পরিবেশটি অনেক সুন্দর ছিলো তার কিছু ফটোগ্রাফি।

in Incredible India2 years ago

মানুষের মন কখনো বন্দী জীবনে থাকতে চায় না, মানুষের মন চাই সব সময় খোলা বাতাসের নিচে ঘোরাফেরা করতে, মানুষের মন চাই হেসে খেলে মানুষের মাঝে বেঁচে থাকতে, ঘরে বন্দী জীবন মানুষের ভালো লাগে না। আমিও তো একটি মানুষ আমারও ঘরের ভেতরে বসে থাকতে ভালো লাগে না, সামান্য কিছু পশু পাখি কে যদি আমরা আটকে রাখি খাঁচার ভেতরে, তখন আমরা নিজের নিজের বিবেকের কাছে যদি জিজ্ঞাসা করি, তখন বুঝতে পারি তাদের প্রতি আমরা কতোটা অত্যাচার করছি, এবং যখন নিজেরা সেই পরিস্থিতির শিকার হয়ে যায়, তখন বুঝতে পারি তাদের উপায় কি হচ্ছে।

1000025590.jpg

1000025591.jpg

সারাদিন পরিশ্রমের পরে রুমের ভেতরে গিয়ে থাকতে থাকতে নিজে কে বড় ক্লান্ত করে ফেলেছি, সময় সময় সময় করে একটু বাহিরে যাব সেই সময় আসে না জীবনে, কবে রবিবার আসবে রবিবারের ছুটি পাব কি না তাও সন্দেহ। যে রবিবারে সময় পাই সেই রবিবারে কোথাও যেতে পারি আর না পারি যেখানে আছি তার সাইড গুলো ঘুরে দেখার চেষ্টা করি, মাঝে মাঝে বড় ক্লান্ত হয়ে যায় সেই ক্লান্ত দূর করার জন্য চলে যাই রুম থেকে কোন মানুষকে ডেকে নিয়ে চলাফেরা করার জন্য।

1000025589.jpg

1000025588.jpg

আমি অনুভব করতে পারি এক জন বন্দী পশু পাখি কতোটা কষ্টের ভেতরে থাকে, তাদের তো খোলা আকাশে উড়ে বেড়ানোর জন্য সৃষ্টি করেছেন তারা কেনো বন্দি জীবনে থাকবে, আমরা মানুষ হয়ে মানুষের মাঝে চলাফেরা করি কিন্তু এক জায়গায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ি, ভালো লাগে না কিছু মনটা ছটফট করে কখন বাহিরে যাবো, কখন কোথাও ঘুরতে যাবো, কখন কোনো সৌন্দর্য উপভোগ করব, তাহলে তাদের তো খোলা বাতাসে থাকা অভ্যাস তাদের কেমন হয়।

1000025587.jpg

1000025586.jpg

এই কথা গুলো যখন মনে পড়ে নিজের কাছে অনেক খারাপ লাগে, মায়া লাগে সেই বন্ধি পশু পাখির প্রতি, কষ্ট হয় যারা পশু-পাখি বন্দি করে রাখে, এই বিদেশে আছি পরিবার ছেড়ে কারো সাথে দুই মিনিট হেসে খেলে কথা বলতে পারে না, তবুও তো বেঁচে আছি কিছু টাকা রোজগার করার জন্য, জীবনে বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে তাই তো আজ টাকা উপার্জন করার জন্য কোথা থেকে কোথায় এসেছি, এই বন্দী জীবন পার করার জন্য, বন্ধুরা যে ছবি গুলো আজ আপনাদের মাঝে আমি উপস্থাপনা করেছি, এই ছবি গুলো আমার নিজের মোবাইলে ধারণ করা, গিয়ে ছিলাম কোথাও ঘুরতে সেই ছবি আপনাদের মাঝে রইল আশা করব আপনাদের কাছে ভালো লাগবে।

1000025594.jpg

1000025592.jpg

মুগ্ধ বাতাস মুগ্ধ পরিবেশ খোলা মেলা জায়গা কিছু সময় হাটা হাটি করলে মনটা ভরে যায়, আমি যখন অনেক কথা ভাবি তখন মনটা চাই কোথাও থেকে ঘুরে আসি, কোনো একটি সময় মনটা খারাপ ছিলো তাই রুম থেকে একটি ভাইকে ডেকে নিয়ে গিয়ে ছিলাম হাটা হাটি করার জন্য, তখন এই ছবি গুলো আমি ধারণ করেছিলাম, তাই একটি কথাই বলতে চাই বন্দী জীবন অনেক খারাপ একটি জীবন, আমি অনুভব করতে পারি বন্দী জীবন কেমন লাগে, যখন আমি এই সুন্দর পরিবেশ উপভোগ করি তখন ভালো লাগে তাহলে পশু পাখিদের ঘুরে বেড়াতে ভালো লাগে।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফির মাধ্যমে আপনি আপনার মনের কথা প্রকাশ করেছেন। আপনি সত্যিই বলেছেন।কিছু টাকা উপার্জনের জন্য প্রিয়জনকে ছেড়ে এই যে বিদেশে থাকা এটা
সত্যিই একটি বন্দী জীবনের মতো। আর বন্দী জীবন কারোই কাম্য নয়।

নিশ্চয়ই আপনার জন্য সুদিন আসবে। আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে জীবনের প্রতিটি দিন। এই কামনাই করছি।

 2 years ago 

প্রবাস জীবনটা আসলেই খুব কষ্টের জীবন। মানুষ টাকা পয়সা ইনকামের জন্য দেশের বাইরে ঠিকই কিন্তু তাদের এক ধরনের বন্দী জীবনই কাটাতে হয়। বেশিরভাগ সময় কাজ আর ঘর, এই দুয়ের মাঝেই জীবনটা সীমাবদ্ধ হয়ে যায়।

তবে আমার কাছে ভালো লাগে যে আপনি এত
ব্যস্ততার মাঝেও সময় বের করে বাইরে যান।
এটার আসল প্রয়োজন আছে নিজেকে ভালো
রাখার জন্য।
আপনি ঠিকই উপলব্ধি করেছেন যে বন্দী থাকলে পশু পাখিরা কতটা কষ্ট পায়। খুব ভালো লাগলো আপনার এই উপলব্ধির কথা পড়ে
আপনার জীবনের সুদিন আসুক এই কামনাই করি।

প্রাকৃতিক পরিবেশ এর কিছু সৌন্দর্য আমার উপভোগ করলাম আপনার পোস্টের মাধ্যমে ৷ তার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশের বর্ণনা গুলোও অনেক সুন্দর হয়েছে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

সত্যি ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর , সে সাথে আপনার লেখাটা পড়েও আমার বেশ ভালো লেগেছে,,
প্রবাসী ভাইদের মনে যে কষ্টটা সেটা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বিনিময়ে দূর করা যাবে না কখনোই।।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ফটোগ্রাফি গুলো এবং আমার লেখা আপনার কাছে ভালো লেগেছে সেটা জানতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে।

 2 years ago 

আপনার পোস্টের প্রথমে যে কথাটা বলেছেন সেটি আমার কাছে খুব ভালো লেগেছে।
আসলেই মানুষের মন কখনো বন্দি থাকতে চায় না। মন সব সময় খোলা আকাশে উড়তে চায়।
আপনার পোষ্টের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল।

সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59960.78
ETH 1579.73
USDT 1.00
SBD 0.42