মা,,?

in Incredible India2 years ago

মা, মা শব্দটি অনেক ছোট্ট, এই মা শব্দের মধ্যে লুকিয়ে আছে হাজারো দুঃখ হাজারো কষ্ট। এই মা শব্দের মধ্যে আছে হাজারো ভালোবাসা, মায়ের মতো দুঃখ কষ্ট আর কেউ সহ্য করতে পারে না। মায়ের মতো ভালোবাসা পৃথিবীর আর কোনো মানুষ আমাদের করতে পারে না। মায়ের কোনো জাত লাগে না। মা তো মা, মায়ের অন্য কোন জাত হয় না। সন্তানের কাছে মায়ের একটি নাম থাকে মা।

1000035811.jpgPexels

মা, মা আমাদের জীবনে এমন একটি মানুষ ছিলো। যখন আমরা মাকে হারিয়ে ফেলেছি তখন বুঝতে পেরেছি। মা আমাদের জীবনে কি ছিলো। সন্তান অসুস্থ হলে মা সারারাত ঘুম পড়তে পারে না। কারণ মা জানে সন্তান আজ ঘুমাতে পারবে না। সে অনেক অসুস্থ তার কোনো জিনিসের প্রয়োজন হতে পারে। এই ছোট ছোট ত্যাগ গুলো সবাই করতে পারে না। শুধু একটি মানুষ করতে পারে সেটি মা।

বিপদে পড়েছি অন্য মানুষ আরামে ঘুমিয়ে আছে কিন্তু মা ঘুমাতে পারবে না। কারণ মা একটি কথাই শুধু ভাবতে থাকে। আমার সন্তান কি ভাবে আছে। আমার সন্তান কিছু খেয়েছে। আমার সন্তান কি ভালো আছে। এই কথা গুলো ভাবতে ভাবতে তার রাত কি ভাবে কেটে যায় মা নিজেও জানে না। এমন ভালোবাসা শুধু মা বাসতে পারে।

1000035812.jpg Pexels:

সন্তান মায়ের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে মা সন্তানের যতোটুকু দেখা যাচ্ছে ততো সময় মা সন্তান কে দেখতে লেগেছে। কারন মায়ের মন চাইছে সন্তান আমার বুকের মাঝে থাকুক। সে আমার পাশে থাকুক। মা কখনো সন্তানকে ছেড়ে যায় না। মা কখনো সন্তানকে ছেড়ে যেতে দেয় না। মা সারা জীবন সন্তানকে তার নিজের আঁচলের তলে আগলে রাখে। যে ভালোবাসা আর কেউ বাসতে পারে না শুধু মা ছাড়া।

1000035808.jpg Pexels

সন্তান রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করেছে, কোনো ভাবে মায়ের কাছে সংবাদ আসলে মা কি করছিল বা মা কি ভাবে আছে সেটা তার দেখার সময় হবে না। সে দৌড়ে ছুটে চলে যাবে সন্তানকে দেখার জন্য। কিন্তু পাশে অন্য মানুষ থাকলে তার কাছে খবর গেলে সে একটু তৈরি হবে। এবং ভাববে অন্য মানুষ নিয়ে গিয়েছে একটু পরে যাবো। মা তো এমন চিন্তা করতে পারতো। তাহলে কেনো করতে পারলো না। কারণ মায়ের কোন তুলনা হয় না, মা তো মা হয়।

মায়ের অভাব সন্তানের আর কোন মানুষ পূরণ করতে পারে না। পৃথিবীর সব সুখ এনে দিলেও মায়ের অভাব পূরণ করা যায় না। মায়ের ভালোবাসা থেকে এক বার যে সন্তান বঞ্চিত হয়েছে। সেই সন্তান সারা জীবন কান্না করলে ও আর কখনো মায়ের ভালোবাসা আদর স্নেহ পায় না। যাদের মা আছে তারা মাকে ভালোবাসতে শিখুন। মা আপনার জীবন থেকে চলে গেলে। মায়ের আদর সারা জীবন মিস করবেন। কিন্তু মায়ের আদর কখনো আর পাবেন না।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
 2 years ago 

