জেনারেল রাইটিং : অসৎ ব্যক্তি , সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না।

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 25 জানুয়ারি ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।


1000074873.jpg

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। আমি প্রতি সপ্তাহে একটি করে রাইটিং পোস্ট লেখার চেষ্টা করি। আজ আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট লিখতেছি। আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

অসৎ ব্যক্তি , সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না।

আমাদের এই পৃথিবীতে অনেক মানুষই রয়েছে। তাদের মধ্যে অনেক মানুষের রয়েছে অসৎ, আবার কিছু কিছু মানুষ রয়েছে অনেক বেশি সৎ। আর এখন তো দেখা যায় আস্তে আস্তে সৎ মানুষের সংখ্যাও খুবই কমে গিয়েছে। সৎ মানুষ তো এখন খুঁজে পাওয়াই যায় না। তবে পৃথিবীতে অবশ্যই সৎ মানুষ রয়েছে। আর সৎ মানুষগুলো সব সময় সৎ ভাবেই উদ্দেশ্য গুলো পূরণ করার চেষ্টা করে। অসৎ ব্যক্তি গুলো কখনোই সৎ ব্যক্তির কাজে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। কারণ তারা তো তাদের মতই সবাইকে মনে করে। অসৎ ব্যাক্তিরা এটাই মনে করে যে, তাদের মত অন্যরাও অসৎ এবং কি তারা কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না সৎ ব্যক্তিদের যেকোনো ধরনের কাজে।

একজন সৎ মানুষের চিন্তা ভাবনা সব সময় সৎ হয় এবং ভালো হয়। তাদের উদ্দেশ্য থাকে একেবারে মহৎ। আর তারা সেই উদ্দেশ্যেই এগিয়ে যায় সৎ ভাবে কাজ করে, ধৈর্য ধরে, পরিশ্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সৎ ভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একদিন না একদিন অবশ্যই সফলতা পাওয়া যাবে। কিন্তু অসৎ ভাবে যদি কোন কাজ করা হয়, সফলতা হয়তো পাওয়া যায় ঠিক আছে, কিন্তু সেটাকে কখনো ভালোভাবে সম্পূর্ণ করা যায় না। কারণ সেই মানুষটা অসৎ এবং সে অসৎ ভাবেই সবকিছু করেছে। অসৎ ভাবে মানুষ অনেক কিছুই করে, তবে ওইটা বেশিদিন টিকে থাকে না বলে আমি সবসময় মনে করি।

সৎ মানুষ তার কাজের মধ্যে সব সময় এটাই খুঁজে যে, তার কাজে কোন কিছু অসৎ ভাবে হচ্ছে কিনা। কারণ সেই মানুষটা সব সময় চায় তার সবকিছু যেন অসৎভাবেই হয়। অসৎ এর যেন কোন ছোঁয়াও না লাগে। এখন তো সবকিছু অসৎ ভাবেই করা হচ্ছে। মানুষ এখন অসৎভাবে টাকা আয় করে। সৎ ভাবে টাকা আয় করতেছে এরকম মানুষের সংখ্যা বেশি নেই। এখন সবকিছুতে অসৎ কাজ করা হয়। কোন চাকরিতে ঢোকার জন্য ও ঘুষ দেওয়া লাগে, যেটা একটা অসৎ কাজ‌। অসৎ মানুষের অসৎ কাজগুলোর কারণে এখন সৎ মানুষগুলোকেও এটা করতে হয়। কারণ একটা সৎ মানুষের চাকরির প্রয়োজন হয়, তবে সেই চাকরিতে ঢোকার জন্য ঘুষ দেওয়া লাগে।

আবার কিছু কিছু মানুষ রয়েছে ঘুষ অসৎ একটা কাজ বলে সে ওই চাকরিটাই আর করতে চায়না। পরিশ্রম করে নিজে কিছু একটা করতে চায়। যার ফলে দেখা যায় সেই সৎ মানুষের উদ্দেশ্য সফল হয়। যারা ঘুষ নেয় তারা কিন্তু অসৎ মানুষ, আর তারা মনে করে তাদের মত সবাই হবে। তাই তো সবার কাছ থেকেই ঘুষ চেয়ে বসে। কিন্তু তাদের এই ধারণাটা একেবারেই ভুল। তারা এটাই বোঝার চেষ্টা করে না যে, তারা হয়তো অসৎ, কিন্তু সৎ মানুষও রয়েছে এই পৃথিবীতে। তবে অসৎ মানুষগুলো সৎ মানুষের কাজে মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না, কারণ তারা তাদেরকেও অসৎ মনে করে। আর অসৎ মানুষগুলোর চিন্তা-ভাবনা সব সময় এরকমটাই হয়।

