You are viewing a single comment's thread from:

RE: মা,,?

in Incredible India2 years ago

মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। একজন সন্তানের কাছে মা ছারা এই পৃথিবী অন্ধকার লাগে। কারণ যার মা নেই সে একমাত্র ব্যক্তি বুঝতে পারে তার জীবনে মা যে কতটা মূল্যবান ছিল। মা এর ঋণ কখনো কোন সন্তান শোধ করতে পারে না। দশ মাস দশ দিন সন্তান গর্ভে ধারণ করে একজন মা এ পৃথিবীর আলো দেখায় সন্তানকে । আমার মা নেই, তাই আমি আজ ২০ বছর যাবত ধরে মা এই মধুর ডাকটি ডাকতে পারিনা। যখন মার কথা মনে হয় তখন চোখ দিয়ে অজস্রে জল চলে আসে।
সবাই মাকে ভালবাসতে শিখেন। কখনো মাকে কষ্ট দেবেন না। পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থভাবে কোন কিছু করলে মা করে।
আবারো বলছি মাকে কেউ কখনো কষ্ট দেবেন না।
পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ কে নিয়ে লেখা পোস্টটি পড়ে চোখে জল চলে আসলো।

ধন্যবাদ আপনাকে

Sort:  
 2 years ago 

আপনার মতো আমিও আমার মাকে হারিয়েছি এবং মা হারানোর যন্ত্রণা আমি অনুভব করতে পারি। মায়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না এটা একদম সত্য কথা। মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যে সম্পদ যাদের কাছে আছে তাদেরকে আমি অবশ্যই বলি মাকে আমরা সবাই সম্মান করবো মাকে আমরা সবাই ভালোবাসবো। জীবন থেকে মা একবার চলে গেলে মা ডাকার মতো মানুষটা আর থাকবে না।

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে উপহার দেওয়ার জন্য। আপনার মন্তব্য পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে ভাই শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62612.63
ETH 1758.77
USDT 1.00
SBD 0.39