এই প্রথম স্টিমিট থেকে টাকা তুলে জীবনের বড় একটা স্বপ্ন পূরণ।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় @rme দাদাকে। তিনি এত চমৎকার একটা প্লাটফর্মে আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছেন বলেই অনেক ছোট স্বপ্ন দেখতে দেখতে বড় স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে বড় স্বপ্ন গুলো পূরণ করছি। আজকে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার মধ্যে একটি পাওয়া বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো। তাহলে শুরু করছি আমার আজকের ব্লগ...


আমি স্টিমিটে কাজ করছি প্রায় দুই বছর ধরে। কাজ করলেও প্রথম দিক থেকে তেমন বেশি একটা আয় হতো না। কারণ সেই সময় এসবিডি পে-আউট হতো না। তবে কথাই বলে না, ক্ষুদ্র ক্ষুদ্র হতে বৃহত্তমের উৎপত্তি। আমার ক্ষেত্রে বিষয়টা ঠিক তেমনি হয়েছে। আমি অল্প অল্প আয় করলেও আমি সেখান থেকে একটা টাকাও উঠিয়েছিলাম না। তবে হ্যাঁ স্টিমিট আইডি থেকে আমি রিপ্লেস করে আমার বাইনান্সে রাখতাম। এভাবে অল্প অল্প করে জমাতে শুরু করলাম। আমার ইচ্ছা ছিল এখান থেকে একটা বড় কিছু জিনিস ক্রয় করবো। মানুষের চাওয়া পাওয়া এবং ইচ্ছা শক্তি থাকলেই অনেক কিছুই করা সম্ভব। আর সেটা আমি শেষ পর্যন্ত করতে পেরেছি। আমার ভেতরে জমে থাকা সবচাইতে বড় একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি। আর এই স্বপ্ন পূরণ করতে পারাতে আমি ভীষণ খুশি।


প্রথমের দিকে ভেবেছিলাম একটি ল্যাপটপ ক্রয় করবো। বাসা থেকে বের হবার সময় সেই মনস্থির করেই বেরিয়েছিলাম। কিন্তু আমার একজন আঙ্কেল রয়েছে। তিনি বলেন যদি তুমি ডিজিটাল মার্কেটিং বা অন্য কোন ভাল সাইডে কাজ করতে চাও তাহলে ল্যাপটপ না কিনে তুমি একটা মনিটর এবং ডেস্কটপ ক্রয় করতে পারো। আমি আংকেল কে বললাম এই ব্যবহারের সুবিধাটা কি আমাকে একটু বলেন। তখন তিনি বললেন ডেস্কটপ যদি তুমি নিজে বানিয়ে নাও তাহলে আরো বেশি ভালো হয়। কোন সমস্যা হলে খুব সহজে তুমি সেটা সংস্করণ করতে পারবে। তোমার র‍্যাম বাড়ানোর দরকার তুমি র‍্যাম একটা কিনে লাগিয়ে নিতে পারবে। সত্যি বলতে এই সম্পর্কে আমার খুব বেশি একটা ধারণা নেই। আর আমার ওই আংকেল প্রায় এক যুগের উপরে তিনি এর সাথে সম্পৃক্ত। তাই আমি তার উপরে সবকিছু ছেড়ে দিলাম। তাকে বললাম আঙ্কেল যেটা ভালো হয় সেটা আপনি করেন। এরপরে তিনি আমাকে কুষ্টিয়াতে আসতে বললেন। ঐদিন অবশ্য তিনি ঢাকাতে ছিলেন। তিনি ঢাকা থেকে কুষ্টিয়া আসলেন আমি আমার গ্রাম থেকে কুষ্টিয়াতে গেলাম। আমরা যে দোকানে গিয়েছিলাম সেটি বক চত্বরে ঠিক বাম পাশে এই দোকানটি অবস্থিত। ওই দোকানের নাম ছিল সামী কম্পিউটার। দোকানের মালিকের সাথে আঙ্কেলের অনেক দিনের পরিচয় ছিল। কারণ তিনি মার্কেটিং এ জগতে যত কাজ করেছেন এবং যত ল্যাপটপ এবং অন্যান্য জিনিস কিনেছেন সবকিছুই এই দোকান থেকে তিনি ক্রয় করেছিলেন। সেই সুবাদে তার সাথে বেশ ভালো খাতির রয়েছে।


