লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
অনেকদিন পরে আবার আপনাদের সামনে একটা নতুন অঙ্কন নিয়ে হাজির হলাম। আজকে আমি ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ গায়িকার ছবি অঙ্কন করেছি। আজকে লতা মঙ্গেশকরের ছবি আমার অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। বেশ কিছুদিন আগেই তিনি আমাদের সবার মাঝের থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছেন কিন্তু তিনি এমন কিছু রেখে গেছেন যেগুলো কখনো হারাবে না। তিনি আজ নেই ঠিকই কিন্তু গানের মাধ্যমে সবার মাঝে বেঁচে থাকবে স্মৃতি হিসেবে চিরদিন । লতা মঙ্গেশকর আমার কাছে একজন সেরা গায়িকা ছিল, আমি প্রায় তার গানের অ্যালবাম শুনতাম, এখনও শুনি। গানগুলো এতো সুন্দর লাগতো যেন একবার শোনার পরে আবার শুনতে ইচ্ছা হয়, তার গলায় ছিল মধুর সুর। তিনি ভারতের বহু ভাষায় গান গেয়েছেন এবং প্রত্যেক ভাষার গানের মাঝে যেন সুরের জাদু খুঁজে পাওয়া যেতো। তিনি ভারতের একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়িকা হিসেবে বিবেচিত হয়েছিলেন এবং অনেক সম্মানজনক খ্যাতি অর্জন করেছিলেন। আর সেই সাথে অনেক জাতীয় পুরস্কারও তিনি অর্জন করেছিলেন। যাইহোক আজকে আমার অঙ্কিত এই মহান গায়িকার চিত্রটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি অঙ্কনের মূল পর্বের দিকে চলে যাবো।
☬উপকরণ:☬
✔এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো----
➤প্রথম ধাপে জাস্ট মুখমন্ডলের একটা শেপ তৈরি করে নিয়েছিলাম।
➤দ্বিতীয় ধাপে মুখমন্ডলের সুন্দর একটা গঠন তৈরি করে নিয়েছিলাম। এরপর মাথায় চুলের শেপ মতো দেখতে তৈরি করে নিয়েছিলাম। মাঝখান দিয়ে সিঁথি কেটে দিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে চোখ, নাক, মুখ, দাঁত ভ্রু এবং কপালে একটি টিপ অঙ্কন করে দিয়েছিলাম। চেহারায় একটা বয়স্ক বয়স্ক ভাব নিয়ে এসেছিলাম। এরপর মোটামুটি গলার সাইড দিয়ে শাড়ির মতো একটা শেপ করে নিয়েছিলাম।
➤চতুর্থ ধাপে মাথার এক সাইডে চুলে কালার করে দিয়েছিলাম।
➤পঞ্চম ধাপে আরো এক পাশে চুল কালার করে দিয়েছিলাম।
➤ষষ্ঠ ধাপে চোখের উপরে ভ্রু গাঢ় করে কালার করে দিয়েছিলাম এবং সাথে চোখের মনি দুটিকেও গাঢ় কালি দিয়ে দিয়েছিলাম। এরপর শাড়ির শেপটাকে একটু কালির টানে হালকা করে ফুটিয়ে তুলেছিলাম।
➤সপ্তম ধাপে সম্পূর্ণ চেহারায় কালার করে দিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কনটি খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছে দাদা।আমি তো মুগ্ধ হয়ে লতা মঙ্গেশকরের মুখের হাসিটাই দেখছিলাম।তাছাড়া লতা মঙ্গেশকরের সাদা রঙের ঝকঝকে দাঁতগুলো কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দেখেই আমি পুরো অবাক হয়ে গেছি।এদেরকে সাধারণ মানুষ বললে ভুল হবে কারণ এরা অসাধারণ।এরা ঘরে ঘরে জন্ম নেয় না, অসাধারণ তাদের কল্পনাশক্তি ও প্রতিভা।