THE DIARY GAME :( 20/08/2020) আজকের দিনলিপি
ভোর সকালে উঠে ওজু করে ফজরের ওয়াক্তের সালাত আদায় করে নিলাম। গরু গুলোকে খড় কেটে খাবার দাবার দিয়ে গোয়াল পরিষ্কার করে দিয়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে এসে ফ্রেশ হলাম। আজ আর ঘুমালাম না। দয়াল গরু ও বাছুরটা কে ঘাস খাওয়াতে নিয়ে গেলাম। ঘাস খাওয়ানো শেষে বাড়ি ফিরতে ফিরতে প্রায় ৯:৩০ বেজে গেল।
প্রচন্ড ক্ষিধে পাওয়ার কারণে এসে সাথে সাথেই ভাত খেয়ে নিলাম। তারপর আরও কিছু টুকিটাকি কাজ করে নিলাম। কিছুক্ষণ পর বাবা দোকান থেকে বাড়ি আসল। আমাকে দোকানের কিছু জরুরি ঔষধ আনতে বলল। অনেক দিন ধরে শহরে যাওয়া হয় নি।
তাই দেরি না করে হাসি মুখে চলে গেলাম। যাওয়ার সময় আবার বাজারে টিভি টা নিয়ে গেলাম। কি জানি কি হলো টিভিটা আর চালু হচ্ছে না। তাই যাওয়ার সময় টিভিটাও নিয়ে গেলাম। দোকানে গিয়ে টিভিটা ঠিক করতে দিয়ে শহরে চলে গেলাম। তারপর শহরে গিয়ে সর্বপ্রথম একটা অটোরাইস মিলে গেলাম সেখানে গিয়ে মিনিকেট চালের নমুনা নিয়ে দাম শুনলাম ৫০ কেজি চালের বস্তার দাম ২৩০০ টাকা। সেখান থেকে বেরিয়ে পাইকারি বাজার ঘুরে ঔষধ নিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে কাপড়ের দোকানে গিয়ে কিছু কাপড় নিয়ে বেরিয়ে কনফেকশনারি দোকানে গিয়ে ছেলের জন্যে সেরেলাক্স ও বাড়ির জন্য বার্গার স্যানডউইচ প্যাটিস ক্রিমবল নিলাম।
তারপর জোহরের নামাজ পড়ে নিলাম অনেক দেরিতে।মোটরসাইকেল এর ইনসুরেন্সের অফিসে গিয়ে এক বছরের জন্য বীমা করে নিলাম। সেখান থেকে বেরিয়ে এসে একটি খামার পরিদর্শন করতে গেলাম। পরিদর্শন করে সেখান থেকে এক বন্ধুর অফিসে গেলাম।
তার পরে সব কাজ শেষ করে নিলাম। হাসপাতালে গেলাম বন্ধু কে দেখতে। রোগী
রোগ মুক্তির দোয়া করে রোগের ইতিহাস শুনে তাকে সান্তনা দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এসে বাড়ির দিকে রওনা দিলাম। আসার পথে বৃষ্টি শুরু হলো এক
জায়গায় দাঁড়ালাম। কমলে আবার রওনা দিলাম ফির বৃষ্টি শুরু হলো এবার না লুকিয়ে ভিজিয়ে রওনা দিলাম বাড়িতে। তারপরে বাড়িতে এসে তারাতারি জামা পাল্টে নিলাম। তার পরে সব কাজ শেষ করে রাতের খাবার দাবার শেষ করে তাড়াতাড়ি ঘুমের ঘোরে হারিয়ে গেলাম।
- My Introduction post : my introduction post to steem newcomers community
পোস্টটি আরেকটু বড় করার চেষ্টা করুন। ৩০০ শব্দ লিখতে বলা হয়েছে৷ দেখেই আপনি প্রতিদিন ৩০০ শব্দ লিখবেন। সেটা কিন্তু না৷ প্রতিদিন একটু বাড়িয়ে লেখার চেষ্টা করবেন। আজ ৩০০ শব্দেরও কম হয়েছে লেখা।
You have been upvoted by @tarpan A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game
We Love Contests
One Percent For Everyone
Also join LUCKY 10S