বড়ো রানের গন্তব্যে পৌঁছানোর জন্য আয়ারল্যান্ড এর ভালো প্রচেষ্টা ছিল

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


স্ক্রিনশর্ট: JioCinema

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক পোস্ট শেয়ার করবো। গতকাল ইন্ডিয়া আর আয়ারল্যান্ড এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলা ছিল। এর আগেও একটি ম্যাচ কিছুদিন আগে তাদের মধ্যে হয়ে গেছে, কিন্তু খেলাটার সমাপ্তি নামেনি, কারণ বৃষ্টির কারণে এক পক্ষের টিম ব্যাটিং করতে পারেনি। তবে শেষমেশ বৃষ্টি না থামলে আম্পায়ার dls মেথড এর মাধ্যমে ইন্ডিয়াকে জিতিয়ে দিয়েছিলো। ইন্ডিয়ার এই টিমটা সম্পূর্ণ নতুন, কোনো পুরানো প্লেয়ার নেই তেমন বলতে গেলে। যাইহোক, টসে আয়ারল্যান্ড জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়া যশস্বী আর রুতুরাজ ওপেনে আসলেও যশস্বী বেশিক্ষন টিকতে পারেনি, ক্যাচ এর মাধ্যমে তাকে ক্রিস ছাড়তে হয় , দ্বিতীয় উইকেটও তেমন কোনো সুবিধা তারা করতে পারেনি। তবে চতুর্থ উইকেটে একটা দারুন খেলা উপভোগ করা গেছে রুতুরাজ আর স্যামসন এর পার্টনারশীপ এর মাধ্যমে। যদিও তারা দুইজনের কেউ বেশি বল খেলেনি, কিন্তু যতক্ষণ খেলেছে ঝাড়া রান করে গিয়েছে।


স্ক্রিনশর্ট: JioCinema

পাওয়ার-প্লে এর পরে ৭- ১০ ওভার পর্যন্ত রানের গতি ধারাবাহিক থাকলেও তারপরে দুইজন আউট হয়ে গেলে খেলার মধ্যে কোনো প্রাণই ছিল না, বলা যায় একেবারে ঝিমিয়ে গিয়েছিলো, ৪-৫ ওভার পর্যন্ত যেন বাউন্ডারির মুখ দেখা যায়নি। তবে আয়ারল্যান্ড এর বোলিং আর ফিল্ডিং বেশ চমৎকার ছিল, একটা ফিল্ডিং মিস করেনি, বিশেষ করে ক্যাচ কেউ মিস করেনি, আর এটাই তাদের একটা ভালো পজিশন ছিল খেলার মধ্যে। তবে ইন্ডিয়ার দুইজন ব্যাটসম্যান লাস্ট দুই ওভারে এতো চমৎকার ফিনিশিং দিয়েছে যা দেখার মতো ছিল, রিঙ্কু আর শিবম দুবে লাস্ট দুই ওভারে লাগাতার ছয় আর চার-এ একটা ঝাড়া রান তুলে দেয় যার ফলে খেলায় যেন হঠাৎ বৃষ্টির মতো একটা নতুন প্রাণ সঞ্চার হলো। ১৪০ থেকে সোজা দুই ওভারে ১৮৫ রানে চলে যায়। একটা বড়ো রানের টার্গেট দিতে সক্ষম হয় তারা।


স্ক্রিনশর্ট: JioCinema

তবে এটা আয়ারল্যান্ড এর কাছে অনেকটা চাপের ছিল, কারণ তাদের আসলে বেশি একটা ব্যাটসম্যান নেই, হাতে গোনা কয়েকজন যে ব্যাটসম্যান আছে সেটা একটা তাদের জন্য রিস্ক এই রানের পিছনে তাড়া করা। তবে আয়ারল্যান্ড বর্তমানে খুব কম সময়ে অনেক ভালো পজিশনে উঠে এসেছে, আর অনেক টিমের সাথে জিতেও ওয়ার্ল্ডকাপ এ কোয়ালিফাইড হয়েছে অর্থাৎ নিজেদের একটা জায়গা করে নিতে সক্ষম হয়েছে। যাইহোক, তারা এই রানের টার্গেটে ব্যাট করতে এসে প্রথম থেকেই একপ্রকার হিমশিম অবস্থা। তাদের একমাত্র বালবিরনিয়ে নামক একজন ব্যাটসম্যান দারুন খেলেছে, কিন্তু এই দারুন খেলা এই ম্যাচ জেতার জন্য তার একার কাছে যথেষ্ট না, সাথে ভালো পার্টনারশীপ না থাকলে অসম্ভব ব্যাপার হয়ে যায়।


