রবিবারের আড্ডা - ১১৮ | এবিবি ফিচার্ড পোস্ট আড্ডা - ১৭ পর্ব
ব্যানার ক্রেডিটঃ @hafizullah
আমার বাংলা ব্লগের আয়োজন রবিবারের আড্ডার নতুন সংযোজন হচ্ছে এবিবি ফিচার্ড পোস্ট নিয়ে আলোচনা। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে পুরো মাসের বাছাই করা ফিচার্ড পোস্ট থেকে কিছু পোস্ট মনোনীত করে, সেই পোস্ট গুলো নিয়েই আলোচনা করা হয়। মূলত মনোনীত পোস্টগুলো যারা লিখেছেন, ঠিক সেই অথরদের কথা গুলোই তুলে ধরা হয় এই শো'র মাধ্যমে। এখানে অথররা সাবলীলভাবে চেষ্টা করে তাদের নিজের পোস্ট নিয়ে মতামত দেওয়ার জন্য।
তাছাড়া এই অনুষ্ঠানটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেহেতু চারজন অতিথি থাকে প্রথমত দুইবারে চারজন থেকে পাঁচজন অতিথির মতামত শোনা হয়, দ্বিতীয়তঃ কিছুটা বিরতি দিয়ে উপস্থিত দর্শকদের মতামত গ্রহণ করা হয় এবং নিজেদের পছন্দের গান শোনা হয়। সর্বশেষে উপস্থিত সকল দর্শক ও শ্রোতাদের জন্য থাকে শুভেচ্ছা পুরস্কার ।
প্রথম অতিথিঃ @monira999
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ আমার মূলত তেলে ভাজা খাবার খেতে বেশ ভালো লাগে, যদিও আমি শাকসবজি কিছুটা কম খাই, তার থেকে বরং তেলে ভাজা খাবার বেশি খাই। মাঝে মাঝে যখন মোটরবাইকে করে এদিক সেদিক ঘুরতে যাই, তখন রাস্তার পাশে এধরনের তেলে ভাজা খাবার গুলো দেখতে পাই, লোভ হয় খাওয়ার জন্য, তাই সেই চিন্তাধারা থেকেই মূলত এই রেসিপি বানানো হয়েছিল। তাছাড়া এই কুমড়ো পাতাগুলো ছিল আমার বাগানের, একদম নরম কচি। বড়া খাওয়ার জন্য একদম উপযুক্ত। খেতেও দারুণ হয়েছিল। সব মিলিয়ে অনুভূতি একদম বেশ ভালো ছিল।
দ্বিতীয় অতিথিঃ @aongkon
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃগত বছরের জানুয়ারিতে আমরা সকলে মিলে ঘুরতে গিয়েছিলাম বান্দরবান। আমরা মূলত বান্দরবান থেকে সাঙ্গু নদী ধরে নৌকা ভাড়া নিয়ে রেমাক্রি, থানচি, নাফাখুম,দেবতাখুম, সাতভাইখুম, সাদা-কালা পাথর এইসব জায়গা দেখতে গিয়েছিলাম। তাছাড়া নদীতেও কোথাও অল্প পানি আবার কোথাও অনেক বেশি পানি ছিল, তার ভিতর দিয়ে নৌকা এত জোরে যাচ্ছিল যা বলার বাহিরে। আর ওখানকার সৌন্দর্য এক কথায় অসাধারণ। কয়েকটা দিন ছিলাম আমরা একদম নেটওয়ার্কের বাহিরে। যারা একদম প্রকৃতি ভালোবাসে মূলত এই জায়গাগুলো তাদের জন্য। আমরা ওখানে পাহাড়িদের বাড়িতে ছিলাম। সব মিলিয়ে খুব অসাধারণ অনুভূতি, যা আসলে কেউ স্বচক্ষে না দেখলে বুঝতে পারবে না। ভাগ্যিস আমরা সেই সময় গিয়েছিলাম, এখন তো ঐসব জায়গায় যাওয়া আপাতত বন্ধ আছে ।
তৃতীয় অতিথিঃ @mostafezur001
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃ কিছুদিন আগে তো দেখেছিলেন, কি পরিমাণ গরম হয়েছিল, এই পোস্টটা মূলত সেই সময় আমি লিখেছিলাম। ওই তাপদাহের ভিতরে টিকে থাকা একদম বেশ কষ্টকর হয়ে গিয়েছিল, সেই সময় একদিন স্কুল থেকে এসে দেখি বাসার সবাই ঘুমিয়ে গিয়েছিল, আমিও তাদের সঙ্গে ঘুমিয়ে গিয়েছিলাম । তবে যখন বৃষ্টির পানি টিনের চালে পড়েছিল, তখন সেই শব্দে বাবু ঘুম থেকে উঠেছিল, এবং পুরো বৃষ্টি পড়ার মুহূর্তটা বাবুকে সঙ্গে নিয়েই দেখেছিলাম। বাবু বেশ খুশি হয়েছিল।
চতুর্থ অতিথিঃ @green015
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ
মনোনীত পোস্টঃ লিংক
মতামতঃএই প্রথম সম্ভবত কোন কবিতা পোস্ট ফিচার্ড হলো, এটা সত্যিই আনন্দের ব্যাপার। তাছাড়া আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। মনে হচ্ছিল আমার কবিতা লেখা স্বার্থক। আমার কবিতার যে ভাবার্থ ছিল, তা আসলে ভালোবাসা সব কিছুকে ছাড়িয়ে যায়। আপনি যত অভাবগ্রস্ত হন, কিংবা যত হতাশা বা কষ্টয় থাকুন না কেন, যদি সত্যিকারের ভালোবাসা পেয়ে যান, তখন আর এসব কিছুই মনে হবে না। মূলত চিন্তাধারা থেকেই এই কবিতা লেখা হয়েছিল।
অতিথি ও শ্রোতাদের শুভেচ্ছা পুরস্কার তাৎক্ষণিক পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার
মূলত এভাবেই আয়োজন করা হয়েছিল এবিবি ফিচার্ড পোস্ট সংক্রান্ত আড্ডা। আমাদের চিন্তাধারা প্রতিনিয়তই ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রম চিন্তা-ভাবনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই প্রতিনিয়ত সামনের দিকে। আশাকরি আমাদের সঙ্গে সকলেই থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
এবিবি ফিচার্ড পোস্ট আড্ডায় আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। আমি চেষ্টা করেছি আমার তৈরি করা রেসিপি সম্পর্কে তুলে ধরার। এবারের আড্ডায় অতিথি হিসেবে আসতে পেরে অনেক ভালো লেগেছে ভাইয়া।
এবিবি ফিচার্ড পোস্ট আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভালো লেগেছিল। আমার বান্দরবান ভ্রমণ পোস্ট রাজা পাথর এলাকার সৌন্দর্য অনেক সুন্দর ভাবে সবার মাঝে বর্ণনা করেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
এবিবি ফিচার্ড পোস্ট আড্ডায় পরবর্তীতে আমাকে অতিথি হিসেবে নির্বাচন করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।ওই মুহূর্তে নিজের পোষ্টের বর্ননা দিতে পেরে খুবই ভালো লাগছিলো।তাছাড়া আমি বরাবরই চেষ্টা করি নতুন কিছু তুলে ধরার জন্য।
এই শো চলাকালীন সময়ে বাহিরে ছিলাম বলে,অতিথিদের কথা ঠিকমতো শুনতে পাইনি। তবে এই রিপোর্টটি পড়ে বিস্তারিত জানতে পারলাম। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।