কচু ও ইলিশ মাছ ও চাল কুমড়ার বড়ি দিয়ে রান্না রেসিপি। কচু খাওয়ার কিছু উপকারিতা।steemCreated with Sketch.

in Incredible India3 years ago
কচু ও ইলিশ মাছ ও চাল কুমড়ার বড়ি দিয়ে রান্না রেসিপি। এবং কচু খেলে কি উপকার আমরা পেতে পারি সেই বিষয়ে আজকের আমি হাজির আপনাদের মাঝে। আমার জীবনে এই প্রথম আমি কচু ও ইলিশ মাছ রান্না করছি।যদি একটু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

1000012990.jpg

edit PicsArt

সাধারণত রান্না করে আমাদের গ্রাম গঞ্জে বাড়ির মেয়েরা। আমি যেহেতু বাহিরে থাকি তাই আমাদের নিজেদের রান্না আমাদের করতে হয়। জানিনা আজকের রান্নার রেসিপি কেমন হবে কিন্তু আশা করা যায় ভালো হবে।

তাহলে মূল কথায় চলে যাওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
১. কচু মাঝারি সাইজের১পিচ
২. ইলিশ১পিচ
৩. চাল কুমড়া বড়িঅল্প কিছু
৪. পেঁয়াজ মাঝারি সাইজের২পিচ
৫. রওশন বড়ো১পিচ
৬. কাঁচা মরিচ২০-২৫ পিচ
৭.হলুদের গুঁড়াএক চা চামচ
৮.জিরার গুঁড়াচা চামচ ২
৯. লবণস্বাদমতো
১০. পাম তেল৩০০গ্রাম

1000012971.jpg

1000012970.jpg

  • ধাপ প্রথম. ইলিশ মাছ ও বড়ি আলাদা করে ভালো করে ভেজে নিতে হবে।

1000012979.jpg

1000012975.jpg

  • ধাপ দ্বিতীয়. একটি পাতিলে তেল দিয়ে হালকা গরম করে নিয়ে সব জিনিস গুলো দিতে হবে। এবং মিনিট ১০ ভালো করে চামচ দিয়ে নাড়তে হবে।

1000012981.jpg

1000012973.jpg

1000012982.jpg

1000012984.jpg

  • ধাপ তৃতীয়.চামচ দিয়ে নাড়তে নাড়তে একটু পানি বেশি দিতে হবে। কারণ কচু শিদ্দো করতে হবে না হলে গাল চুলকাতে পারে।তাই পানি দিতে হবে একটু বেশি পানি নিয়ে সরপোশ দিয়ে ডেকে দিতে হবে। এবং বেশ কিছু সময় দেরি করতে হবে।পানি গরম হয়ে গেলে মাছ এবং বড়ি দিয়ে দতে হবে।

1000012987.jpg

1000012985.jpg

আপনি কেমন তরকারি ঝোল রাখতে চান ঠিক সেই মতো ঝোল রেখে জিরার গুঁড়া দিয়ে একটু চামচ দিয়ে নাড়িয়ে নামাতে পারেন।এই ভাবে আপনার এই কচু ও ইলিশ মাছ এবং বড়ি দিয়ে রান্না করতে পারেন।

1000012989.jpg

1000012988.jpg

এই বার কচু খেলে কি ধরনের উপকারিতা আমরা পেতে পারি সেই বিষয়ে কিছু যানা যাক।

  • কচুতে আছে অনেক ভিটামিন যা মানব দেহের জন্য অনেক জরুরী। শরীরের যে কোনো জায়গায় কেটে ঘা হয়ে গেলে সেই ঘার জন্য কচু খুবই উপকারিতা আছে। রাত কানা যারা চোখে একটু কম দেখে তাদের জন্য কচু খুবই প্রয়োজন কচু তাদের জন্য অনেক উপকার আসবে।
  • কচুতে আছে বিভিন্ন ধরনের ভিটামিন যা এক জন গর্ভবতী মহিলার জন্য এবং একটি শিশুর জন্য অনেক। কচুতে আছে অনেক পানি তাই গরমের জন্য আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য কচু খাওয়া আমাদের অনেক দরকার এবং কচু থেকে আমরা অনেক ধরনের উপকার পেতে পারি।