অসৎ ব্যক্তিরা যেটাই মনে করুক না কেন, সৎ ব্যক্তিদের উচিত তাদের সেই কথায় কান না দিয়ে, সৎ ভাবেই সবকিছু করা। এবং সৎভাবে নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। অসৎ ব্যক্তিদের মতো অসৎ ব্যক্তিদের চিন্তাভাবনাও সব সময় ভুল হয়। তারা নিজেদের ভেতর সবকিছুকে যেমন অসৎ করে তুলেছে, তেমনি অন্যদেরকে দেখলেও অসৎ ই ভাবে। আমি আপনাদের সবাইকেও বলব সৎভাবে সবকিছু করার চেষ্টা করুন। অসৎ কাজে কখনোই সাড়া দেবেন না। সৎভাবে কোন কিছু করার চেষ্টা করলে দেখবেন, আপনার ওই কাজটা যেমন ভালো হয়েছে, তেমনি সৃষ্টিকর্তাও আপনার কাজে খুশি হবে। আর অসৎ মানুষদের কাছ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে ভিন্ন একটা লেখা নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব।

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

একদম সত্য কথা। আমরা কেবল মানুষকে নিজেদের মত করেই ভাবতে শিখেছি। যার কারনে আমরা কাউকেউ সৎ মানুষ হিসাবে ভাবতে পারি না। আমাদের কাছে হাজারও সৎ মারুষ গুলোকে অসৎ মানুষই মনে হয়। বেশ দারুন করে আজকের পোস্টটি শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ সৎ মানুষগুলোকেও অসৎ মানুষই মনে করে।

 2 years ago 

তুমি একেবারে শিক্ষনীয় একটা পোস্ট নিয়ে আজকে আমাদের মাঝে হাজির হয়েছ। এটা ঠিক অসৎ মানুষগুলো সৎ মানুষদের কোন কাজকে মহৎ উদ্দেশ্য মনে করে না। তারা কখনোই মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। কারণ তাদের চিন্তা-ভাবনা গুলোই সব সময় এরকমটা হয়ে থাকে, নিজেদের মতো করে সবাইকে মনে করে। তোমার আজকের এই পোস্টটা পড়ে সত্যি সবাই এটার প্রতি শিক্ষা নিতে পারবে। ধন্যবাদ এরকম একটা টপিক নিয়ে লিখে শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি শিক্ষণীয় একটা পোস্ট আজকে সবার মাঝে শেয়ার করার। আসলে অসৎ মানুষ গুলোই সৎ মানুষদের কাজে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না।

 2 years ago 

আজকে আপনি খুব মূল্যবান একটি টপিক নিয়ে পোস্ট করেছেন। মানুষের মধ্যে অসৎ এবং সৎ দুই ধরনের লোক আছে। তবে এটি ঠিক বর্তমানে সৎ ব্যক্তির সংখ্যা কমে যাচ্ছে। আর অসৎ ব্যক্তি কখনো সৎ ব্যক্তির উদ্দেশ্য খুঁজে পাবে না। কারণ সবাইকে তারা তাদের নিজের মত মনে করে। তবে সৎ ব্যক্তি থেকে অনেক অনেক কিছু শিখতে পারে। আর অসৎ ব্যক্তি থেকে খারাপ ছাড়া কিছু আশা করা যায় না। ধন্যবাদ আপনাকে সুন্দর করে টপিক নিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন সৎ ব্যক্তির থেকে অনেক কিছু শিখতে পারে। হ্যাঁ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির উদ্দেশ্য খুঁজে পাবে না।

