কাঁচা-পাকা আমের সহিত বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। আজকে একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করেছিলাম। অনেকদিন ব্যস্ততার কারণে ম্যান্ডেলা আর্ট করা হয় না, ভাবলাম আজকে একটু ফ্রি সময় আছে করে ফেলি। তবে এটা একদিনে করলাম তা না, ৪ দিন ধরে একটু একটু করে আজকে কালারটা দিয়েছি। যাইহোক, এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম একটি কাঁচা-পাকা আমের সহিত। বেশ কিছুদিন আগে কিছু ফলমূলের সহিত ডিজাইন করেছিলাম, তাই এই তারিখ ভেবে রেখেছিলাম একটা আমের সাথে ম্যান্ডেলা ডিজাইন তৈরি করবো। ব্যাস সেইভাবে তৈরি করলাম একটি সম্পূর্ণ কালারফুল ম্যান্ডেলা ডিজাইন। এখানে বৃত্তের মধ্যে বেশিরভাগটাই ফুলের ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম । তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ম্যান্ডেলা আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করলাম।


✠উপকরণ:✠

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
স্কেচ পেন
কালার পেন
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, একটি আমের চিত্র ভালোভাবে এঁকে সম্পন্ন করেছিলাম এবং পরে বোঁটা সহ দুই সাইডে পাতা এঁকে দিয়েছিলাম। এরপর একটি বৃত্তের মতো তৈরি করেছিলাম।

❖দ্বিতীয় ধাপে, বৃত্তের ভিতরে আরো কিছু ছোট ছোট বৃত্ত এঁকে দিয়েছিলাম এবং পরে সেইসব বৃত্তের ভিতরে সব জায়গা জুড়ে বিভিন্ন ফুলের ডিজাইন তৈরি করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, বৃত্তের ভিতরে ডিজাইন সম্পন্ন করার পরে মার্কার পেনের কালী দিয়ে সেইসব ডিজাইনে এবং তার সাথে আমটিকেও ফুটিয়ে তুলেছিলাম।

❖চতুর্থ ধাপে, আমটিকে পুরোপুরি কালার পেন দিয়ে কালার করে কাঁচা-পাকার মতো দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম।

❖পঞ্চম ধাপে, বৃত্তের ভিতরে যেসব জায়গায় জায়গায় ডিজাইন তৈরি করেছিলাম সেইসব জায়গায় বিভিন্ন স্কেচ পেন দিয়ে কালার করে সম্পন্ন করেছিলাম।

আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে দাদা, কাঁচা পাকা আমের সহিত বৃত্তের কালারফুল ম্যান্ডেলার ডিজাইন। আপনার এই সুন্দর ইউনিক আর্ট গুলো আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

যেকোনো কাজের ক্ষেত্রে সময় ব্যয় করলে সেই কাজের সৌন্দর্য ততটা ফুটে ওঠে । আজকে আপনি কাঁচা পাকা আমের মেন্ডেলার চিত্র খুব সুন্দরভাবে ধীরে ধীরে চার দিন ধরে অঙ্কন করেছেন। সত্যি দাদা খুবই সুন্দর হয়েছে যেটা আপনার অনেক বড় একটি দক্ষতা । মাঝে মাঝে আমাদের মাঝে সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে উপহার দিয়ে থাকেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাঁচা পাকা আমের সহিত বৃত্তের কালারফুল ম্যান্ডেলার ডিজাইন এক কথাই অসাধারণ হয়েছে দাদা। আমের কালার এত সুন্দর ফটো উঠেছে মনে হচ্ছে অরিজিনালে আম।আর্ট করা প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে শেয়ার করেছেন দাদা। কাঁচা পাকা আমের সহিত বৃত্তের কালারফুল ম্যান্ডেলার ডিজাইন আমাদের মাঝে শেয়ার করে উপভোগ করার সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা আপনি বরাবরই একজন ভালো আর্টিস্ট। আজও খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলেন। তাও আবার কাঁচা পাকা আমের মধ্যে ম্যান্ডেলা আর্ট। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে দাদা। আবার অনেক সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 3 years ago 

দাদা আপনার চার দিনের পরিশ্রম কিন্তু একেবারে সফল হয়েছে। আপনি সময় নিয়ে সবকিছু করেন বলেই এত নিখুঁত হয়। আর আপনার আর্টগুলো এতটাই সুন্দর হয় যে বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আর্ট করতে গেলে দক্ষতা যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন সময় নিয়ে কাজ করার মানসিকতা। আমরা হয়তো অনেক সময় আর্ট করতে গিয়ে বিরক্ত হয়ে যাই এবং তাড়াহুড়ো করে কোন কিছু করে ফেলি। কিন্তু আপনি চার দিন সময় নিয়ে একটু একটু করে এত সুন্দর করে এই চিত্রটি অঙ্কন করেছেন দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল দাদা। আসলে যারা প্রকৃত শিল্পী তারা সব সময় মনের মাধুরী দিয়ে নতুন কিছু করার চেষ্টা করে। আপনিও নিজের মনের মাধুরী দিয়ে এত সুন্দর করে এই চিত্রটি অঙ্কন করে ফুটিয়ে তুলেছেন দেখে খুবই ভালো লেগেছে। কালারফুল ম্যান্ডেলা ডিজাইন এবং পাকা আম দেখতে খুবই সুন্দর লাগছে। এর আগেও ফলমূলের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন করেছিলেন এবং দেখতে খুবই সুন্দর হয়েছিল। আবারও ভিন্নভাবে ভিন্ন কিছু করার চেষ্টা করেছেন দেখে অনেক ভালো লেগেছে দাদা। বিশেষ করে সময় নিয়ে এত সুন্দর করে নিখুঁতভাবে এই চিত্রটি অঙ্কন করে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

