স্বরচিত কবিতা: "অপারগতা পেরিয়ে"

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

IMG_20250523_235119.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসাকে কেন্দ্র করে।যেখানে নানা ধরনের উপমাগুলিও ঠুনকো হয়ে যায় সত্যিকারের ভালোবাসার কাছে।তখন ভালোবাসাগুলি সুন্দর ও পরিপূর্ণ রূপে বেঁচে থাকে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম ছোট্ট একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অপারগতা পেরিয়ে


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ভালোবাসার লাল ফুল ফোটে গাছে
শরতের শেষ বিকেল কিংবা গ্রীষ্মের দুপুরে,
যাত্রীরা সব আনাগোনা করে
রেললাইনের হাজার অপারগতা পেরিয়ে।
ভালোবাসাগুলি মুক্ত দিবালোকে
ঝরে পড়ে স্নিগ্ধতাময় অপেক্ষায়,
গোলাপ কিংবা কৃষ্ণচূড়া যেখানে ফিকে
ভালোবাসা সেখানে কড়ানারে পরিপূর্ণ রূপে।
কৃষ্ণচূড়া ফুলগুলো হাতছানি দেয়
শৈশবে সেই কুঁড়ির ঠোকাঠুকি লড়াই,
ভালোবাসার সাক্ষী হয়ে রয় গাছটি
প্রতিটি মুহূর্তে বাঁধা জীবনের গন্ডি পেরিয়ে।
যান্ত্রিকতার মাঝে একটুখানি প্রশান্তি
ভালোবাসার কাছে ঠুনকো সব ক্লান্তি,
মৃত কোষের মতো উড়ন্ত মনের ধোঁয়াশাগুলি
মিশে যায় ভালোবাসার গভীর তাপদাহে।
নীল আকাশ আর রঙিন ফুলের কিনারায়
সুউচ্চে দেওয়াল তোলে রেলপথের প্রারম্ভিকতায়,
লাল ফুলের নিশানা হয়ে বাঁচে---
সত্যিকারের ভালোবাসাগুলি সব অপারগতা পেরিয়ে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দিদি। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।যদিও আপনার কবিতাগুলো সব সময় আমি পড়ি এবং কবিতাগুলো অনেক দারুন ভাবে লিখেন। আজকের কবিতাটি অসাধারণ ছিল। ধন্যবাদ দিদি সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পাই,অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63745.71
ETH 1690.28
USDT 1.00
SBD 0.41