মা নামটা শুনলেই মনটা শান্তি হয়ে যায়, পৃথিবীতে মা একজনই হয় আর তার মত কেউ হতে পারে না। একটা সন্তানের যে কোন সমস্যার সমাধান মা খুব সুন্দর ভাবে দিতে পারে এই মায়ের মত আদর পৃথিবীতে কেউ করতে পারবে না।। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।।

 2 years ago 

একদমই তাই মায়ের মতো আদর মায়ের মতো ভালোবাসা মায়ের মতো দায়িত্বশীল মানুষ আর কেউ হতে পারে না। সন্তানের সব বিপদ মা অনুভব করতে পারে সন্তানের সমস্যা গুলো সমাধান করার জন্য সৎ বুদ্ধি দিতে পারে। মা অনেক ত্যাগ স্বীকার করতে পারে যে ত্যাগ স্বীকার গুলো আর অন্য মানুষ করতে পারে না।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

জি ভাই মায়ের মত আদর ভালবাসা পৃথিবীতে আর কোন ব্যক্তি দিতে পারবে না ‌।। মা একমাত্র মানুষ সে সব ধরনের ত্যাগ স্বীকার করবে কখনো বিরক্ত হবে না।। দোয়া রইল প্রতিটি মায়ের প্রতি।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 2 years ago 

মা, এমন একটা শব্দ যেন এই শব্দেই নিহিত অনেক কিছু। মা প্রতিটি সন্তানের জন্য আশীর্বাদ ও বটে। মা সম্পর্কে আপনার অভিমত জেনে ভীষণ ভালো লাগলো ভাই। প্রকৃতপক্ষে আমরা থাকতে কিছু সময়ের মূল্যায়ণ করি না। কিন্তু যখন করি তখন আর সময় থাকে না। এমনকি এই চিত্র আমাদের আশেপাশেই লক্ষ্য করলে দেখা যায়।

তবে বরাবর দেখেছি আপনি মায়ের প্রতি অনেক দুর্বল ছিলেন। প্রতিটি সন্তানের যেন মায়ের প্রতি আপনার মতো ভালোবাসা থাকে এটাই প্রত্যাশা করি।

 2 years ago 

জীবনে অনেক কিছু শিখেছি মায়ের কাছ থেকে। তবে মা হারানোর যন্ত্রণা এবং মা আমার কাছে না থাকার যন্ত্রণা আমি অনুভব করতে পারি। আমি সব সময় সর্বদাই দোয়া করি সৃষ্টিকর্তা পৃথিবীর সকল মাকে সুখী করুক। জানি না আমার আম্মাকে আমি কেমন ভালোবাসি। আমি আমার মাকে কতোটা ভালোবাসতে পেরেছিলাম। তবে আমার জীবন দিয়ে যদি মাকে বাঁচাতে পারতাম তবে আমি চেষ্টা করতাম আমার জীবন দেয়ার জন্য।

যাইহোক আপু খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন মা শব্দটা খুব ছোট হলেও এরমধ্যে লুকিয়ে আছে হাজারো কষ্ট দুঃখ। মায়ের মত ভালোবাসতে কেউ পারে না। কিন্তু আমার ক্ষেত্রে একটু অন্যরকম আমাকে ছোট থেকে দিদা মায়ের মত ভালোবাসা দিয়ে বড়ো করে তুলেছে। দিদা আমার জীবনের মায়ের মত ।তিনি মায়ের অভাব আমাকে কোনদিনই বুঝতে দেয়নি। আপনার পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। ভালো থাকবেন।

