You are viewing a single comment's thread from:

RE: মানুষ জীবনের প্রথম ভালোবাসার অনুভূতি কখনো ভুলতে পারে না।

in Incredible India3 years ago

জীবনে প্রথম যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা সম্ভব নয়। এই কথা আমি অবশ্যই বিশ্বাস করি। তবে আমার কাছে মনে হয় বর্তমান সময়ে প্রেমিক-প্রেমিকা বিয়ের আগে যে ভালোবাসাটা প্রকাশ করে। তার এক পারসেন্ট যদি বিয়ের পরে প্রকাশ করতো। তাহলে হয়তোবা জীবনটা আরো বেশি সুন্দর হতো।

আমি মানি সময়ের সাথে জীবনের পরিবর্তন হয়। একটা মানুষের জীবনে পরিবর্তন আসতেই পারে। কিন্তু তাই বলে এতটা পরিবর্তন আসাটাও উচিত নয়। মনের মধ্যে যার জন্য ভালোবাসা সৃষ্টি হয় তার প্রতি অভিমান কখনো আসে না। হয়তো বা মাঝে মাঝে তার কথায় কষ্ট পেয়ে চোখে জল আসে। কিন্তু তারপরে আবার সবকিছু ভুলে ভালোবাসার মানুষকে কাছে টেনে নিতে হয়।

হয়তোবা কিছু মেয়ের ক্ষেত্রে অথবা কিছু ছেলের ক্ষেত্রে দেখা যায়। ভালোবাসার পরেও প্রিয় মানুষটাকে কাছে পায় না। তার কারণটা হচ্ছে তারা হয়তো পরিবারের কথা চিন্তা করে তাদের প্রিয় মানুষটাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। কিন্তু জীবনে কোন না কোন পর্যায়ে, বয়স যত বেশিই হোক না কেন? তার প্রথম প্রেমের ছোঁয়া তার মনের আবেগ! সে কখনো ভুলে থাকতে পারে না! ভালোবাসা নিয়ে চমৎকার বিষয় উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.087
BTC 58665.39
ETH 1573.91
USDT 1.00
SBD 0.38