You are viewing a single comment's thread from:

RE: লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ4 years ago

তিনি আজ নেই ঠিকই কিন্তু গানের মাধ্যমে সবার মাঝে বেঁচে থাকবে স্মৃতি হিসেবে চিরদিন।

আমাদের শ্রদ্ধেয় ও সকলের প্রিয় গুণী শিল্পী লতা মঙ্গেশকর আমাদের মাঝে আর নেই এই কথাটি মনে হলেই এই হৃদয় হু করে কেঁদে ওঠে। আসলে এই শ্রদ্ধেয় গুণী শিল্পীর গান শুনে আমরা বড় হয়েছি। তার গলায় সৃষ্টিকর্তা যে সুর দিয়েছিলেন তা আসলেই অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। যুগের পর যুগ তার গানগুলো শ্রোতা হৃদয়ে জায়গা করে নিয়েছে। আসলে কিছু কিছু গুণী মানুষ রয়েছে তাদের কথা আজীবন মনে থাকবে। মানুষের কর্ম তাকে বাঁচিয়ে রাখে চিরকাল। তেমনি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় এই গুনী শিল্পী আমাদের মাঝ থেকে হয়তো হারিয়ে গেছেন কিন্তু তার সেই গানগুলো সারা জীবন আমাদেরকে তার কথা মনে করিয়ে দিবে। তিনি তার এই গানগুলো আমাদের মাঝে উপহার দিয়ে গেছেন। যে গান শুনলে হৃদয় জুড়িয়ে যায়। দাদা আপনি এত সুন্দর ভাবে শ্রদ্ধেয় এই গুণী শিল্পী লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এর আগেও আমি আপনার অনেকগুলো চিত্রাঙ্কন দেখেছি সবগুলোই অসাধারণ ছিল। আমার দেখা প্রত্যেকটি চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে। আপনি কত সুন্দর ভাবে শ্রদ্ধেয় এই গুণী শিল্পীর চিত্রাঙ্কন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো দাদা। আসলে অঙ্কনের দক্ষতা সবার মাঝেই থাকে না। দাদা আপনি এত সুন্দর ভাবে এই চিত্রটি অঙ্কন করে সকলের মাঝে উপহার দিয়েছেন যে দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনার হাতের জাদুতে ও নিখুঁত হাতের কাজের মাধ্যমে আপনি শ্রদ্ধেয় এই গুণী শিল্পীর প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। আপনার অঙ্কন চিত্র যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই দাদা। অসাধারণ হয়েছে। দারুন একটি চিত্র অঙ্কন করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।💖💖💖

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37