 2 years ago 

আসলে এই পৃথিবীতে যা কিছু হয় সবকিছু সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে। এবং আমাদের জীবনে কখন কি হবে তাও সৃষ্টিকর্তার নির্ধারিত করে থাকে। যাই হোক ছোটবেলা থেকে আপনার মায়ের মতো আদর স্নেহ করেছে আপনার দিদা। এবং আমি আশা রাখি আপনি আপনার দিদা কে অনেক বেশি ভালোবাসেন এবং ভালোবেসে যাবেন। চমৎকার একটি মন্তব্য উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে মা এমন একটা জিনিস যখন সন্তান বিপদে পড়ে সবার আগে সেই মা জানতে পারে সেটা আর কেউ জানতে পারুক বা না কর। মা জিনিসটা অনেক বড় যেটা খুব সহজে পাওয়া যায় না। আরে মা যখন চলে যায় তখনই আমরা বুঝতে পারি যে মার ভালোবাসাটা কতখানি সে সন্তানের জন্য কতখানি ত্যাগ স্বীকার করে। যাইহোক আমরা সময় থাকতে মার মর্মটা বুঝতে পারি না কিন্তু যখন চলে যাই তখনই আমরা এই মারমো তা বুঝতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদমই তাই মা যখন আমাদের জীবন থেকে চলে যায় তখন আমরা মায়ের মর্ম বুঝতে পারি। তাই মা যদি বেঁচে থাকে সেই মাকে সম্মান এবং মাকে ভালোবাসা উত্তম আমাদের জন্য। এবং আমি ও আশা করি আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন। ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মা তো মা ই হয়। মায়ের অভাব কেউ কোন দিন পূরণ করতে পারে না। মা থাকলে আসলে বোঝা যায় মা কি ছিল। আমাদের কোন অসুখ হলে মা কেমন করে যেন বুঝে যায়, মনের মধ্য দিয়ে হয়তো তাদের কাছে সংবাদ চলে যায়। ধব্যবাদ ভাই মা কে নিয়ে এত সুন্দর লেখা উপহার দেয়ার জন্য।

 2 years ago 

একদমই তাই সন্তান বিপদে পড়লে সন্তান অসুস্থ হলে সর্বপ্রথম যদি কোন মানুষ বুঝতে পারে সেটি ছিলো মা। মায়ের মনে সব সময় সন্তানের অসুস্থতার খবর বা কোন বিপদের খবর চলে যেতো। এবং মায়ের অভাব অন্য কোন মানুষ পূরণ করতে পারে না আমি আপনার সাথে সহমত কারণ আমি সেটি অনুভব করতে পারি। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

মা'কে নিয়ে বলতে গেলে কোনোদিনই বলা শেষ হবে না।মায়ের তুলনা কখনোই হবে না।আমাদের জীবনের সব থেকে বিশ্ব্যস্ত মানুষ আমাদের আমাদের মা।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে মানুষটা স্বার্থ ছাড়াই ভালোবেসে যায় সে হচ্ছে মা।আপনার মুল্যবান আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

একদমই তাই মাকে নিয়ে যদি সারা জীবন আমি লিখতে থাকি তাহলে আমার লেখা কখনো শেষ হবে না। এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি মায়ের তুলনা আর কোন পৃথিবীর অন্য মানুষের সাথে হয় না। আপনার সুন্দর মন্তব্য পড়ে আমি আনন্দিত এবং খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। একজন সন্তানের কাছে মা ছারা এই পৃথিবী অন্ধকার লাগে। কারণ যার মা নেই সে একমাত্র ব্যক্তি বুঝতে পারে তার জীবনে মা যে কতটা মূল্যবান ছিল। মা এর ঋণ কখনো কোন সন্তান শোধ করতে পারে না। দশ মাস দশ দিন সন্তান গর্ভে ধারণ করে একজন মা এ পৃথিবীর আলো দেখায় সন্তানকে । আমার মা নেই, তাই আমি আজ ২০ বছর যাবত ধরে মা এই মধুর ডাকটি ডাকতে পারিনা। যখন মার কথা মনে হয় তখন চোখ দিয়ে অজস্রে জল চলে আসে।
সবাই মাকে ভালবাসতে শিখেন। কখনো মাকে কষ্ট দেবেন না। পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে কোন কিছু করলে মা করে।
আবারো বলছি মাকে কেউ কখনো কষ্ট দেবেন না।
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কে নিয়ে লেখা পোস্টটি পড়ে চোখে জল চলে আসলো।

ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনার মতো আমিও আমার মাকে হারিয়েছি এবং মা হারানোর যন্ত্রণা আমি অনুভব করতে পারি। মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না এটা একদম সত্য কথা। মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যে সম্পদ যাদের কাছে আছে তাদেরকে আমি অবশ্যই বলি মাকে আমরা সবাই সম্মান করবো মাকে আমরা সবাই ভালোবাসবো। জীবন থেকে মা একবার চলে গেলে মা ডাকার মতো মানুষটা আর থাকবে না।

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে উপহার দেওয়ার জন্য। আপনার মন্তব্য পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে ভাই শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64327.32
ETH 1677.37
USDT 1.00
SBD 0.42