ভিডিওগ্রাফিঃ ছোট প্রজাপতির ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ০৪ এপ্রিল রোজ বুধবার ২০২৪ ইং:।

বাংলায় ২১ চৈএ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ২৪ রমজান ১৪৪৫ হি:।


IMG_20240404_001751.jpg

আমার বাংলা ব্লগে সকল সদস্য বৃন্দ

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ সারা দিন অনেক ব্যস্ত দিন পার করেছি। সারাদিন কাজের ভেতর দিয়ে গেছে। দিন টাও অনেক কঠিন দিন গেছে। সারা দিন কাঠ ফাটা রোদ পড়েছে। প্রচন্ড গরম চারিদিকে। রোজা থেকে বাহিরে বের হতে গেলে অনেক কষ্ট হচ্ছিলো। যাই হোক এর জন্য কিছুই করার নেই প্রকৃতির সাথে কারও হাত নেয়। যেটা হবে সেটা মেনে নিতে হবে আর সেটাই আমাদের জন্য মঙ্গল।

এইদিন আমার ডিউটি ছিল দুপুর বেলায়। ১২-১৪ টা পর্যন্ত আমার ডিউটি। এই সময় পুরো দমে রোদ চারিদিকে। রোদের কারণে ঠিক ভাবে বাইরে তাকানো যাচ্ছিলো না। আমি দাঁড়িয়ে ডিউটি করছি হঠাৎ এমন সময় চোখে পড়ল বেশ কিছু প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আমি দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ প্রজাপতি উড়ে বেড়ানো দেখলাম। দেখে খুবই ভালো লাগলো। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম প্রজাপতি এগুলা শুধু উড়ে বেড়াচ্ছে স্থির ভাবে তারা কোথাও একটু বসছে না।

আমি প্রজাপতির ভিডিও ধারণ করার জন্য সেখানে গেলাম আমি যখনই ভিডিও করার জন্য ফোন ধরছে তখনই প্রজাপতি গুলা উড়ে কথা যেন চলে যাচ্ছে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকবার চেষ্টা করলাম প্রজাপতি গুলোর ভিডিও ধারণ করার জন্য কিন্তু আমি কোনমতে তাদেরকে ক্যামেরায় বন্দি করতে পারলাম না। হঠাৎ করে একটি প্রজাপতির দিকে যোগ করল। আমি খেয়াল করে আমার প্রতিটি ঘাসফুলের উপরে পড়ে গিয়ে বসতে। সে বারবার একটা ফুল থেকে অন্য অরেকটি ফুলের উপর গিয়ে বসছে৷ প্রজাপতিটি পেয়ে খুব শান্ত স্বভাবের ছিল। যার কারনে আমি ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছি। আমার কাছে মনে হচ্ছিল প্রজাপতিটি ফুল থেকে মধু সংগ্রহ করছিল। কারণ সে একটি ফুল থেকে আরেকটি ফুলে বসে কি তাহলে একটা করছিল। দেখে মনে হচ্ছিল সে যেন ফুল থেকে খবার জাতীয় কিছু সংগ্রহ করছে।

যেহেতু বাইরে প্রচন্ড রোদ ছিল যার কারণে ভিডিওটা খুব একটা সুন্দরভাবে করতে পারেনি। আর প্রজাপতিটি খুবই ছোট ছিলো যার কারনে আরও বেশি কষ্ট করতে হয়েছে। ভিডিওটি করতে গিয়ে আমার সারা শরীর ঘেমে গিয়েছিল। তারপরও ভাল লেগেছে যে আমি প্রজাপতির ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছি। আর সেটাই আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম।

ভিডিওগ্রাফির লিংক

পোস্টে বিবরণীভিডিওগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১১
ক্যামেরা৫০মেগাপিক্সেল
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।
আমার সম্পর্কে

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। বাইক নিয়ে ঘুরতে, খাওয়া দাওয়া আর ঘুমাতে বেশি পছন্দ করি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

