বিশ্বকাপের শুভ সূচনা করলো জয় দিয়ে বাংলাদেশ।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বিশ্বকাপের শুভ সূচনা করলো জয় দিয়ে বাংলাদেশ এ নিয়ে আমার অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
screenshot credit from MS sports Facebook page
আপনারা সকলে অবগত আছেন, গতকাল বিশ্বকাপ ক্রিকেট খেলার বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে সবার মাঝে বেশ আমেজ অনুভূতি কাজ করতেছে। বিশ্বকাপ খেলা নিয়ে সবার মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা টানটান উত্তেজনা বিরাজ করে। তার সাথে সাথে খেলা নিয়ে কথার লড়াই রয়েছে। ক্রিকেট খেলা সবাই দেখতে ভালোবাসে। সবাই চায় তার নিজ দেশ ভালো খেলুক দল থেকে ভালো খেলা আশা করে। বিশেষ করে দক্ষিণ এশিয়াতে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচগুলো বেশ টানটান উত্তেজনাপূর্ণ হয়ে থাকে।
screenshot credit from MS sports Facebook page
আমিও একজন ক্রিকেট প্রেমিক মানুষ। ক্রিকেট খেলাকে খুব বেশি ভালোবাসি। কাজের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও ক্রিকেট খেলা প্রতিটি ম্যাচ দেখার চেষ্টা করি। বিশেষ করে বাংলাদেশের খেলা হলে আবেগ অনুভূতি একটু বেশি থাকে। কারণ দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ দেশের দলকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাংলাদেশ আফগানিস্তানে বিশ্বকাপের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হয়েছে। তাই সকালে নিজের সকল কাজকর্ম শেষ করে ফেলেছি খেলা দেখার জন্য। শুরুতেই আফগানিস্তান ব্যাটিং করার সিদ্ধান্ত নিলো। আফগানিস্তানের দুই ওপেনার দারুন ব্যাটিং করেছিলো। তারা প্রথমে বেশ ভালোভাবে শুরু করেছে।
screenshot credit from MS sports Facebook page
প্রথম কয়েক ওভারে বাংলাদেশ কোন উইকেট পাই নি। নবম ওভারে বাংলাদেশের ক্যাপ্টেন্স সাকিব আল হাসান প্রথম ব্রেক থ্রু এনে দিলো। প্রথম উইকেট পড়ে যাওয়ার পর আফগানিস্তান আবারো একটি পার্টনারশিপ তৈরি করতে চেয়েছিল। কিন্তু তা দীর্ঘায়িত হয়নি। সাকিব আল হাসান আবার উইকেট পেলো। সেই থেকে বাংলাদেশের বোলাররা বেশ দারুণ বল করতে শুরু করলো। তারা উইকেট ধরে রাখতে পারল না আফগানিস্তানের ব্যাটসম্যানরা আসলো আর গেলো। আফগানিস্তান ব্যাটসম্যানরা নিয়মিত উইকেট হারিয়েছে। শাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান বেশ ভালো বল করেছে। তাদের সামনে কোন ব্যাটসম্যান দাঁড়াতে পারে নি।
৩৭ ওভারে আফগানিস্তান মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় । আফগানিস্তানের দেওয়া ১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে প্রথমে বাংলাদেশ ভালোভাবে শুরু করতে পারে নি। তানজিদ তামিম দুঃখজনক ভাবে আউট হয়ে যায়। লিটন দাশ অত্যন্ত বাজে ভাবে আউট হলো। তারপর মেহেদী হাসান এবং শান্ত বেশ ভালো খেলেছে। মেহেদী হাসান বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যান। বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরি করে মেহেদী হাসান মিরাজ। ৫৭ রানে আউট হওয়ার আগে পর্যন্ত বাংলাদেশ দলকে অনেকটাই টেনে জয়ের বন্দরের দিকে নিয়ে যান।