বন্ধুরা যাই হোক সব জিনিসের একটি না একটি খারাপ দিক আছে কচুর ও একটি খারাপ দিক আছে সবার জন্য হয়তো বা কচু ভালো হবে না। তাই এবার জেনে নেওয়া যাক কচু খাওয়া অপকারিতা।

কচুর কিছু অপকারিতা।

  • কচু খাওয়ার অপকারিতা অল্প কিছু কচু গলা বা গাল চুলকাতে পারে কারণ এতে অক্সলেট নামক উপাদান রয়েছে। তাই একটু ভালো করে সেদ্ধ করে কচু খাওয়া আমাদের প্রত্যেকটা মানুষের উচিত।

বন্ধুরা জানিনা কতটুকু আপনাদের মাঝে রেসিপি এবং কিছু উপকারিতা সম্পর্কে জানাতে পেরেছি। কিন্তু আমি আমার মত করে আজকের পোস্টটি সাজিয়েছে আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123
Sort:  
 3 years ago 

আপনি কচু দিয়ে ইলিশ মাছের খুবই সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। এবং আপনার তৈরি করার রেসিপি ধাপগুলো খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এবং আপনার তৈরি করার রেসিপি ধাপগুলো খুবই সুন্দর ভাবে আপনি পর্যায়ক্রমে আলোচনা করেছেন। যাই হোক এত সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এভাবে কখনো ইলিশ মাছ যদিও আমি রান্না করি নাই কিন্তু ছবি দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে। আর কচুতো অনেক উপকারী। একবার আপনার রান্নার রেসেপি ফলো করে রান্না করবো।
এত সুন্দর একটা রেসেপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমিও আমার লাইফে প্রথম কচু এবং মাছ দিয়ে রান্না করেছি কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। এবং অবশ্যই আপনি রান্না টি ফলো করবেন এটা জানতে পেরে আমার কাছে অনেক ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ভালো এবং সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

 3 years ago 

তুমি বলবো অসাধারণ, আপনি একজন ছেলে হয়ে যে এত সুন্দর রান্না করেছেন ,যেটা আমি একজন মেয়ের হয়েও এত সুন্দর রান্না হয়তো করতে পারতাম না। কচু দিয়ে, তাছাড়া এমনিতেই আমি কচু খেতে একটু ভয় পাই, কারণ যত ভালো কচু হোক না কেন ,আমার গলা ধরে, তবে আপনার রান্না দেখে কিন্তু আমার লোভ লেগে গিয়েছে ।

কচু , ও চাল কুমড়ার বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন। চাল কুমড়া দিয়ে বড়ি তৈরি করা হয় ।এটা আমি প্রথম শুনেছি, এবং দেখেছি ,আমি আগে কখনো এই কথাটা শুনে নি। তবে আপনার রান্নার উপকরণগুলো কিন্তু খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন,

যার মাধ্যমে এই সহজ রেসিপি টা আমরা সবাই শিখে নিতে পারব ভাল থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য রইল অনেক অনেক শুভ কামনা।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আজকে আপনি খুব সুন্দর ভাবে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন। আসলে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করলে। সেই কচু তরকারি দিয়ে ভাত খাওয়ার মজাটাই অন্যরকম। আপনি খুব সুন্দরভাবে পরিমাপ এবং কতটুকু কি প্রয়োজন। সেটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।

সেই সাথে আমি লক্ষ করে দেখলাম, আপনি কচু খাওয়ার উপকারিতা সম্পর্কেও আমাদের সাথে আলোচনা করেছেন। আসলে আমি যতটুকু জানি কচুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 3 years ago 

ইলিশ মাছ দিয়ে কচু রান্না করলে খেতে সত্যি খুবই সুস্বাদু লাগে। কারণ আমি এভাবে রান্না করা খেয়েছি। তবে এর সাথে চাল কুমড়ার বড়ি দিয়ে কখনো রান্না করে খাইনি। তবে যাই হোক রান্নাটি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

 3 years ago 

আজকে আপনি কচু ও ইলিশ মাছ ও চাল কুমড়ার বড়ি দিয়ে রান্না রেসিপি পোস্ট শেয়ার করেছেন সেই সঙ্গে এর সকল উপকরণ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।।।

কচুর উপকারিতা ও অপকারিতা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।। সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে আপনার আজকের পোস্টটি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 62170.52
ETH 1641.73
USDT 1.00
SBD 0.41