অসাধারণ একটি কাঁচা-পাকা আমের সহিত বৃত্তের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। চিত্রাঙ্কন করতে আমার কাছেও ভীষণ ভালো লাগে।আর আপনার চিত্রাঙ্কনগুলো আমার কাছে সবসময়ই ভিষণ ভালো লাগে।এত ব্যস্ততার মাঝেও চারদিন লাগিয়ে এত সুন্দর একটি ম্যান্ডেলার চিত্রাঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আপনার করা কাঁচা পাকা আমের সহিত বৃত্তের কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। খুব দারুণভাবে আপনি এই ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে আপনি চার দিন ধরে একটু একটু করে আর্টটি করেছিলেন জেনে ভালো লেগেছে। আসলে সময় লাগলেও করা শেষে কিন্তু দেখতে খুব ভালো লাগে, আর সময় দিয়ে যে কোন কাজ করলে দেখতে ভালো লাগে। আমটার ভেতরে যেমন সুন্দর কালার করেছেন, তেমনি ম্যান্ডেলা আর্ট করে তার ভেতরে সুন্দর ডিজাইন করেছেন। ডিজাইন টা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনি, যার কারণে দেখতে আরো বেশি ভালো লেগেছে। বৃত্তের মধ্যে এভাবে আর্ট করলে এমনিতেই সুন্দর লাগে। ধাপগুলো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে করার কারণে আমার কাছে দেখতে আরো বেশি ভালো লেগেছে দাদা। দাদা, আপনার আর্ট গুলো আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। এত সুন্দর করে এটি অংকন করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।

 3 years ago 

দাদা আপনার আর্ট গুলো দেখার অপেক্ষায় আমি সব সময় থাকি। নিখুঁত নিখুঁত ডিজাইনের মাধ্যমে আপনি ম্যান্ডেলা আর্ট করেন, যেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক বেশি ভালো লাগে। এবং কি আমার কাছে ম্যান্ডেলা আর্ট দেখতেও অনেক ভালো লাগে। আমের ভিতর তিনটি কালার করেছেন দেখে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। আর কালার কম্বিনেশন দেখে যে কেউ অনেক বেশি মুগ্ধ হবে। বিশেষ করে আমি একটু বেশি মুগ্ধ হয়েছি এই আর্ট দেখে। আপনার ম্যান্ডেলা আর্ট গুলো বরাবরই অনেক বেশী সুন্দর হয়। আম, আমের পাতা এবং অর্ধ বৃত্তের ভেতরে ম্যান্ডেলা জাস্ট মনোমুগ্ধকর ছিল। আপনি চারদিন ধরে একটু একটু করে ম্যান্ডেলাটা শেষ করেছেন যার কারণেই তো এত সুন্দর হয়েছে। দাদা আপনার দক্ষতার যত প্রশংসা করব ততই কম হবে আমার মতে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর করে এগুলো করে থাকেন। আপনি নিজের হাতের করা এরকম ম্যান্ডেলাগুলো সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন আশা করছি।

 3 years ago 

বরাবরই আপনার আর্ট বা ডিজাইন দেখে মুগ্ধ হয়। আজকের বৃত্তের ভিতর কাঁচা-পাকা আমের আর্টটাও অসাধারন হয়েছে। আমটা দেখে মনে হচ্ছে মাত্র গাছ থেকে পেড়ে নিয়ে এসেছেন। আম পাকার পরে গাছের মধ্যে যেমন কালার হয়। আপনিও ঠিক তেমন ভাবে অরিজিনাল কালারটা দিয়েছেন। যে নিখুঁত আর্ট করেছেন তাতে চারদিন লাগারই কথা। তাছড়া তারাহুড়ো করে আর্ট করলে সেটা দেখতে সুন্দর দেখা যায় না। আমিও মাঝে মাঝে আর্ট করি। অনেক সময় লাগে। মাঝে মাঝে আপনার আর্ট দেখলে মনে হয় বাধাঁই করে দেয়ালে লাগিয়ে রাখি। আর নিচে লিখে রাখি আমার বাংলা ব্লগের বেস্ট আর্টিস্ট দাদা। যায়হোক দাদা আপনার আর্ট থেকে অনেক কিছু শেখার আছে। আশা করি সেটা আমরা শিখতে সক্ষম হবো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38