বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদীর রাজা পাথর এলাকা।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২০ শে মে, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000205322.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণের: সাঙ্গু নদীর রাজা পাথর এলাকার সৌন্দর্য শেয়ার করবো।



20240120_150424.jpg

অপরূপ সৌন্দর্যে ভরা সাঙ্গু নদীর দৃশ্য হৃদয়কে অনেক বেশি প্রশান্তি দিয়েছিল। আমরা যতই সামনের দিকে ধাবিত হচ্ছিলাম ততই প্রাকৃতিক অতীব সৌন্দর্যময় দৃশ্য খুঁজে পাচ্ছিলাম। আমাদের কাছে সাঙ্গু নদী যেন কোন এক রূপকথার গল্পের মতন। এখানে গেলে সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করা যাবে।

20240120_150430.jpg

অনেক বড় বড় পাহাড়ের ভেতর দিয়ে বয়ে যাওয়ার সাঙ্গু নদীর দৃশ্য চমৎকার। বান্দরবানের সাঙ্গু নদীতে সৌন্দর্যের কোন অভাব নেই প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে আছে অপরূপ সৌন্দর্য। তবে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ কিছু আকর্ষণ রয়েছে।

20240120_150435.jpg

আর এসব আকর্ষণ গুলোর জন্যই ভ্রমণ পিপাসুরা ছুটে আসে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা যে জায়গার উদ্দেশ্যে থানচি থেকে নৌকাতে করে সাঙ্গু নদী দিয়ে রওনা দিয়েছিলাম এই জায়গার নাম হল রেমাক্রি। তবে এই রেমাক্রি পৌঁছানোর আগে আমাদের কিছু সুন্দর জায়গাগুলো দর্শন করে যেতে হবে।

20240120_150649.jpg

অর্থাৎ নৌকা নিয়ে সাঙ্গু নদীর ভেতর দিয়ে যাওয়ার সময় এসব সৌন্দর্যগুলো আমরা দেখতে পারবো। সাঙ্গু নদী দিয়ে যাওয়ার সময় সুন্দর সৌন্দর্য গুলোর ভেতরে অন্যতম হচ্ছে রাজা পাথর এলাকা। আপনারা হয়তো অনেকেই এই নামটা শুনে অবাক হবেন। বান্দরবানের এইসব জায়গা গুলোর নাম আমার কাছে বেশ ভালই লাগে।

20240120_150600.jpg

এই জায়গাটার নাম রাজা পাথর এলাকা হওয়ার কারণ হচ্ছে সাঙ্গু গতিপথে বড় বড় পাথরের উপস্থিতি। এসব পাথরগুলো পাহাড় ভেঙে বা ভূমিকম্পের ফলে ভেঙে নদীতে বাধার সৃষ্টি করেছে। তবে নদী তার গতিপথ ঠিকই খুঁজে নিয়েছে। সাঙ্গু নদীর বুকে পড়ে থাকায় সব পাথরগুলো দৃশ্য সত্যি অনেক চমৎকার।

20240120_150542.jpg

যখন আমরা নৌকাতে করে রাজা পাথর এলাকাতে এসব পাথরের ভেতর দিয়ে নদীর সামনের দিকে যাচ্ছিলাম তখন ভীষণ ভালো লাগছিল। সাঙ্গু নদীর এই এলাকাতে অনেক বড় বড় পাথর রয়েছে এই কারণেই এই এলাকাটার নাম রাজা পাথর এলাকা।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

পোস্টটা পড়ে মনটা কেমন যেন পাহাড়-নদীর টানে ভরে গেল।রাজা পাথরের গল্পটা যেন একরকম নিঃশব্দ কথোপকথন প্রকৃতির সাথে যেখানে নদীও থেমে যায় না, পাথরও দাঁড়িয়ে থাকে ইতিহাস হয়ে। ছবিগুলোও যেন চোখে শান্তির ছোঁয়া দিল। এমন পোস্ট আরও চাই ভাইয়া, আপনার ভ্রমণ যেন আমাদের ঘরে বসেই প্রকৃতির মাঝে নিয়ে যায়। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

এরকম দৃশ্য দেখলেই চোখ জুড়িয়ে যায়।সত্যি ভাইয়া ফটোগ্রাফি গুলো যেমন দুর্দান্ত হয়েছে তেমনি জায়গাটি খুবই সুন্দর এবং আকর্ষণীয়। সাঙ্গু নদীর রাজা পাথর দেখে খুবই ভালো লাগলো।

 last year 

আপু এরকম সুন্দর দৃশ্য দেখলেই চোখ জুড়িয়ে যায়। অনেক সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

এমন সুন্দর প্রকৃতিতে ঘুরে বেড়ালে মনটা শান্ত হয়ে যায়। কি সুন্দর প্রকৃতি। সেই সাথে আপনার করা ফটোগ্রাফিগুলোও বেশ সুন্দর হয়েছে। তবে বান্দরবন এ ঘুরতে যাওয়ার কথ মনে হলে ভয় লাগে। এর আঁকাবাঁকা পাহাড়ি পথের জন্য। ধন্যবাদ বান্দরবনের সুন্দর কিছু ছবি শেয়ার করার জন্য।

 last year 

আপু বান্দরবানে রাস্তাগুলো অনেক আঁকাবাঁকা। পাহাড়ি রাস্তা হওয়ার কারণে রাস্তাগুলো বেশ বিপদজনক। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা বান্দরবানে ভ্রমণ করতে পছন্দ করে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসাধারণ জায়গায় ভ্রমণ করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে মুগ্ধ হলাম শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

তোমার এই পোস্ট দেখে রাজা পাথর এবং রানী পাথরের সেই স্মৃতিময় কথাগুলো মনে পরল ।আসলেই জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল। নৌকায় যাওয়ার সময় অনেকটা রিস্কি ছিল অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম সেখানে। পুনরায় দেখতে পেরে ভালো লাগলো।

 last year 

হ্যাঁ বন্ধু জায়গাটা আসলেই অনেক ভয়ঙ্কর সুন্দর ছিল। তবে এমন জায়গাতে আবার সবাই একসাথে কিন্তু যেতে হবে। আর সেখানে গিয়ে আমরা অনেক সুন্দর সময় অতিবাহিত করব।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42