"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা ( ডাই কন্টেস্ট: কাগজ/কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি ) - ৪৭ এর ফলাফল প্রকাশ

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


ব্যানার ক্রেডিট: @swagata21

টাইটেল দেখে নিশ্চই বুঝে গিয়েছেন যে, আজকে কি পোস্ট হতে চলেছে। আজকে প্রতিযোগিতার রেজাল্ট পাবলিশ করা হবে। যদিও গতদিন হ্যাংআউট এর মাধ্যমে অফিসিয়ালি রেজাল্ট ঘোষণা করা হয়েছে এবং কে কোন স্থানে অবস্থান করেছেন সেটা জেনে গিয়েছেন। আজকে সেই রেজাল্ট অনুযায়ী পুরস্কার প্রদান করা হয়েছে। এবারের প্রতিযোগিতাতে যারা অংশগ্রহণ করেছিলেন সবাই যার যার ইউনিক চিন্তাধারা কাজে লাগিয়ে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছিলেন যেটা মোটামুটি সবার কাজ দেখে বোঝা গিয়েছে। ওয়ালমেট আসলে যেকোনো কিছু দিয়ে তৈরি করা যায় আর সেটা বেশ দৃষ্টিনন্দনও হয়। কাগজ দিয়ে মোটামুটি কমিউনিটিতে সব সময় সবাইকে কম-বেশি অনেক কিছুই করতে দেখি, তবে কাপড় দিয়ে খুব স্বল্প দেখা যায় বা যায় না। এই প্রতিযোগিতায় বেশ কয়েকজন কাপড়, সুতো দিয়ে বেশ ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করেছেন, যেটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে।

ওয়ালমেট বিভিন্ন ধরণের হতে পারে, আর এইগুলো ঘরের দেওয়ালে বা কোথাও টানিয়ে রাখলে দেখতেও বেশ চমৎকার লাগে, বিশেষ করে ফুলের বিভিন্ন ওয়ালমেট এর ডিজাইন আছে যেগুলো ঝুলিয়ে রাখলে অনেক সৌন্দর্যপূর্ণ লাগে। যাইহোক, মোটামুটি বেশ ভালোই লেগেছে সবার হাতের কাজগুলো দেখে। তবে অংশগ্রহণ তুলনামূলক কমই ছিল, আপনাদের আগেও বলেছিলাম যে আমাদের কন্টেস্টে সময় বাড়ানোর সম্ভাবনা একদমই নেই বললেই চলে, ফলে যে সময় দেওয়া হয় সেটার মধ্যে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। যাইহোক, পরবর্তীতে সবাই অংশগ্রহণ করবেন এই আশা রাখি। যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য অভিনন্দন, আর যারা বিজয়ী হতে পারেননি তারা নিরাশ হবেন না, পরবর্তী কন্টেস্টে অবশ্যই বিজয়ী হতে পারবেন বলে মনে করি। যাইহোক, এখন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।


❖প্রথমে যারা বিশেষ পুরস্কার পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা হলেন @monira999 এবং @jerin-tasnim.

বিশেষ পুরস্কার ( 15 Steem )

SL NOIDLINKREWARD
1@monira999https://steemit.com/hive-129948/@monira999/3ejdjx-or-or15 Steem
2@jerin-tasnimhttps://steemit.com/hive-129948/@jerin-tasnim/or-or15 Steem
এখন যারা প্রথম থেকে সপ্তম স্থান অধিকার করেছেন তাদের পুরস্কার প্রদান করা হবে।

❖প্রথম স্থান অধিকারী হলেন, @narocky71.

প্রথম পুরস্কার ( 35 Steem )

SL NOIDLINKREWARD
1@narocky71https://steemit.com/hive-129948/@narocky71/4exl2k-or-or35 Steem

❖দ্বিতীয় স্থান অধিকারী হলেন, @tithyrani.

দ্বিতীয় পুরস্কার ( 25 Steem )

SL NOIDLINKREWARD
1@tithyranihttps://steemit.com/hive-129948/@tithyrani/or-or-or-or-or-7307d2cae4225 Steem

❖তৃতীয় স্থান অধিকারী হলেন, @selina75.

তৃতীয় পুরস্কার ( 20 Steem )

SL NOIDLINKREWARD
1@selina75https://steemit.com/hive-129948/@selina75/3rh4r320 Steem

❖চতুর্থ স্থান অধিকারী হলেন, @biindu.

চতুর্থ পুরস্কার ( 14 Steem )

SL NOIDLINKREWARD
1@biinduhttps://steemit.com/hive-129948/@biindu/2af307edd1b6914 Steem

❖পঞ্চম স্থান অধিকারী হলেন, @tasonya.

পঞ্চম পুরস্কার ( 12 Steem )

SL NOIDLINKREWARD
1@tasonyahttps://steemit.com/hive-129948/@tasonya/6rovv5-or-or12 Steem

❖ষষ্ঠ স্থান অধিকারী হলেন, @bdwomen

ষষ্ঠ পুরস্কার ( 10 Steem )

SL NOIDLINKREWARD
1@bdwomenhttps://steemit.com/hive-129948/@bdwomen/3s45se-or-or10 Steem

❖সপ্তম স্থান অধিকারী হলেন, @samhunnahar এবং @mohinahmed.