স্ক্রিনশর্ট: JioCinema

বাকিরা কেউ খেলতেই পারেনি যে রান রেটটা ঠিক রাখবে, প্রথম থেকেই রান রেট এতটা বেড়ে গিয়েছে তাদের যে সেখান থেকে ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে একপ্রকার। তবে ভালো প্রচেষ্টা ছিল তাদের এই টার্গেট পূরণ করার লক্ষ্যে পৌঁছানোর। বালবিরনিয়ে একাই শেষ মুহূর্ত পর্যন্ত ৭০+ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে ১৫০ রানের একটা মানানসই জায়গায় পৌঁছায়। কথার কথা বলা যায় যে তারা প্রাণহীন ম্যাচটাকে সতেজ করার ভালো প্রচেষ্টা করেছিল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আয়ারল্যান্ড মাঝে মধ্যে ভালো খেলে। তবে দিন দিন তাদের উন্নতি হচ্ছে বলা যায়। ভারত নতুন একাদশ নিয়ে খেলেও ভালো স্কোর করায় চাপে পড়ে গিয়েছিল আয়ারল্যান্ড।শেষ পর্যন্ত তারা লড়াই করেছে এটা ভালো। খেলাটা দেখিনি। আপনার অসাধারণ রিভিউএ একপ্রকার ম্যাচ দেখা হয়ে গেছে বলা যায়। সুন্দর একটি রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

খেলাধুলা আমার খুবই পছন্দের তার পাশাপাশি ক্রিকেট ফুটবল দুটো খেলায় দেখে থাকি। হ্যাঁ দাদা গত ম্যাচে বৃষ্টির কারণে একটি দল ব্যাটিং করতে পারেনি কিন্তু সবকিছু বিবেচনা ইন্ডিয়া জিতে যায় এই ম্যাচটি রিভিউ গুগলে দেখেছিলাম আপনার রিভিউ করে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আজকাল কিন্তু আয়ারল্যান্ড বেশ ভালোই খেলে। ওদের কিছু কিছু প্লেয়ার আছে যাদের পারফরম্যান্স বেশ ভালো। কিন্তু ইন্ডিয়ার মতো টিমের সাথে লড়াই করে ১৫০ রান তোলা কিন্তু যেমন তেমন বিষয় নয়। অনেক সুন্দর করে সম্পন্ন খেলাটা রিভিউ করলেন। এতে করে আমরাও খেলাটি সম্বন্ধে জানতে পারলাম।

 3 years ago 

দাদা আপনার শেয়ার করা খেলাধুলা বিষয়ক পোস্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনার এই পোস্টগুলোর মাধ্যমে অনেক কিছু জানতে পারি। যদিও খেলাধুলার বিষয়গুলো সেভাবে খেয়াল করা হয় না। আর সেভাবে খেলা দেখাও হয় না। ব্যস্ততা সব কিছু বদলে দিয়েছি। তাই সেভাবে কখনো খেলা দেখার সুযোগ হয়ে ওঠেনা। তবে আপনার শেয়ার করা স্পোর্ট রিভিউ গুলো পড়তে অনেক ভালো লাগে। দাদা আপনি অনেক সুন্দর করে খেলার রিভিউ গুলো তুলে ধরেন। মনে হয় যেন চোখের সামনে সবকিছু দেখতে পাচ্ছি। আয়ারল্যান্ড সত্যি অনেক চেষ্টা করেছি বিজয়ী হওয়ার । আর প্রাণহীন সেই ম্যাচ সতেজ করার চেষ্টা করেছে তারা। শেষের দিকে এসে ভালোই খেলেছে তারা। তবে শেষ পর্যন্ত আর লক্ষ্যে পৌঁছাতে পারলো না তারা। তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে না পারলেও চেষ্টাটা কিন্তু বেশ ভালো ছিল। অনেক সুন্দর করে এই খেলার রিভিউ আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

দাদা আজকে আবারো আপনার কাছ থেকে খেলার বিষয়ে পোস্ট দেখে ভালো লাগলো। বর্তমানে সময়ের জন্য খেলা দেখতে না পারলেও আপনার পোস্টের মাধ্যমে কিছুদিন ধরে খেলার পোস্ট পড়ে অভিজ্ঞতা হচ্ছে। আসলে আগে আমি নিজেই অনেক খেলা দেখার জন্য আগ্রহী ছিলাম। আজকে দেখছি আয়ারল্যান্ড ম্যাচটা জেতার জন্য প্রাণপণে চেষ্টা করে গেল। কিন্তু শেষ পর্যন্ত পারলো না। তবে এটা ঠিক বলেছেন একজন ভালো খেলার জন্য তার একজন ভালো পার্টনারশিপের ও প্রয়োজন রয়েছে। আসলে শুধুমাত্র নিজে ভালো খেলে কখনোই ক্রিকেট ম্যাচ জেতা সম্ভব হয় না। ভালো পার্টনারশিপ হলে হয়তোবা এরাও জিততে পারত। তবে শেষ পর্যন্ত চেষ্টা করেছে এটা দেখেই ভালো লাগলো। আপনার পোস্ট পড়ে আজকে অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে।

