রাতের দৃশ্যে একটি পেঁচার চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি সাধারণত একটি সাধারণ ধারণা থেকে তৈরি করেছি। তবে এখানে এই আর্টের বিষয়টা আসলে কোনো বিশেষ ধারণা থেকে না, এটা হঠাৎ করে আসলে মনের মধ্যে আসলো। আসলে এইটার একটা স্মৃতিও আসে। আগে আমরা কিন্তু হুতুম পেঁচা বা যে পেঁচাই হোক না কেন, ভালোই দেখতে পেতাম আর এরা সাধারণত রাতের বেলা বের হয়। আসলে গ্রামের দিকে যাদের ধানের গোলা আছে, সেইসব জায়গায় কিন্তু এদের বেশি দেখা যেত। তবে পেঁচা কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর লাগে। এখন আসলে সময়ের ফেরে এরা বিলুপ্তির পথে।

বেশিরভাগই এদের আসলে ধরে ধরে বাইরে বিক্রি করে দিচ্ছে বা মেরে ফেলছে। এদের বিক্রি করে করেই ধংস করে ফেলছে। মানুষ আসলে আজকাল কি করে আর টাকা ইনকাম করবে, কোনো কিছুই আর বাদ রাখছে না আসলে সত্যি বলতে। তবে যাইহোক, আসলে অনেকদিন বাদে আমার কাছে এই পেঁচার কথা মনে উঠলো, তাই ভাবলাম এটাকে রাতের দৃশ্যের সাথে মিলিয়ে একটা আর্ট করার চেষ্টা করি দেখি। আর্টের থিমটা ছিল আসলে যে, রাতের দৃশ্যের মধ্যে একটি গাছের ডালে হুতুম পেঁচার বসে থাকার বিষয়টা। যাইহোক, আশা করি আপনাদের কাছে এই অঙ্কনটা ভালো লাগবে।


☬উপকরণ:☬

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
হোয়াইটনার পেন
মোম রং
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, স্কেচ পেন্সিল দিয়ে একটি গাছ সম্পূর্ণভাবে এঁকে নিলাম এবং সাইডে আরেকটি বড়ো ডালের মতো দেখতে এঁকে দিয়েছিলাম।

❖দ্বিতীয় ধাপে, একটি হুতুম পেঁচার চিত্র সম্পূর্ণভাবে এঁকে নিয়েছিলাম এবং ডালের উপরে এসে বসে আছে এমন ভাবে এঁকে দিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।

❖চতুর্থ ধাপে, মোম রং দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নিশি রাতের মতো একটা দৃশ্যের মতো করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, মোম রং দিয়ে গাছের দৃশ্যকে পুরোপুরিভাবে কালার করে দিয়েছিলাম।

❖ষষ্ঠ ধাপে, পেঁচাকে পুরোপুরিভাবে কালার করে দিয়েছিলাম। এরপর হোয়াইটনার পেন দিয়ে সাদা সাদা ডট দিয়ে তারার দৃশ্য এবং একটি চাঁদের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম। এরপর অঙ্কনটিকে এখানেই শেষ করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 2 years ago 

রাতের দৃশ্যে পেঁচার চিত্রাঙ্কন অনেক সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই বেচার চিত্র অঙ্কন করেছেন দাদা। আপনার চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। হুবহু অরজিনাল চিত্র অঙ্কন করেছেন দেখেই মুগ্ধ হলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

দাদা আর্টের থিমটা এককথায় দুর্দান্ত লেগেছে আমার কাছে। রাতের বেলায় কতো সুন্দরভাবে পেঁচা বসে আছে গাছের ডালের মধ্যে। একেবারে নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন দাদা। আমি মনে হয় পেঁচা ছোটবেলায় ২/১ বার দেখেছিলাম সামনা-সামনি। কিন্তু এখন তো পেঁচা একেবারেই দেখা যায় না। যাইহোক বরাবরের মতো এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

দাদা প্যাঁচা আসলেই দেখতে বেশ সুন্দর। আমি গ্রামে কয়েকবার প্যাঁচা দেখেছি।কিন্তু এখন গ্রামেও প্যাঁচা দেখা যায় না। সব কিছুই মানুষ বিলুপ্ত করে ফেলছে।তবে আপনার আর্টিটি কিন্তু বেশ সুন্দর হয়েছে। প্রতিটি দাগ বেশ সুন্দরভাবে ব্যবহার করেছেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার আর্ট গুলো এক কথায় অসাধারণ হয়। আজকের রাতের দৃশ্যের এই আর্ট টা দেখে মনে হচ্ছে ফটোগ্রাফি করেছেন। খুব পারফেক্টলি পুরো ড্রয়িংটা সম্পন্ন করেছেন যা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ দাদা এত চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আপনি দেখছি আর্ট করতে ও অনেক পারদর্শী। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রাতের দৃশ্যে একটি পেঁচার চিত্রাঙ্কন করেছেন। আপনার আর্ট করা প্যাচার দৃশ্য টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে গাছের ডালে বসে থাকার দৃশ্য টি খুবই সুন্দর করে প্রেজেন্ট করেছেন।

 2 years ago 

রাতের সৌন্দর্য দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি পেঁচাটি দেখতে অনেক সুন্দর হয়েছে। অসাধারণ একটি চিত্রকর্ম আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার চিত্রকর্ম দেখে মুগ্ধ হয়েছি দাদা।

 2 years ago 

দাদা ঠিক বলেছেন পেঁচা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন গ্ৰামে গেলেও রাতের আঁধারে পেঁচা দেখা যায় না। আমি ছোটবেলায় অনেক দেখেছি। পেঁচা দেখতে কিউট হলেও রাতের আঁধারে দেখতে খুব ভয় লাগে। আমি ছোটবেলায় শুনেছি তাদের দিকে তাকিয়ে থাকলে তারা নাকি উড়াল দিয়ে এসে চোখ তুলে নিয়ে যায়। এই কথাটা কতটুকু সত্য জানি না,তবে এটা জানার পর যখন পেঁচা দেখতাম তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতাম। সেই দিনগুলি হারিয়ে গিয়েছে। আপনার আর্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনি খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আর্টের থিম খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

যেহেতু গ্রামে বড় হয়েছি তাই ছোটবেলায় অনেক পেঁচা দেখেছি। এখন আর পেঁচা দেখাই যায় না। রাতের দৃশ্যের সৌন্দর্যের মাঝে একটি পেঁচার চিত্রাঙ্কন করেছেন দেখে অনেক ভালো লাগলো দাদা। পেঁচাটি দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

শুনেছি প‍্যাচা রা নাকী দিনে ভালো দেখতে পাইনা ওরা রাতে খুব ভালো দেখে। গাছের ডালে বসে থাকা প‍্যাচার আর্ট টা বেশ চমৎকার করেছেন দাদা। খুবই চমৎকার লাগছে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62734.17
ETH 1754.33
USDT 1.00
SBD 0.39