আম কেনার সফল অভিযান (শেষ পর্ব)।
বৃদ্ধের পিছু পিছু গিয়ে দেখতে পেলাম সেই বাগানটি যে বাগান থেকে আমরা আম কিনবো। সেখানে দেখতে পেলাম দুই রকমের আমগাছ রয়েছে। তার একটি হচ্ছে হিমসাগর আর একটি হচ্ছে লখনা। এই দুইটি আমের ভিতরে বেশ পার্থক্য রয়েছে। হিমসাগরকে বলা যেতে পারে আমের রাজা। অন্তত আমার কাছে সেটাই মনে হয়। কারণ হিমসাগর আমটি অত্যন্ত সুমিষ্ট আর লকনা আমটির মিষ্টতা বেশ কম। যার ফলে এই আমটি আমার কাছে খুব একটা ভালো লাগে না।
দু তিন বছর আগে একবার এই বাগান থেকে লখনা আম কিনেছিলাম এই বাগানিদের পীড়াপীড়িতে। আমি আর ফেরদৌস আমরা দুজন কিছু লখনা আম নিয়েছিলাম। আমটি ফেরদৌসের কাছে বেশ ভালো লাগলেও আমার কাছে একেবারেই ভালো লাগেনি। যার ফলে তার পর থেকে আর কখনো ওই আমটি কেনা হয়নি। আমি মূলত এই বাগান থেকে হিমসাগর আর আমরুপালি আম কিনতাম। প্রথমে হিমসাগর আম কিনতাম। কারণ আপনারা জানেন আমরুপালি আমটি পাকে আরো পরে। আর জুনের প্রথম দিকে হিমসাগর আম পেকে যায়।
যাই হোক বৃদ্ধের সাথে গিয়ে আমরা তার কাছ থেকে কোটা নিয়ে আম পারতে লাগলাম। তবে আমাদের আমপারা বৃদ্ধের হয়তো খুব একটা পছন্দ হয়নি। তাই সে আমাদের কাছ থেকে কোটা নিয়ে নিজেই পাড়তে লাগলো। এর ভিতরে তার ছেলে সেখানে এসে উপস্থিত হলো। তার ছেলেকে দেখে আমি চিনতে পারলাম যে এই লোকের কাছ থেকেই গত কয়েক বছর ধরে আম কিনেছি। তাকে পরিচয় দিতে সে আমাকে চিনতে পারলো। তারপর থেকে সেই আম পারতে লাগলো। আমরা গাছের বড় বড় আমগুলো তাকে দেখিয়ে দিচ্ছিলাম আর সে আমগুলো পারছিল। অবশ্য সুযোগমতো সে কিছু ছোট আমও পেরেছিলো। যদিও আমরা তাকে বারবার করে বলছিলাম শুধু বড় সাইজের আমগুলো পারতে। যদিও আমি ভালোভাবেই জানি ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করে ভালো পন্যের সাথে কিছু কম ভালো পণ্য মিশিয়ে দিতে। অন্তত আমাদের দেশের ব্যবসায়ীরা এই কাজটা হর হামেশাই করে থাকে।
আমি দরদাম জিজ্ঞেস করলে বৃদ্ধ আমাদেরকে বলেছিল আম ২৪০০ টাকা মন পরবে। তখন আমি তাকে বলেছিলাম বাজারে গিয়ে গিয়ে দু চার কেজি আম নিলেই তো ৬০ টাকা কেজি আম পাওয়া যায়। আপনার বাগান থেকে আপনি কিছু কম রাখবেন না? কিন্তু বৃদ্ধ আমের দাম কিছুতেই কম রাখতে রাজি নয়। যেহেতু আমরা বাগানে এসেছি টাটকা আম কিনতে। তাই দরদাম নিয়ে খুব একটা কথা বলিনি। যাইহোক আমরা দুই বন্ধু সেই লোককে বিভিন্ন জায়গা থেকে আম দেখিয়ে দিচ্ছিলাম আর তিনি আমাদের সেই আমগুলো পেরে দিচ্ছিলো। এভাবে পারতে পারতে এক সময় তিনি আম পারা শেষ করলেন। তারপর বাড়ি থেকে গিয়ে ওজন মাপার যন্ত্রটি নিয়ে এলেন।