আসলে এই বিষয় সম্পর্কে আমার খুব একটা অভিজ্ঞতা নেই জানাও নেই। আমি পাশে বসেই ছিলাম যা কিছু করার সবকিছু আংকেল করেছিল। তারপরও আমি দোকানদারের সাথে কিছু কথা বলছিলাম। আমার ইচ্ছা ছিল ৫০ হাজারের মধ্যে একটা ল্যাপটপ ক্রয় করব। তবে অবশ্য বলা ভালো আমার বাড়িতেও একটা ল্যাপটপ আছে। তাই বাড়িতে যে একটা ল্যাপটপ আছে এই কথা শোনার মাত্র আঙ্কেল আমাকে ল্যাপটপ নিতে মানা করলেন। যেহেতু তিনি বড় মানুষ তাই আমি তার উপরে সবকিছু ছেড়ে দিলাম। যখন আমি সেখানে বসেছিলাম উনি ডেক্সটপ তৈরি করতে লাগলেন। এর মধ্যে র‍্যাম ছিল ১৬ জিবি। প্রসেসর ছিল ৫৬০০ জি ৫। মাদারবোর্ড গিগাবাইট, এমডি,বি ৪৫০-এম,ডিএস,৩ এইচ ওয়াইফাই। মাউস, কিবোর্ড, মনিটর কিনেছিলাম লেনোভা কোম্পানির, সাড়ে ২১ ইঞ্চি এছাড়া আরো অনেক কিছু। আমার ডেস্কটপ তৈরি করে দিয়েছিল যা সর্বোপরি আমার খরচ হয়েছিল ৫৩০০০ টাকা।


যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। সবকিছু যখন সেট করা হয়ে যায় এরপরে যখন হাতে নিয়েছিলাম বেশ আনন্দ লাগছিল। অনেক দিনের স্বপ্নটা যখন পূরণ হয় তখন অনেক আনন্দ লাগবে এটাই স্বাভাবিক। কোন কিছু কষ্ট করে পাওয়ার মধ্যে সুখটা থাকে বেশি। সত্যি বলতে ওই সময় এতটাই আনন্দ লাগছিল সেখান থেকে যে অনেক গুলো ছবি তুললো সেটাও ভুলে গেছিলাম। এরপরে আমি সেখান থেকে বাসায় চলে আসি। কুষ্টিয়া থেকে বাড়ি আসার পথটা যেন ছিল অন্যরকম একটা অনুভূতির সময়। কখন আমি এমনটা চিন্তাভাবনা করি নাই এখান থেকে কাজ করে এত বড় একটা জিনিস ক্রয় করতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত যখন ক্রয় করতে পারলাম তখন অনুভূতিটা যে কতখানি ছিল সেটা বলে বোঝাতে পারবো না।


বাড়িতে আসার পরে কোন রেস্ট নেই। আনন্দই আমি দিশেহারা। মাথায় একটাই কাজ করছে আগে এগুলো সেট করবো তারপরে ওপেন করব কিছুক্ষণ কাজ করব এরপরে রেস্ট। তাই দেরি না করেই ঝটপট সেট করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। এত বড় অঙ্কের টাকা দিয়ে কিনেছিলাম বাড়ির মানুষ সবাই একটু অবাক হয়েছিল। কারণ আমি যখন স্টিমিটে কাজ করতাম সবাই বলতো কি যে করে সারাদিন। কোন কাজ নেই কাম নেই মোবাইল নিয়ে পড়ে থাকে। শেষ পর্যন্ত তারা বুঝতে পেরেছে আসলে মোবাইলের মধ্যে দিয়ে আমরা কি করতাম। এটা কিনতে পেরে আমি সত্যি ভীষণ খুশি। এখন আমি নিজের ইচ্ছামত কাজ করতে পারব। নিজের অনেক বড় স্বপ্ন ছিল সেই স্বপ্নটা এখান থেকে পূরণ করছি। এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয়।