যা বিশ্বের দরবারে চির স্বীকৃত।তিনি হয়তো আমাদের মাঝে নেই,কিন্তু তার গাওয়া গানের মাধ্যমে তিনি চির অমর হয়ে আছেন।তিনি বিশ্বের সারা মানুষকে মনোরঞ্জন করেছেন, আনন্দ দিয়েছেন এবং মানুষকে গানের মাধ্যমে সুখ- দুঃখের সঙ্গী হয়েছেন।আপনার অঙ্কনটি খুবই সুস্পষ্ট হয়েছে ও বেশ দেখতে লাগছে।আমার মনে হয় এইসব মানুষের মধ্যে অলৌকিক শক্তি ছিল, কিন্তু দুঃখজনক তিনি আমাদের মাঝে নেই।লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করি, ধন্যবাদ দাদা।ভালো থাকবেন, শুভকামনা রইলো।
লতা মঙ্গেশকের গান অনেক শুনছি। আমার কাছে বেস্টগান 'হামকো হামিছে চোরালো' এটি আমার অনেক পন্দের একটা গান। এছাড়াও তার বিখ্যাত বাংলা গান 'আমি যে কে তোমার'। এই গানটাও আমার প্রিয় গানের মধ্যে একটি। তিনি ৩৬ টি ভাষায় গান গেয়েছেন যা ইতিহাসে বিরল ঘটনা।
আপনার অঙ্কিত চিত্রটি আমার কাছে অসাধারণ লেগেছে। একদম নিখুঁত ভাবে চিত্রটি এঁকেছেন। দাদা, আপনি সব গুনে গুনান্বিত। আপনি অসাধারণ মুভি রিভিউ করেন, আপনি অসাধারণ রেসিপি করেন, আপনি পারসোনাল ব্লগ লিখেন আবার আপনি অনেক সুন্দর আর্ট করেন। আপনার যতগুলো আর্ট দেখেছি সব গুলোই ছিলো নিখুঁত। আসলে ভালোবেসে কাজ করলে কাজ অনেক সুন্দর হয়। আপনার চিত্রাঙ্কন দেখেই বুঝা যাচ্ছে আপনি কাজকে অনেক ভালোবাসেন।
দাদা, আপনি আমাদের সবার প্রিয় লতা মঙ্গেশকের চিত্রটি একদম ফুটিয়ে তুলেছেন কালার পেন্সিলের মাধ্যমে। আমি মনে করি চিত্রটি সবার কাছে ভালো লাগতে বাধ্য। সব শেষে বলবো, লতা মঙ্গেশক যাতে উপারে ভালো থাকতে পারে। আর দাদা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো ❣️❣️❣️
বাহ্!! দাদা লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্কটি সত্যিই অনেক আকর্ষণীয় ও ফুটে উঠেছে। ছবিটি দেখার মত হয়েছে।মনে হচ্ছে ছবিটি জীবন্ত।
দক্ষ হাতের নিপুন কারুকাজ।সত্যিই অসাধারণ হয়েছে আপনার আজকের এই আর্টটি।
লতামঙ্গেসকার আমার অনেক প্রিয় শিল্পী কারণ তিনি অনেক গুণী শিল্পীদের মধ্যে অন্যতম একজন শিল্পী।তার গান আমার ভীষণ ভালো লাগে।তিনি ইতিহাসে এক নন্দিত কিংবদন্তি।তার তুলনা তিনি নিজেই।এমন গুণী শিল্পীকে হারিয়ে সত্যিই আমরা মর্মাহত।আপনার এই পোস্টের মাধ্যমে তাঁর আত্মার শান্তি কামনা করছি।
প্রিয় দাদা পরিশেষে আবারো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এত চমৎকার একটি চিত্রকর আমাদের মাঝে উপহার দেয়ার জন্য সত্যিই চিত্রাকংনটি অসাধারণ হয়েছে।ছবিটি দেখে আমি অভিভূত হয়েছি।♥♥
