটা জিনিস। আপনার ছেলে বেশ মজা করেছে এটা নিয়ে। তার অনেক পছন্দ হয়েছে এই ব্যাঙের মুখ। আসলেই সুন্দর লাগছে দেখতে। তৈরি করার সম্পূর্ণ প্রসেস দারুন ভাবে উপস্থাপন করেছেন। ছোট বাচ্চারা এই জিনিসগুলো আসলে খুব পছন্দ করে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি অরিগামি তৈরি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যা আপু বাচ্চারা এইগুলা অনেক পছন্দ করে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখছি। বেশ চমৎকার হয়েছে কিন্তু আপনার এই অরিগামী তৈরি করা। অনেক অনেক ভালো লেগেছে আপনার এটা দেখে। আশা করব এভাবে আরো অনেক কিছু তৈরি করে দেখাবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65404.80
ETH 1879.47
USDT 1.00
SBD 0.39