খুবই অবাক করা ব্যাপার হচ্ছে আম মেপে দেখা গেল ঠিক এক মন আম হয়েছে। আমি তার চোখের আন্দাজ দেখে বেশ অবাক হলাম। মানুষ চোখের মাপে এতটা সঠিক কিভাবে হতে পারে আমি সেটাই চিন্তা করছিলাম। যাইহোক আম পারা শেষ হলে আমাদের সাথে নিয়ে যাওয়া ব্যাগ এবং বস্তার ভেতরে আমগুলো ভরা হলো। তারপর সেই বাগানি বৃদ্ধের ছেলে নিজে মাথায় করে আম গুলো রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে গেলো। আমরা রাস্তা থেকে তাদের আমের দাম পরিশোধ করলাম। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
তবে এখানেই কিন্তু শেষ নয়। কারণ তারা বলে দিয়েছিল সদ্য গাছ থেকে পারার কারণে প্রতিটা আমের গায়ে কষ লেগেছিলো। যদি আমরা আমগুলো এই অবস্থাতে রেখে দিই তাহলে আমে পচন ধরতে পারে। তারা বলে দিয়েছিল আমগুলো একটু পরিষ্কার করে রাখতে। অবশ্য আমি গত কয়েক বছর যাবত যখনই বাগান থেকে আম কিনি। সেগুলো বাড়িতে নিয়ে প্রথমে ভালো করে ধুই। ধোয়ার পর শুকনো কাপড় দিয়ে আমগুলো মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে পাকার জন্য রেখে দেই। আমগুলো বাসায় নিয়ে এবারও সে কাজ করতে লেগে গেলাম। তবে এই কাজে আমাকে আমার স্ত্রী এবং মেয়ে সহযোগিতা করেছিলো।
আমগুলো যখন ধুচ্ছিলাম তখন খেয়াল করে দেখলাম বেশিরভাগ আমের সাইজ অনেক বড়। একদম প্রিমিয়াম সাইজের আম। তখন মনে মনে চিন্তা করলাম আম কিনে আসলে আমরা জিতেছি। কারণ এই প্রিমিয়াম সাইজের আমগুলো অনলাইনে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজিতে। সেই একই সাইজের বাগান থেকে পারা ফ্রেশ আম আমরা কিনেছি মাত্র ৬০ টাকা কেজিতে। যাইহোক সব কাজ শেষ হওয়ার পর আমগুলো রেখে দিয়ে এখন অপেক্ষা করতে লাগলাম। এক মন আমের ভেতরে আমি নিয়েছিলাম ২৫ কেজি আম। আর আমার বন্ধু নিয়ে ছিল ১৫ কেজি আম। এত আম একসাথে দেখে আমার মেয়ে বেশ খুশি হয়েছিল। সে বলছিলো এখন শুধু আম পাকার জন্য অপেক্ষা করতে হবে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| স্থান | চর অযোধ্যা |
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনার আম ক্রয়ের শেষ পর্বের টি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে যারা আম বিক্রয় করে তাদের চোখে নির্দিষ্ট একটি আন্দাজ চলে আসে। তাই তারা প্রথম দেখাতেই বলে দিতে পারে যে আমগুলোর ওজন কি পরিমান হতে পারে। যাহোক আপনারা বাগান থেকে টাটকা এক মণ আম ক্রয় করেছেন এটা নিঃসন্দেহে আপনাদের জন্য ভালো একটা দিক। কারণ বাজারে পাওয়া যায় যে সমস্ত আমগুলো তার সবগুলোই প্রায় ফরমালিন দিয়ে পাকানো হয়।