আমাদের শ্রদ্ধেয় ও সকলের প্রিয় গুণী শিল্পী লতা মঙ্গেশকর আমাদের মাঝে আর নেই এই কথাটি মনে হলেই এই হৃদয় হু করে কেঁদে ওঠে। আসলে এই শ্রদ্ধেয় গুণী শিল্পীর গান শুনে আমরা বড় হয়েছি। তার গলায় সৃষ্টিকর্তা যে সুর দিয়েছিলেন তা আসলেই অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। যুগের পর যুগ তার গানগুলো শ্রোতা হৃদয়ে জায়গা করে নিয়েছে। আসলে কিছু কিছু গুণী মানুষ রয়েছে তাদের কথা আজীবন মনে থাকবে। মানুষের কর্ম তাকে বাঁচিয়ে রাখে চিরকাল। তেমনি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় এই গুনী শিল্পী আমাদের মাঝ থেকে হয়তো হারিয়ে গেছেন কিন্তু তার সেই গানগুলো সারা জীবন আমাদেরকে তার কথা মনে করিয়ে দিবে। তিনি তার এই গানগুলো আমাদের মাঝে উপহার দিয়ে গেছেন। যে গান শুনলে হৃদয় জুড়িয়ে যায়। দাদা আপনি এত সুন্দর ভাবে শ্রদ্ধেয় এই গুণী শিল্পী লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এর আগেও আমি আপনার অনেকগুলো চিত্রাঙ্কন দেখেছি সবগুলোই অসাধারণ ছিল। আমার দেখা প্রত্যেকটি চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে। আপনি কত সুন্দর ভাবে শ্রদ্ধেয় এই গুণী শিল্পীর চিত্রাঙ্কন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো দাদা। আসলে অঙ্কনের দক্ষতা সবার মাঝেই থাকে না। দাদা আপনি এত সুন্দর ভাবে এই চিত্রটি অঙ্কন করে সকলের মাঝে উপহার দিয়েছেন যে দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনার হাতের জাদুতে ও নিখুঁত হাতের কাজের মাধ্যমে আপনি শ্রদ্ধেয় এই গুণী শিল্পীর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। আপনার অঙ্কন চিত্র যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই দাদা। অসাধারণ হয়েছে। দারুন একটি চিত্র অঙ্কন করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।💖💖💖
দাদা আপনার লেখা এই লাইটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি কথা লিখেছেন আপনি। আসলে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো চিরদিন সবার মাঝে রয়ে যায়। যা কখনোই হারায় না। আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা বেঁচে থাকব আমাদের কর্মের মাঝে। আসলে মানুষের কর্মই চিরকাল মানুষকে পুরো বিশ্বের কাছে বাঁচিয়ে রাখে।লতা মঙ্গেশকর ম্যাম এমন একজন মানুষ যার গান সকলেই পছন্দ করে। পুরো বিশ্ববাসী তার গানের সুরে মেতে থাকে। শ্রদ্ধেয় এই গুণী শিল্পী লতা মঙ্গেশকর ম্যামের সুরেলা কন্ঠ যখন কানে বেজে ওঠে তখন মনের ভিতর এক প্রশান্তি কাজ করে। বিভিন্ন ভাষায় গাওয়া ম্যামের গান গুলো সকলের কাছেই প্রিয়। আসলে এমন কিছু মানুষ রয়েছে যারা তার কর্মের মাঝেই পরিচিতি বেঁচে থাকেন। এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন সবাইকেই চলে যেতে হবে। হয়তো দুদিন আগে আর দুদিন পরে। ম্যামকে হারিয়ে এই বিশ্ববাসী হারালো একজন গুণী মানুষকে। মা সরস্বতী লতা মঙ্গেশকর কে এই অপরূপ কন্ঠ দান করেছিলেন। দাদা আজ আপনি শ্রদ্ধেয় এই গুণী শিল্পীর চিত্র অঙ্কন করেছেন। সুরেলা ও দরদ মাখা সেই কন্ঠ হয়তো আমরা আর শুনবো না। যখন এই কথাটি মনে হয় তখন খুবই কষ্ট লাগে মনে। লতা মঙ্গেশকর ম্যামের সেই দরদ মাখা গানের গলা হৃদয়ের