মানুষ জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি কখনো ভুলতে পারে না।

in Incredible India3 years ago

জীবনে প্রথম ভালোবাসা আমরা কখনো ভুলতে পারিনা। মানুষের জীবনে প্রথম ভালোবাসা একটি স্মৃতি হয়ে থাকে। মানুষের জীবনে প্রথম ভালোবাসা চলে যাওয়ার পরে অনেক প্রেম আসে কিন্তু প্রথম ভালোবাসার মানুষের মতো কেউ হতে পারে না। ভালোবাসা একটি পবিত্র বন্ধন ভালোবাসা দুটি মানুষের মনের মিলন। অনেক মানুষ তার জীবনে প্রথম ভালোবাসা কে পেয়েছে। আবার কিছু কিছু মানুষের জীবন থেকে তার প্রথম ভালোবাসা হারিয়ে গিয়েছে।

1000016815.jpgPexels

আমি মনে করি যে মানুষটি তার জীবনের প্রথম ভালোবাসা কে পেয়েছে তার মতো ভাগ্যবান মানুষ আর নেই। কারণ মানুষ ভালোবাসে তার সুন্দর একটি জীবন সঙ্গী বেছে নেওয়ার জন্য। মানুষ ভালোবাসে তার সাথে সারাটি জীবন সুখে কাটানোর জন্য। যে মানুষটি ভালোবাসে সে তার ভালোবাসার মানুষের হাত কখনো ছেড়ে যেতে চায় না। কিছু মানুষের এই মিথ্যে ভালোবাসার জন্য আজ ভালোবাসার কোনো মূল্য কেউ দিতে পারে না।

1000016814.jpgPexels

একটি মানুষ যদি মন থেকে ভালোবেসে থাকে সেই মানুষটি হারিয়ে গেলে তার মতো কষ্ট এই পৃথিবীতে আর কখনো অনুভব করা যায় বলে আমার মনে হয় না। মন ভেঙে গেলে পুরো পৃথিবীটা ভেঙ্গে গেছে এমন অনুভূতি কিন্তু আমাদের হয়ে থাকে। একবার মন ভেঙ্গে গেলে আর কখনো আমরা জোড়া দিতে পারব না। ভালোবাসা কোন পাপ নয়। মানুষকে মিথ্যে ভালোবাসার মায়াতে জড়ানো অনেক বড় একটি অপরাধ।

ভালোবেসে যদি জীবনের মাঝ পথে ভালোবাসার মানুষের হাত ছেড়ে দিয়ে চলে যেতে হয়। তাহলে মানুষের জীবনে এসে কিসের জন্য কষ্ট দিয়ে যাবো। ভালোবাসার মানুষের সাথে আমরা অনেক প্রতিজ্ঞা করে থাকি। আমরা প্রতিজ্ঞা করি জীবনে যা হয়ে যাক না কেন তোমার হাত আমি কখনো ছাড়বো না। আমরা প্রতিজ্ঞা করে থাকি বাঁচতে হলে বাঁচবো এক সাথে। আর যদি মারা যায় তাহলে দুইজন এক সাথে মারা যাবে।

1000016813.jpgPexels

এই প্রতিজ্ঞা অনেক মানুষ রাখতে পারে আবার কিছু মানুষ রাখতে পারেনা। আমি যদি একটি প্রতিজ্ঞা না রাখতে পারি তাহলে এই প্রতিজ্ঞা করার মানে কি। এই প্রতিজ্ঞা না রাখলে হয়তো বা একটি মানুষের জীবন চলে যেতে পারে। কারণ মানুষ প্রথম ভালোবাসার অনুভূতি কখনো ভুলতে পারে না। যখন একটি মানুষ অন্য মানুষকে কষ্ট দিয়ে চলে যায় তখন কিছু মানুষ আত্মহত্যা করে ফেলে বা সারা জীবন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়ে থাকে। তার জীবনটি কিন্তু পুরো নষ্ট হয়ে যায়।

