RE: লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
লতা মঙ্গেশকরের চিত্রাঙ্কনটি খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছে দাদা।আমি তো মুগ্ধ হয়ে লতা মঙ্গেশকরের মুখের হাসিটাই দেখছিলাম।তাছাড়া লতা মঙ্গেশকরের সাদা রঙের ঝকঝকে দাঁতগুলো কি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দেখেই আমি পুরো অবাক হয়ে গেছি।এদেরকে সাধারণ মানুষ বললে ভুল হবে কারণ এরা অসাধারণ।এরা ঘরে ঘরে জন্ম নেয় না, অসাধারণ তাদের কল্পনাশক্তি ও প্রতিভা।যা বিশ্বের দরবারে চির স্বীকৃত।তিনি হয়তো আমাদের মাঝে নেই,কিন্তু তার গাওয়া গানের মাধ্যমে তিনি চির অমর হয়ে আছেন।তিনি বিশ্বের সারা মানুষকে মনোরঞ্জন করেছেন, আনন্দ দিয়েছেন এবং মানুষকে গানের মাধ্যমে সুখ- দুঃখের সঙ্গী হয়েছেন।আপনার অঙ্কনটি খুবই সুস্পষ্ট হয়েছে ও বেশ দেখতে লাগছে।আমার মনে হয় এইসব মানুষের মধ্যে অলৌকিক শক্তি ছিল, কিন্তু দুঃখজনক তিনি আমাদের মাঝে নেই।লতা মঙ্গেশকরের বিদেহী আত্মার শান্তি কামনা করি, ধন্যবাদ দাদা।ভালো থাকবেন, শুভকামনা রইলো।