 2 years ago 

বাহ্! চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। প্রতিটি সমাজে অসৎ মানুষের সংখ্যা অনেক বেশি। সৎ মানুষ রয়েছে ঠিকই, কিন্তু সৎ মানুষগুলো নিজেদেরকে অনেকটাই গুটিয়ে নিয়েছে। কারণ প্রকাশ্যে সৎ ভাবে চলতে গেলে শত্রুর অভাব হয় না। যাইহোক অসৎ মানুষেরা সবসময়ই সবাইকে নিজেদের মতো ভাবে। তারা ভাবে, তারা যে কাজটা করছে সেটাই সঠিক। একজন সৎ মানুষ কোনো কাজ করলে সেটা তাদের পছন্দ হয় না এবং এটা অবশ্যই সত্যি কথা। এমন ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায় আমাদের সমাজে। তবুও সবসময় সৎ পথে চলার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তায়ালা আমাদের উপর অনেক খুশি হবেন। একদিন সত্যের জয় এবং সৎ মানুষদের জয় অবশ্যই হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ এটা ঠিক বলেছেন, অসৎ ব্যক্তিদের কখনোই পছন্দ হয় না সৎ ব্যক্তিদের কাজ।

 2 years ago 

এটা আপনি ঠিকই বলেছেন ভাই, অসৎ মানুষ কখনো সৎ মানুষের কাজের মধ্যে সততা খুঁজে পায় না। কারণ তারা আসলেই সকলকে নিজেদের মতো অসৎ মনে করে। তবে বর্তমানে যেকোনো জায়গায় কাজ করতে গেলে সততা রক্ষা করা যায় না। তাহলে আপনি সেখানে টিকতে পারবেন না। হয় আপনাকে সেখান থেকে নিজের ইচ্ছায় চলে যেতে হবে, না হলে আপনাকে কোন প্রকারে সেখান থেকে বের করে দেওয়ার ব্যবস্থা হবে। তবে তারপরও কিছু কিছু সৎ মানুষ রয়েছে যারা অবিরত ভালো কিছু করার জন্য সদা প্রস্তুত থাকে। আমিও তাই মনে করি ভাই , সৎভাবে নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়াই উত্তম।

 2 years ago 

ঠিক বলেছেন কোথাও কাজ করতে গেলে এখন সততা রক্ষা করা যায় না। কারণ আমরা সেখানে টিকেই থাকতে পারবোনা সততা রক্ষা করলে। তবে সৎ মানুষদের ভালো কিছুই করা উচিত সব সময়।

 2 years ago 

সৎ মানুষ গুলো ভালো কিছু সবসময় করেই থাকে ভাই। সেইগুলো হয়তো সাথে সাথে সামনে আসে না, তবে একসময় না একসময় তা সামনে চলেই আসে।

 2 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট লিখেছেন। আসলে আমাদের সমাজে সৎ মানুষের সংখ্যা একেবারেই কম রয়েছে এবং অসৎ মানুষের কোন অভাব নেই৷ সৎ মানুষরা যদি তাদের সৎ কাজ প্রকাশ্যে চালিয়ে যেতে থাকে তখন তাদের শত্রুর অভাব হয় না৷ অন্যদিকে অসৎ ব্যক্তিদের কোন চামচার অভাব হয় না৷ তারা মনে করে তারা যে কাজ করে সেটাই সঠিক৷ যারা তাদেরকে সাহায্য করে তারাও মনে করে যে তারা ভালো কাজ করে যাচ্ছে৷ তারা যে সকল কাজগুলো করে সেই কাজগুলো যদি সকলেও করে তাহলে তাদের কাছে সবাই ভালো থাকতে পারবে৷ যদি যদি সৎ মানুষগুলো সে কাজ না করে তখন তাদের অনেকটাই সমস্যার শিকার হতে হয়৷ অনেক ভালো লাগলো আপনার এই পোস্টটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

হ্যাঁ অসৎ মানুষের অভাব নেই ঠিক, তবে সৎ মানুষের অনেক অভাব। এটা ঠিক যে সমস্যার শিকার হতে হয়, তবে ভালোভাবেই কাজগুলো করে যাওয়া উচিত। আমার কাছেও ভালো লেগেছে, আমার পুরো পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করেছেন দেখে।

 2 years ago 

কথায় আছে, একটা চোর নাকি সবাইকে চোরই মনে করে। তো আমাদের আমাদের সমাজ ব্যবস্থাটা এখন এতটাই বাজে হয়ে গিয়েছে এখানে সৎ মানুষের কোন দাম নেই। ভালো কিছু করতে গেলেও সেখানে হাজারটা বাঁধা আসবেই। এটাই নিয়ম হয়ে দাড়িয়েছে সবখানে। তবে তারপরও কিছু ভালো মানুষ আছে যারা নিজের লক্ষ্যে অটুট সর্বদা। সমস্ত বাঁধা টপকে সফলতার শীর্ষে গিয়ে দাড়ায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64352.12
ETH 1874.54
USDT 1.00
SBD 0.36