তারপর শান্ত হাফ সেঞ্চুরি করেন। বাংলাদেশ ৩৫ ওভারের আগে চার উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়। সাকিব আল হাসান যদি দেখে শুনে খেলতেও তাহলে বাংলাদেশের দল তিন উইকেট হারাতো। যাইহোক বাংলাদেশ সহজে জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশ জয় তুলে নিয়ে দেখে খুব ভালো লাগলো। আশা করি বাংলাদেশ সামনের ম্যাচ গুলোতে জয় দ্বারা অব্যাহত রাখবে। বাংলাদেশ দল সামনের ম্যাচ গুলোতে বেশ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং সব ফরমেটে ভালো করে এবারে বিশ্বকাপে নিজেদের একটা ভালো অবস্থান তৈরি করবে। বিশ্বকাপের শুভ সূচনা করলো জয় দিয়ে বাংলাদেশ। দেখে খুব ভালো লাগলো। বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইলো।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।
- অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy




Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আসলে বাংলাদেশ বনাম আফগানিস্তানের খেলা বেশ ধারণ উপভোগ করেছিলাম। আসলে প্রথমদিকে আফগানিস্তান বেশ দারুন ব্যাটিং করেছিল। অবশেষে সাকিব আল হাসান যখন পরপর ২ উইকেট পেল তখনি আফগানিস্তান অনেকটাই হতাশ হয়ে পড়েছিল। অবশেষে আফগানিস্তান ১৫৭ রানে টার্গেট দিয়েছিল বাংলাদেশকে। অবশেষে বাংলাদেশ চার উইকেট হারিয়ে সেই রানের লক্ষ্যে পৌঁছে যায়। মেহেদী হাসান মিরাজের খেলা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল।
জি ভাই বাংলাদেশ খুব ভালো খেলেছে। পোস্টটি দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
https://twitter.com/MdAgim17/status/1711217774507479367?t=shptzj3CJhVkaYJPEHEYiA&s=19
একটা সময় খেলা অনেক দেখতাম। তবে এখন সময় স্বল্পতার কারণে খেলা তেমন একটা দেখা হয় না। যার কারণে এই ম্যাচটি মিস হয়ে গেল। যাই হোক তোমার পোষ্টের মাধ্যমে দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।
আশা করি আপনার ব্যস্ততা খুব শীঘ্রই কেটে যাবে। আবার পুনরায় ব্যস্ততা মুক্ত জীবন ফিরে পাবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ঐদিন বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটি প্রথম থেকে আমি দেখেছিলাম। আমি আপনার মত শত ব্যস্ততার মাঝে খেলাটি দেখেছিলাম। প্রথমদিকে বাংলাদেশ যখন বোলিং করতেছে তখন আফগানিস্তানের দুই ওপেন ব্যাটসম্যান খুব ভালো খেলেতেছিল। নবম ওভারে এসে সাকিবুল হাসান তার প্রথম ওভারে উইকেট নিলেন। এরপর বাংলাদেশ ভালো বোলিং করায় ১৫৬ রানে আফগানিস্তান সবগুলোকে উইকেট হারিয়ে ফেলেছে। যাইহোক বাংলাদেশ ভালো ব্যাটিং করে চার উইকেট হারিয়ে ৩৫ ওভার খেলে ম্যাচটি জয়লাভ করেছিলে। তবে এটি ঠিক ইন্ডিয়া বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা হলে আমাদের দেশে জনগণ খেলা দেখার জন্য অনেক আগ্রহ করে। ধন্যবাদ আপনাকে সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য।
জ্বী আপনি ঠিক বলছেন, বাংলাদেশ সাথে ভারত এবং পাকিস্তান ম্যাচ হলে খেলা দেখার আগ্রহ সবার মাঝে আরও বেশি থাকে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।
ঐদিন বাংলাদেশ এবং আফগানিস্তানের সাথে খেলাটি আমি কিছু কিছু দেখেছিলাম। বিশেষ করে আমার হাসবেন্ড দেখতেছে ওই সময় আমি খেলাটি দেখেছিলাম। তবে ক্রিকেট খেলা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি তো প্রথম ভাবলাম বাংলাদেশ বোলিং তেমন ভালো করবে না। যখন দেখলাম দুই উইকেটে তাদের রান 100 পার হয়ে গেল। পরে দেখলাম বাংলাদেশ আফগানিস্তানকে ১৫৬ রানে অলআউট করে দিল। এতে বাংলাদেশের স্পিন এটাক খুব ভালো বল করেছিল। লাস্ট পর্যন্ত বাংলাদেশে অনেক বিশাল ব্যবধানে ম্যাচটি জিতেছে। এবং বাংলাদেশ ৬ উইকেটে জয় লাভ করেছে। তবে অনেক খেলার অংশ আমি আমার হাজব্যান্ড কে জিজ্ঞেস করলাম কে কত করতেছে। যাইহোক খেলার পোস্টটি খুব সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে খেলার রিভিউ পোস্ট দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি দেখেছেন জেনে খুশি হলাম।