মানুষ সবকিছু ভুলে আবার সামনে এগিয়ে যাওয়ার চিন্তা নিয়ে বেঁচে থাকে। তার জীবনে হয়তো অনেক মেয়ে আবার আসবে বা অনেক ছেলে সেই মেয়েটির জীবনে আসবে। কিন্তু তারা কখনো তার প্রথম ভালোবাসার মানুষের অনুভূতি সেই অন্য ভালোবাসার মধ্যে কখনো খুঁজে পাবে না। জীবনে একদিন হলেও তার মনে পড়ে যাবে সেই মানুষটির কথা। কারণ প্রথম ভালোবাসার কথা কখনো কেউ ভুলতে পারে না।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

জীবনে প্রথম ভালোবাসার মানুষকে কখনোই ভোলা যায় না, এজন্যেই অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকে। তাই সবচেয়ে ভালো হলো অবৈধ ভালোবাসা না করে পারিবারিকভাবে প্রস্তাব দিয়ে বিয়ে করে স্বামী-স্ত্রীর মাঝে বৈধ ভালবাসা গড়ে তোলা।

 3 years ago 

হ্যাঁ এই কথা অবশ্য বাস্তব! কেননা অনেক দেখেছি এমন বিয়ের পূর্বে অনেকেই প্রচন্ড ভালবাসে, বিয়ের পর ভালোবাসা জানালা দিয়ে পালায়, যেমনটি ভাবে ডায়লগ রয়েছে। ✅

 3 years ago 

আপনি ঠিক বলেছেন অধিকাংশ স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়ে থাকে তার প্রথম ভালোবাসার কথা জানতে পারলে। তবুও মানুষের মন বৈধ অবৈধ এইটা কোন বিষয় না যদি নিজের জায়গায় নিজে ঠিক থাকা যায়। এবং মানুষ যতদিন বেঁচে থাকবে প্রেম ভালোবাসা ততদিন বেঁচে থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্ক একটি মধুর সম্পর্ক অবশ্যই স্বামী-স্ত্রীর মধ্যে বৈধ ভাবে ভালোবাসা গড়ে তোলা উচিত।

আপনার সুন্দর মন্তব্যর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল।

আপনি সঠিক বলেছেন ভাই জীবনের প্রথম প্রেম বা ভালোবাসার অনুভূতি কখনোই ভোলার না ৷ ভালোবাসা বলতে গেলে একে অপরের ভালো লাগা তারপর ভালো লাগা থেকে মায়ায় জড়ানো ৷ আর একবার যখন মায়ায় জড়িয়ে যাবেন সেই মায়া কাটানো অনেক কঠিন হয়ে যায় ৷ তারপর সেই মায়া থেকেই সৃষ্টি হয় নানা ধরনের স্মৃতি যা ভোলা কখনোই সম্ভব না ৷

যাই হোক ভাই আপনার লেখাটি পড়ে বেশ ভালোই লাগলো ৷ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি লেখা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন ,,,,

 3 years ago 

মানুষের মায়া সবচেয়ে বড় মায়া এই মায়ার বাঁধনে একবার জড়িয়ে পড়লে সেই বাঁধন কখনো ভোলা যায় না। এবং এটা সত্য যে ভালোলাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয় ভালোলাগা থেকে মায়ার পড়ে যায় মায়ার বাঁধন থেকে ভালোবাসা সৃষ্টি হয়।

খুবই ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ভালো এবং সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা রইল।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন যে মানুষ জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি কখনো ভুলতে পারে না। প্রায় প্রত্যেক মানুষের জীবনে প্রেম আসে, প্রেম যায় কিন্তু প্রথম ভালোবাসার স্মৃতি কখনও ভোলার নয়। আমি তো তাকে আজও ভুলিনি আর কোনোদিন ভুলতেও পারবো না। তবে এটা জানতে চাইবো না যে সে আমাকে মনে রেখেছে কিনা।