সপ্তম পুরস্কার ( 9 Steem )

SL NOIDLINKREWARD
1@samhunnaharhttps://steemit.com/hive-129948/@samhunnahar/7mvnmx-or-or9 Steem
2@mohinahmedhttps://steemit.com/hive-129948/@mohinahmed/3psd5w-or-or9 Steem
টোটাল পুরস্কার প্রদান (164 Steem )

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাপড় দিয়ে ওয়ালমেট তৈরির ফলাফল প্রকাশ করেছেন। আসলে এই প্রতিযোগিতায় প্রত্যেক ইউজার অনেক পরিশ্রম করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে সকল ইউজার বিজয়ী হয়েছেন দাদা অনেক সুন্দর ভাবে তাদের নাম সিরিয়ালের ঘোষণা করেছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা ভালো একটি স্থান অর্জন করতে পেরেছে তাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দ। আসলে সবগুলো কাজে ভীষণ ভালো লেগেছিল ।

 3 years ago 

সত্যি এবারের প্রতিযোগিতা টা দারুন ছিল। ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিযোগিতায় উইনারদের মধ্যে একজন হতে পারে আমার ভীষণ ভালো লাগলো। সবার করা ডাই প্রজেক্ট গুলো দারুন লেগেছে। প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। কাপড় কিংবা কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করলে দেখতে সত্যি অনেক ভালো লাগে। আসলে আমরা নিজের ঘর সাজাতে অনেক পছন্দ করি। তাইতো মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। আর এবারের প্রতিযোগিতাটির যখন আয়োজন করা হয়েছিল তখন ভেবে নিয়েছিলাম কাপড় দিয়ে কোন কিছু করব। সেই ভাবনা থেকে কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। আর প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাকে বিজয়ী করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। সেই সাথে সকল বিজয়ীকে অভিনন্দন জানাচ্ছি।♥️♥️♥️

 3 years ago 

এবারের প্রতিযোগিতার বিষয়টি অসাধারণ ছিল। যেহেতু ওয়ালমেট তৈরির বিষয় ছিল। সবাই সুন্দর সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। সবার মাধ্যমে অনেক সুন্দর এবং ইউনিক ওয়ালমেট গুলো দেখার সুযোগ হয়ে গেল। তো আমিও চেষ্টা করেছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। আলহামদুলিল্লাহ একটি পজিশন পেয়েছি বেশ ভালো লেগেছিল। অনেক সুন্দর একটি ফলাফল প্রকাশিত হয়েছে। সবাইকে খুব সুন্দর প্রাইজ গিফটের মাধ্যমে অনুপ্রাণিত করা হলো। অনেক ধন্যবাদ দাদা আমাদের সাথে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এবারের প্রতিযোগিতায় দারুন সব ওয়ালম্যাট দেখেছিলাম আসলেই। যাক যারা বিজয়ী হয়েছে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন । সবার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

এবারের প্রতিযোগিতায় আমরা খুব সুন্দর সুন্দর ওয়ালমেট দেখতে পেয়েছি। আসলেই আমাদের কমিউনিটির সম্মানিত সদস্যরা বেশ ক্রিয়েটিভ। সবার সৃজনশীলতা দেখে বরাবরের মতো এবারও আমি মুগ্ধ হয়ে গিয়েছি। সবসময় চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যদিও অনেক সময় ব্যস্ততার জন্য সেটা সম্ভব হয়ে উঠে না। যাইহোক বিজয়ী হতে পেরে ভীষণ ভালো লাগছে। যাইহোক বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

গত সপ্তাহে দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ।এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই তার ক্রিয়েটিভিটি দেখিয়ে খুবই সুন্দর সুন্দর ডাই পোস্ট করেছে। যেগুলো দেখে সত্যি মুগ্ধ হয়েছি যারা ইউনিকভাবে নিজেদের কাজ দেখিয়েছে তারাই পুরস্কৃত হয়েছে । তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালো লাগে এই ধরনের প্রতিযোগিতা। নিজের ব্যস্ততার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি যারা অংশগ্রহণ করেছে তাদের পোস্টগুলো খুবই ভালো লেগেছে।

 3 years ago 

এবারের এই প্রতিয়োগিতাটি সত্যিই দারুণ ছিলো ৷ অনেক সুন্দর এবং ইউনিক কিছু ডাই পোস্ট দেখতে পেয়েছি ৷ ভীষণ ভালো লেগেছে আমার , যদিও আমি নিজের অসুবিধার জন্য অংশগ্রহণ করতে পারিনি ৷ তবে বিজয়ীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ৷ এবং অসংখ্য ধন্যবাদ প্রিয় এই কমিউনিটি ও আপনাকে ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60742.03
ETH 1557.33
USDT 1.00
SBD 0.47