মাঝে জায়গা করে নিয়েছে। আমরা সকলেই তাকে শ্রদ্ধা করি ও ভালবাসি। দাদা আমার সবচেয়ে একটি জিনিস ভালো লাগলো যে আপনি এত সুন্দর ভাবে লতা মঙ্গেশকর ম্যামের চিত্র অংকন করলেন। আসলে কতটা ভালোবাসা থাকলে একজন মানুষকে সুন্দর ভাবে উপস্থাপন করা যায় তা আপনার থেকেই শেখা উচিৎ। আপনার এই চিত্র অংকন এর মাধ্যমে আপনি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। আপনি আপনার দক্ষতায় ভালোবাসার ও শ্রদ্ধার সেই মানুষটিকে আপনার অংকনের মাঝে তুলে ধরেছেন। লতা মঙ্গেশকর ম্যাম কে যেমন আমরা সবাই ভালবাসি তেমনি আপনি আপনার এই অংকনের মাধ্যমে আপনার ভালোবাসাকে প্রকাশ করেছেন। দাদা আপনার জন্য ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই তবে এতটুকুই বলতে পারি আপনি একজন সেরা মানুষ। যার দক্ষতা হয়তো বলে শেষ করার মতো নয়। আপনার থেকে অনেক কিছুই শেখা উচিত আমাদের। ধন্যবাদ দাদা।
আসলে ওনি বেঁচে থাকবে চিরকাল তার গানের মাঝে।তিনি খুব চমৎকার গান গাইতেন।গানের জগতে তিনি তাঁর শেরাটা দিয়ে গিয়েছেন।দাদা আপনি লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কন খুব সুন্দর করে করেছেন।আমি প্রথমে দেখে ভেবেছিলাম ডিজিটাল পেইন্টিং করা। পরে দেখলাম পেন্সিল এবং রং পেন্সিল দিয়ে খুব সুন্দর করে এঁকেছেন। দাদা আপনি রান্নার পাশাপাশি খুব ভালো আঁকেন ও বটে। ওনি প্রায় টিপ পরে থাকতেন।আপনি টিপ দিয়ে দিয়েছেন।খুব সুন্দর করে ধাপে ধাপে দাদা আপনি এঁকে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন লতা মঙ্গেশকরের গান শুনতে খুব ইচ্ছে করে। আর উনি চলে গেছি ঠিকই কিন্তু ওনার কর্ম এবং উনার গান আমাদের মাঝে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। আর আপনি লতা মঙ্গেশকরের চিত্রটি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, বাস্তবের সাথে অনেক মিল রেখে লতা মঙ্গেশকরের চিত্রটি অঙ্কন করেছেন। এবং আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম দাদা।
লতাজীর গান গুলো এখনো মন ছুঁয়ে যায়।এমন সুরের জাদুকর হয়তো আর খুঁজলেও পাওয়া যাবেনা।
আপনার আর্ট করা লতাজীর গাল, হাসিটা একেবারে ১০০% রিয়েল এর মতো লাগছে!
এক কথায় অসাধারণ হয়েছে। লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কন দেখে অনেক অনেক ভালো লাগলো। আপনার চিত্রাংকন টি দেখে লতাজির গান খুব মনে পড়ে গেল। ধন্যবাদ দাদা আপনার নিজের হাতে তৈরি করা লতাজির এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ভারতীয় উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি লতামঙ্গেশকর। যার শূন্যতা কখনো পূরণ হবার মত নয়। আপনি আপনার দক্ষ হাতের সৃজনশীল চিন্তার শৈল্পিক বিকাশ ঘটিয়েছেন। খুব চমৎকার করে কারিগরি দক্ষতায় নিখুঁতভাবে একজন জীবন্ত কিংবদন্তীর দুর্লভ ছবি এঁকেছেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ, শ্রদ্ধেয়।