ভূল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


ডিভাইস poco M2
লোকেশন https://w3w.co/normally.branches.cartooning


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাই জীবনে বড় একটি স্বপ্ন পূরণ করার জন্য। এটা জেনে ভালো লাগলো যে স্টিমিটের টাকায় আপনি আপনার বড় একটি স্বপ্ন পূরণ করতে পেরেছেন। যেহেতু আগে একটি ল্যাপটপ আছে তাই পিসি কিনেছেন জেনে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জীবনের বড় একটি স্বপ্ন পূরণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ অনেক দিন ধরে অল্প অল্প করে জমিয়ে ছিলাম আপু এখান থেকে। অনেক আগেই কেনার জন্য আগ্রহী ছিলাম কিন্তু অর্থ ছিল না। সময়টা অনেক নিয়েছি তাই শেষ পর্যন্ত আমার স্বপ্নটা পূরণ করতেও পেরেছি। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

স্টিমিট প্লাটফর্মের টাকায় কম্পিউটার কিনে নিয়েছেন। আপনার খুবই সুন্দর একটি স্বপ্ন পূরণ দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল মেম্বার এভাবেই প্রতিনিয়ত তাদের ছোট বড় সকল ধরনের স্বপ্ন পূরণ করছে। আপনি আপনার আম্কেলের সুপরামর্শে খুবই সুন্দর একটি কম্পিউটার কিনে নিয়েছেন।

 2 years ago 

সত্যি ভাই এই স্বপ্নটা পূরণ করতে পেরে আমি নিজেই ভীষণ খুশি। তবে দাদা যদি এই সুযোগটা আমাদের না দিত তাহলে হয়তো বা এটা নাও হতে পারতো। আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমেই আপনাকে অভিনন্দন ভাই 🎉
আপনার স্বপ্ন পুরন হলো জেনে সত্যি ভীষণ খুশি হলাম। আপনার আনন্দে যেনো আমার আনন্দ হচ্ছে। সত্যি বলতে দাদা আমাদের সকলের জন্য চমৎকার একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন। সেখানে থেকে আমাদের প্রত্যেকের স্বপ্ন গুলো পূরণ হচ্ছে। ল্যাপটপ না নিয়ে ভালোই করেছেন। এখন বেশ ভালো গতিতে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। ৫৩০০০ টাকা মধ্যে সব কিছু হয়েছে জেনে ভালো লাগলো। দোয়া এবং শুভ কামনা রইলো ভাই।

 2 years ago 

প্রথমে আমিও আপনাকে ধন্যবাদ জানাই ভাই। আমার খুশিতে আপনার ভালো লেগেছে জেনে। আমি পরবর্তীতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছিলাম। কাজের জন্য ভালো হবে এর জন্যই ল্যাপটপ না কিনে পিসি কিনলাম। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

প্রথমে আমিও আপনাকে ধন্যবাদ জানাই ভাই। আমার খুশিতে আপনার ভালো লেগেছে জেনে। আমি পরবর্তীতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছিলাম। কাজের জন্য ভালো হবে এর জন্যই ল্যাপটপ না কিনে পিসি কিনলাম। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

প্রথমে আপনাকে অভিনন্দন জানাই ভাইয়া, কারণ আপনি নিজের ‌ একটা স্বপ্ন পূরণ করতে পেরেছেন। যদিও ল্যাপটপ কিনতে বের হয়েছেন তবে পরে সিদ্ধান্ত চেঞ্জ করলেন। এসব কাজের ক্ষেত্রে ল্যাপটপের থেকেও ডেস্কটপ ভালো তবে কোথাও যাওয়ার সময় ল্যাপটপ ক্যারি করাটা সহজ। যাই হোক ভালো লাগলো আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছেন দেখে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ক্রয় করার সময় দুইটা বিষয় ভেবেছিলাম আপু। ল্যাপটপ ক্যারি করার জন্য ভালো, আর পিসি কাজ করার জন্য ভালো। নিজের কাছে একটা ল্যাপটপ থাকাতেই পিসি কিনতে আগ্রহী হলাম। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি দাদার জন্য আমরা সবাই কমবেশি স্বপ্ন পূরণ করতে পারি। আসলে ক্ষুদ্র থেকেই বৃত্তের সৃষ্টি। যাইহোক আপনি টাকা জমিয়ে জমিয়ে ভালো একটা জিনিস কিনেছেন। আসলে বড়রা যেটা বলে অনেক ভালো বলে।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

