আবু রায়হানের সাথে স্বস্তির বৃষ্টি উপভোগ করা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। বৈশাখ মাস আসার সাথে সাথে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে গরম পড়তে শুরু করেছিল আর এই গরমের পরিমাণটা গত কয়েকদিন যাবত যেন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গিয়েছিল। গরমের পরিমাণটা এতটাই বেশি ছিল যে জীবন ধারণ করাটাই অনেকটা কষ্টের হয়ে যাচ্ছিল। আবহাওয়া বার্তার খবর অনুসারী প্রত্যেকদিনই জানতে পারছিলাম যে স্বস্তির বৃষ্টি পড়বে কিন্তু সেটা কোন ভাবেই যেন হচ্ছিল না। কালকে স্কুল থেকে আসার পরে ঘুমিয়ে ছিলাম হঠাৎ করে দেখলাম চারিদিকে কালো মেঘে ছেয়ে গেছে। মেঘের সাথে সাথে ঝড় ও শুরু হয়ে গেল। ঝড়ের পরিমাণটা খুব একটা বেশি হয়নি কিন্তু অবশেষে আমরা দেখাতে পেয়েছি স্বস্তির বৃষ্টির। আর এই স্বস্তির বৃষ্টির কারণে আমাদের এলাকার আবহাওয়ার তাপমাত্রা কিছুটা কমে গিয়েছে আর এজন্য আমাদের জনজীবন কিছুটা শান্তির সময় অতিবাহিত করতে পারছি।
গত কয়েক বছর যাবত আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দেশে প্রচুর পরিমাণে তাপদাহ চলতে থাকে আর এই তাপদাহর পরিমাণটা থাকে খুবই মারাত্মক। চারিদিকের এলাকা পানি শূন্য হতে শুরু করে এই তাপদাহের কারণে। গতকালকে যখন স্বস্তির বৃষ্টি পড়ছিল ঠিক সেই সময় আমি এবং আবু রায়হান দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হওয়া দেখছিলাম। বৃষ্টি হতে দেখে আবু রায়হান অনেক খুশি ছিল। এই ধরনের গরমের সময়ে বৃষ্টি দেখে খুশি হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। অন্যান্য সময় আমরা লক্ষ্য করি মাত্র কয়েক মিনিট বৃষ্টি হয়ে শেষ হয়ে যায় কিন্তু কালকে বিকেলে দীর্ঘ সময় যাবত বৃষ্টি হয়েছে। আর এই দীর্ঘ সময় বৃষ্টি হবার কারণেই তাপমাত্রা অনেকটাই সহনশীল অবস্থাতে চলে এসেছে।
বৃষ্টি হতে দেখে আবু রায়হান অনেক খুশি হয়েছিল সেই মুহূর্তগুলো আপনারা ফটোগ্রাফিতেই লক্ষ্য করতে পারছেন। আপনাদের এলাকাতে স্বস্তির বৃষ্টি হয়েছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile Posted using SteemMobile
https://x.com/mostafezurr001/status/1923206561356296251?t=vbvumHUjoGr9G_S4KlSVfg&s=19
https://x.com/mostafezurr001/status/1923206947966205970?t=wOum3wdHYyDZG4G3tNd9Og&s=19
https://x.com/mostafezurr001/status/1923207335612170694?t=i66P4wyI98oxjDAvj1TjCA&s=19
https://x.com/mostafezurr001/status/1923207898382918027?t=ihPxICugMvGDthP1AfuZ4g&s=19
https://x.com/mostafezurr001/status/1923208307583357318?t=iKp45hazPa8ojaW0_JGWMg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখাটি একেবারেই মন ছুঁয়ে গেল! বৈশাখের প্রখর তাপের মাঝে স্বস্তির এমন এক ফোঁটা বৃষ্টি যেন প্রকৃতির আশীর্বাদ। আপনার বর্ণনায় বৃষ্টির গন্ধ, ঠান্ডা হাওয়া আর আবু রায়হানের আনন্দ – সবকিছু যেন চোখের সামনে ভেসে উঠল। ছবিগুলোও মুহূর্তগুলোর সুন্দর প্রতিচ্ছবি। এমন সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ জানাই। আশা করি সামনে আরও এমন প্রকৃতির গল্প ও ছবি উপহার পাব আপনার কাছ থেকে।