 3 years ago 

জানিনা আপনার প্রথম ভালোবাসার মানুষ আপনাকে মনে রেখেছে কিনা কিন্তু আপনি তাকে মনে রেখেছেন এটা শুনে অনেক ভালো লাগলো এবং প্রথম ভালোবাসার মানুষের স্মৃতি আমাদের জীবনের সাথে সারাটা জীবন জড়িয়ে থাকবে সেই মানুষটি হয়তো বা আমাদের মাঝে না থাকলেও তাকে আমরা একটি সময় ঠিক মনে করব। এবং হতে পারে সেও আজও আপনার কথা মনে রেখেছে।

আপনার সুন্দর মন্তব্যের জন্য শুভকামনা রইল ভালো এবং সুস্থ থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 3 years ago 

জীবনে প্রথম যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা সম্ভব নয়। এই কথা আমি অবশ্যই বিশ্বাস করি। তবে আমার কাছে মনে হয় বর্তমান সময়ে প্রেমিক-প্রেমিকা বিয়ের আগে যে ভালোবাসাটা প্রকাশ করে। তার এক পারসেন্ট যদি বিয়ের পরে প্রকাশ করতো। তাহলে হয়তোবা জীবনটা আরো বেশি সুন্দর হতো।

আমি মানি সময়ের সাথে জীবনের পরিবর্তন হয়। একটা মানুষের জীবনে পরিবর্তন আসতেই পারে। কিন্তু তাই বলে এতটা পরিবর্তন আসাটাও উচিত নয়। মনের মধ্যে যার জন্য ভালোবাসা সৃষ্টি হয় তার প্রতি অভিমান কখনো আসে না। হয়তো বা মাঝে মাঝে তার কথায় কষ্ট পেয়ে চোখে জল আসে। কিন্তু তারপরে আবার সবকিছু ভুলে ভালোবাসার মানুষকে কাছে টেনে নিতে হয়।

হয়তোবা কিছু মেয়ের ক্ষেত্রে অথবা কিছু ছেলের ক্ষেত্রে দেখা যায়। ভালোবাসার পরেও প্রিয় মানুষটাকে কাছে পায় না। তার কারণটা হচ্ছে তারা হয়তো পরিবারের কথা চিন্তা করে তাদের প্রিয় মানুষটাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। কিন্তু জীবনে কোন না কোন পর্যায়ে, বয়স যত বেশিই হোক না কেন? তার প্রথম প্রেমের ছোঁয়া তার মনের আবেগ! সে কখনো ভুলে থাকতে পারে না! ভালোবাসা নিয়ে চমৎকার বিষয় উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

মানুষের মনে একবার যে স্হান দখল করে নেয় তাকে আসলে কখনোই একেবারে ভুলে যেতে পারে না।এটাকে মানুষের শরীরের কাটার জায়গার সাথে তুলনা করা যায়, কেটে যাওয়া জায়গায় ক্ষত যেমন শুরুতে অনেক গভীর থাকলেও আস্তে আস্তে সেরে উঠলেও দাগ থেকেই যায়।
তবে এটা প্রথম ভালোবাসার ক্ষেত্রে বেশি প্রকট হয়ে থাকে।
তবে যাই ঘটে থাকুক না অতীতে সেগুলো ভুলে যেয়ে ভালো থাকুক তারা এই কামনাই করা উচিত তাদের জন্য।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মন্তব্যটি আসলেই আমার খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে আপনিও ভালো এবং সুস্থ থাকবেন।

আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি মানুষ জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি কখনো ভুলতে পারে না কারণ প্রথম ভালোবাসা অনেক অনুভূতি থাকে। ভালোবাসা একটা ভালো জিনিস কিন্তু এখন এটাকে খারাপ করে ফেলছে কিছু মানুষ। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট এর জন্য অপেক্ষা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 58528.07
ETH 1561.47
USDT 1.00
SBD 0.38