স্টিমিটের টাকায় জীবনের বড় একটা স্বপ্ন পূরণ করেছেন আপনি জেনে খুবই খুশি হলাম। নিজের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় দাদা। তাই সবাই ছোট বড় স্বপ্ন পূরণ করতে পারছি। আপনি ৫৩০০০ টাকার মাঝে সব কিছু কিনেছেন জেনে খুশি হলাম। এখন আপনার কাজের ধারাবাহিকতা অনেকটাই বেড়ে যাবে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

কিছু স্বপ্ন থাকে যে স্বপ্ন গুলো পূরণ করতে পারলে নিজের আবেগ ধরে রাখা যায় না। এই স্বপ্নটা পূরণ করার সময় ঠিক আমার আবেগ তেমনি কাজ করেছিল। আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

মামা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন এই প্রথম স্টিমিট থেকে টাকা তুলে জীবনের বড় একটা স্বপ্ন পূরণ। আপনার স্বপ্ন পূরণের গল্প পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। আপনার পিসির মনিটরটি আমার কাছে বেশ দারুন লেগেছে। আমিও ভাবতেছি অল্প কিছুদিন পরেই একটা পিসি বানাবো। আপনি তো বড়লোক মানুষ তাই অনেক টাকা দিয়ে পিসি বানিয়েছেন আমি অল্প কিছু টাকার মধ্যে একটি পিসি বানানোর চেষ্টা করব। ধন্যবাদ মামা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ভাগ্নে বড়লোক গরিব বলে কথা নয়, নিজের একটা স্বপ্ন থাকে। আমি সেই স্বপ্ন পূরণে জায়গা থেকে এটা কিনেছি। তবে তোমার স্বপ্নটা যেন পূরণ হয় সেই দোয়া রইলো।

 2 years ago 

প্রথমেই আপনার বড় একটি স্বপ্ন পূরণের জন্য অভিনন্দন জানাই। আসলে কাজটা এতটা সহজ ছিল না, তবে আপনি পেরেছেন এটাই বড় বিষয়। আর বাড়ির সবাই এখন বুঝতে পারছে কি করেছে এতো দিন এই মোবাইলে 😄
যাইহোক ধীরে ধীরে আপনার সব স্বপ্ন পূরণ হোক এই কামনা করছি।

 2 years ago 

সব সময় দোয়া করবেন ভাই, যেন এভাবেই সামনের দিকে একটু একটু করে এগিয়ে যেতে পারি এবং নিজের স্বপ্ন গুলো পূরণ করতে পারি।

 2 years ago 

যেহেতো বাড়িতে ল্যাপটপ আছে সেহেতো ডেস্কটপ কিনে বুদ্ধিমানের কাজ করেছেন। যদিও ল্যাপটপ ক্যারি করা যায় তারপরও এটা নষ্ট হলে ঠিক করতে অনেক টাকা লাগে। যায়হোক নিজের ইনকাম দিয়ে অনেক বড় একটি স্বপ্ন পুরন করলেন। শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

এই বিষয়টি একদম ঠিক বলেছেন আপু ল্যাপটপ নষ্ট হয়ে গেলে এটা সারানোর জন্য অনেক টাকা ব্যয় করতে হয়। বাড়িতে যেটা আছে সেটার একটু সমস্যা আছে। তাই সব দিকে বিবেচনা করে ডেস্কটপ নিলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38