প্রজাপতি কমবেশি সবারই অনেক অনেক প্রিয়। এত কঠিন রোদ পরা সত্ত্বেও আপনি কিন্তু প্রজাপতিটির দারুণভাবে ভিডিও ধারণ করেছেন ভাইয়া। যেটা আপনার পোস্ট পড়ে এবং ভিডিওগ্রাফিটি দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছে। এরকম প্রজাপতি ভিডিওগ্রাফি করতে পারলে মনের মধ্যে বেশ ভালো লাগা কাজ করে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি প্রজাপতি ভিডিওগ্রাফির আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার ধারণকৃত প্রজাপতির ভিডিও দেখে। আমিও গত পরশুদিন প্রজাপতির ভিডিও ধারণ করতে গিয়ে ব্যর্থ হয়েছি কারণ ছোট ছোট প্রজাপতি কেমন ফ্রেশ ভাবে মোবাইলের ক্যামেরায় ধারণ করতে সক্ষম হচ্ছিলাম না। তবে যাই হোক অনেক সুন্দর ছিল ভিডিও ধারণ করা। দেখে বেশ ভালো লেগেছে আমার।

 2 years ago 

আমিও ভাই এই সমস্যার সম্মুখীন হয়েছি ভাই।ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই, প্রকৃতির নিয়ম আমাদের মেনে চলতেই হবে। আর এজন্যই তো এত কাঠফাটা রোদ হলেও আমাদেরকে তা সহ্য করে চলতে হয়। যদিও বা রোজা রেখে এমন কাঠফাটা রোদে বাইরে গেলে ভীষণ কষ্ট হয়, তবুও আমাদের যেন কিছুই করার নেই। যাইহোক ভাই, ছোট প্রজাপতির অসাধারণ ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। ছোট ছোট হলুদ রঙের ফুলের উপরে, ছোট ছোট মৌমাছি বেশ স্বাচ্ছন্দে মধু সংগ্রহের চেষ্টা করে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে আপনি ভিডিওগ্রাফি ধারণ করেছেন, যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভিডিওগ্রাফি উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাই ওইটা মৌমাছি না প্রজাতির ভিডিও ছিলো। ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মূলক মতামতের জন্য।

 2 years ago 

ডিউটিরত অবস্থাতেই আপনি প্রজাপতির ভিডিওগ্রাফি ধারণ করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আসলে এত ছোট প্রজাতির প্রজাপতি দেখতে পাওয়াটা খুবই ভাগ্যের বিষয়। প্রজাপতির কালার টা দেখতে অনেক সুন্দর।

 2 years ago 

ধন্যবাদ ভাই।

 2 years ago 

রোদের মধ্যে বেশ কষ্ট করে ভিডিওগ্রাফিটি করেছেন। আর এই ধরনের ভিডিওগ্রাফি গুলো করতে খুবই ধৈর্যের প্রয়োজন। কারণ পোকামাকড় গুলো এক জায়গায় স্থির হয়ে থাকে না। তার সব সময়ে ঘোরাফেরা করে। ছোট এই প্রজাপতিটির ভিডিওগ্রাফি দেখে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার প্রশংসা মূলক মতামতের জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

প্রজাপতির ভিডিওগ্রাফি দেখতে কার না ভালো লাগে। ভাইয়া প্রজাপতি আমারও অনেক বেশি পছন্দের। আপনি রোদে পুড়ে অনেক কষ্ট করে প্রজাপতি ভিডিওগ্রাফিটি করেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ভিডিও গ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার মতামত গুলা সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 2 years ago 

আমিও অনেকবার খেয়াল করে দেখেছি ভাই, প্রজাপতি গুলো শুধু উড়েই বেড়ায়, কোথাও স্থির হয়ে বসে না। এর কারণ হলো, ওরা এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায় মধু সংগ্রহের জন্য। যাইহোক, আপনি ডিউটিতে থাকা অবস্থায় এরকম প্রজাপতির ভিডিওগ্রাফি করেছেন, জেনে খুব ভাল লাগলো। তাছাড়া এই ভিডিওগ্রাফিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দারুন ছিল।

 2 years ago 

ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও দারুন ছিল।

মিউজিকটা আপনার অনেক ভালো লেগেছে বেশ ভালো লাগলো ভাই। ধন্যবাদ জানাচ্ছি আমার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65486.23
ETH 1926.10
USDT 1.00
SBD 0.38