You are viewing a single comment's thread from:

RE: রাতের দৃশ্যে একটি পেঁচার চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা ঠিক বলেছেন পেঁচা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন গ্ৰামে গেলেও রাতের আঁধারে পেঁচা দেখা যায় না। আমি ছোটবেলায় অনেক দেখেছি। পেঁচা দেখতে কিউট হলেও রাতের আঁধারে দেখতে খুব ভয় লাগে। আমি ছোটবেলায় শুনেছি তাদের দিকে তাকিয়ে থাকলে তারা নাকি উড়াল দিয়ে এসে চোখ তুলে নিয়ে যায়। এই কথাটা কতটুকু সত্য জানি না,তবে এটা জানার পর যখন পেঁচা দেখতাম তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতাম। সেই দিনগুলি হারিয়ে গিয়েছে। আপনার আর্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আপনি খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আর্টের থিম খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 62934.78
ETH 1756.13
USDT 1.00
SBD 0.39