 3 years ago 

কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার খেলাটা ভালই উপভোগ করেছি। ঐটা শেষ হতে না হতেই আবার আয়ারল্যান্ডের সাথে সিরিজ শুরু হয়ে গেল। আয়ারল্যান্ডের সাথে টিম ইন্ডিয়া খুব সহজেই জিততে পারবে তাই পুরাতন খেলোয়ার তেমন দরকার পড়েনি। তারপরও আয়ারল্যান্ড খুব চেষ্টা করেছে খেলাটার জন্য। আয়ারল্যান্ড বর্তমানে খুব ভাল একটি অবস্থানে আছে। আশা করছি ভবিষ্যতে ভাল একটি পর্যায়ে যেতে পারবে। কারন যত বড় বড় দলের সাথে খেলবে ততই শিক্ষা অর্জন করবে। ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা আপনার খেলা বিষয়ক পোস্টগুলো আমি খুবই পছন্দ করি পড়তে। আমার কাছে অনেক ভালো লাগে খেলে সম্পর্কে এরকম পোস্ট করতে। আপনি এর আগেও বেশ কয়েকটা খেলা বিষয়ক পোস্ট করেছিলেন। আর আপনার খেলা বিষয়ক পোস্টগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল। যদিও খেলা দেখা হয় না তবে আপনার পোষ্টের মাধ্যমে পড়া হয়। আপনার পোস্ট থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারি। আসলে একটা খেলোয়াড় ভালো খেলতে পারে এটা ঠিক আছে, তবে তার যদি ভালো একটা পার্টনার থাকে তাহলে খেলাটা আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখানে আয়ারল্যান্ড কিন্তু অনেক চেষ্টা করেছিল। তাদের এই ভালো প্রচেষ্টাটা আমার কাছে খুব ভালো লেগেছে। ইন্ডিয়া কিন্তু অনেক ভালো একটা টিম। ইন্ডিয়ার সাথে পেরে উঠা টা কিন্তু যেমন তেমন কথা না। দাদা সম্পূর্ণ খেলাটার রিভিউ এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লেগেছে। এরকম খেলা বিষয়ক পোস্টগুলো রিভিউ কিন্তু পরবর্তীতেও দেখার এবং পড়ার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

দাদা আপনার এই খেলা বিষয়ক পোস্টটা বেশ ভালোই উপভোগ করে পড়েছি। বড় রানের গন্তব্যে পৌঁছানোর জন্য দেখছি আয়ারল্যান্ড বেশ ভালোই প্রচেষ্টা চালিয়েছিল। তাদের এত সুন্দর এই প্রচেষ্টাটা দেখতে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আসলে এখন খেলা একেবারে দেখা হয় না। কিন্তু আগে প্রচুর পরিমাণে খেলা দেখা হতো। আগে আমি খেলা খেলতাম এবং খেলা দেখতেও অনেক বেশি আগ্রহী ছিলাম। ক্রিকেট খেলা আমার অনেক পছন্দের। আর এখন ব্যস্ততার জন্য একেবারেই খেলা দেখা হয় না আমার। তবে আপনার এই পোস্টগুলোর মাধ্যমে খেলা সম্পর্কে অনেক ধারণা নিতে পারি এখন। আমার কাছে সব সময় খুব ভালো লাগে আপনার পোস্টগুলো পড়তে। শেষ পর্যন্ত কিন্তু আয়ারল্যান্ড অনেক চেষ্টা করেছিল। কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। তবে তাদের চেষ্টা টা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। দাদা আপনার এরকম পোস্টগুলো পরবর্তীতেও দেখার অপেক্ষায় থাকলাম।

 3 years ago 

দাদা কিছুদিন ধরে আপনার পোস্ট থেকে অনেক খেলার অভিজ্ঞতা তৈরি হচ্ছে। আসলে এর আগে আমি কখনোই সেরকম ভাবে খেলা দেখিনি। তবে আপনার পোস্টগুলো থেকে সম্পর্কে বিস্তারিত পড়ে ভালই লাগতেছে। আজকের ম্যাচটাতেও দেখছি আয়ারল্যান্ড অনেক প্রচেষ্টা করেছে ম্যাচটা জেতার জন্য। আসলে আমি মনে করি যে খেলা কিংবা যে কোন কিছুতে প্রচেষ্টা থাকতে হবে। তাহলে কখনো যদি হেরে যায় পরবর্তীতে আবারো জেতার সম্ভাবনা থাকে। তাছাড়া একজন খেলোয়াড় ব্যাটিং করার সময় তার ভালো একজন পার্টনারের প্রয়োজন। তাহলেই সে খেলায় ভালো করতে পারবে। আসলে শুধুমাত্র একজন ভালো খেললেই সে খেলায় কখনোই এগিয়ে যাওয়া সম্ভব হয় না। তবে আজকের পোস্ট টা পড়ে ভালই লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38