RE: লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
বেশ কিছুদিন আগেই তিনি আমাদের সবার মাঝের থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছেন কিন্তু তিনি এমন কিছু রেখে গেছেন যেগুলো কখনো হারাবে না।
দাদা আপনার লেখা এই লাইটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি কথা লিখেছেন আপনি। আসলে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো চিরদিন সবার মাঝে রয়ে যায়। যা কখনোই হারায় না। আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা বেঁচে থাকব আমাদের কর্মের মাঝে। আসলে মানুষের কর্মই চিরকাল মানুষকে পুরো বিশ্বের কাছে বাঁচিয়ে রাখে।লতা মঙ্গেশকর ম্যাম এমন একজন মানুষ যার গান সকলেই পছন্দ করে। পুরো বিশ্ববাসী তার গানের সুরে মেতে থাকে। শ্রদ্ধেয় এই গুণী শিল্পী লতা মঙ্গেশকর ম্যামের সুরেলা কন্ঠ যখন কানে বেজে ওঠে তখন মনের ভিতর এক প্রশান্তি কাজ করে। বিভিন্ন ভাষায় গাওয়া ম্যামের গান গুলো সকলের কাছেই প্রিয়। আসলে এমন কিছু মানুষ রয়েছে যারা তার কর্মের মাঝেই পরিচিতি বেঁচে থাকেন। এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন সবাইকেই চলে যেতে হবে। হয়তো দুদিন আগে আর দুদিন পরে। ম্যামকে হারিয়ে এই বিশ্ববাসী হারালো একজন গুণী মানুষকে। মা সরস্বতী লতা মঙ্গেশকর কে এই অপরূপ কন্ঠ দান করেছিলেন। দাদা আজ আপনি শ্রদ্ধেয় এই গুণী শিল্পীর চিত্র অঙ্কন করেছেন। সুরেলা ও দরদ মাখা সেই কন্ঠ হয়তো আমরা আর শুনবো না। যখন এই কথাটি মনে হয় তখন খুবই কষ্ট লাগে মনে। লতা মঙ্গেশকর ম্যামের সেই দরদ মাখা গানের গলা হৃদয়ের মাঝে জায়গা করে নিয়েছে। আমরা সকলেই তাকে শ্রদ্ধা করি ও ভালবাসি। দাদা আমার সবচেয়ে একটি জিনিস ভালো লাগলো যে আপনি এত সুন্দর ভাবে লতা মঙ্গেশকর ম্যামের চিত্র অংকন করলেন। আসলে কতটা ভালোবাসা থাকলে একজন মানুষকে সুন্দর ভাবে উপস্থাপন করা যায় তা আপনার থেকেই শেখা উচিৎ। আপনার এই চিত্র অংকন এর মাধ্যমে আপনি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন। আপনি আপনার দক্ষতায় ভালোবাসার ও শ্রদ্ধার সেই মানুষটিকে আপনার অংকনের মাঝে তুলে ধরেছেন। লতা মঙ্গেশকর ম্যাম কে যেমন আমরা সবাই ভালবাসি তেমনি আপনি আপনার এই অংকনের মাধ্যমে আপনার ভালোবাসাকে প্রকাশ করেছেন। দাদা আপনার জন্য ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই তবে এতটুকুই বলতে পারি আপনি একজন সেরা মানুষ। যার দক্ষতা হয়তো বলে শেষ করার মতো নয়। আপনার থেকে অনেক কিছুই শেখা উচিত আমাদের। ধন্যবাদ দাদা।