সরিষা বাটা দিয়ে শাপলার ডাঁটার তরকারি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করে নেবো। এই রেসিপিটা হলো শাপলার ডাঁটার তরকারি। তরকারিতে শাপলার ডাঁটা খেতে দারুন লাগে যেকোনো মাছ দিয়ে। আমার বেশিরভাগই এইসব তরকারি চিংড়ি নাহলে কাঁকড়া দিয়ে করা হয়ে থাকে, স্বাদটা আসলে এইসবে অভ্যস্ত হয়ে গেছে বলতে গেলে। তরকারিটা চিংড়ি দিয়ে করলেও আমি এখানে সরিষা বাটা যোগ করেছিলাম। সরিষা বাটা দিয়ে যেকোনো তরকারি রান্না করলে স্বাদটা আরো বেশি বেড়ে যায়। সরিষা বাটা দিয়ে একটু আঁটো আঁটো মতো করেছিলাম, আর খেতেও বেশ ভালো হয়েছিল। তবে শাপলার ডাঁটা তরকারি ছাড়াও পাঁচফোড়ন দিয়ে ভাজা করে খেতে ভালো লাগে। শাপলার ফুলের ভিতরে কুসুম কালারের যে অংশটা থাকে সেটা খেতে ভালো লাগে, তবে একদম সদ্য ফুটে থাকা শাপলার থেকে খেলে সেটা ভালো লাগে। আমি এই শাপলার ফুলগুলো থেকে বের করেছিলাম কিন্তু শুকনো হওয়ায় একদমই মুখে দেওয়ার মতো ছিল না। এইটার বেশ ভালো উপকারিতাও আছে, যেমন শাপলাতে ফ্লেভনল থাকায় আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালনগুলোতে ভালো সহায়তা করে থাকে। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতাও আছে। যাইহোক, শাপলার ডাঁটা দিয়ে এই তৈরি এই রেসিপিটার মূল উপকরণের দিকে চলে যাবো।


☫প্রয়োজনীয় উপকরণসমূহ:☫

❣উপকরণ
পরিমান❣
শাপলার ডাঁটা
৫০০ গ্রাম
চিংড়ি
৫০০ গ্রাম
সরিষা বীজ
২৫ গ্রাম
পেঁয়াজ
২ টি
রসুন
১ টি
কাঁচা লঙ্কা
৫ টি
গোটা জিরা
১ চামচ
সরিষার তেল
৫ চামচ
লবন
৩.৫ চামচ
হলুদ
৩ চামচ
জিরা গুঁড়ো
১/২ চামচ


শাপলার ডাঁটা, চিংড়ি, সরিষা বীজ, কাঁচা লঙ্কা


পেঁয়াজ, রসুন, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


დএখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম--


❂প্রস্তুত প্রণালী:❂


➤চিংড়িগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে রাখা হয়েছিল। এরপর শাপলার ডাঁটাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম।

➤পেঁয়াজ দুটির খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম এবং সেই সাথে রসুনের কোয়াগুলো থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো কেটে-ধুয়ে নিয়েছিলাম।

➤চিংড়িগুলোতে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম।

➤প্যানে তেল দিয়ে গরম করে নেওয়ার পরে তাতে চিংড়ি দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে ভাজা হয়ে আসলে তুলে রেখেছিলাম।

➤সরিষা বীজগুলো একটি মিক্সারের বাটিতে দিয়ে তাতে লবন আর একটি কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবং তাতে একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছিলাম।

➤প্যানে আবারো একটু তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এরপর ভাজা হয়ে আসলে তাতে পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে ভেজে নিয়েছিলাম।

➤এরপর একেবারে প্যানে শাপলার ডাঁটা দিয়ে দিয়েছিলাম এবং সেই সাথে পর পর ভেজে রাখা চিংড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম।

➤এরপর তাতে স্বাদ মতো লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে মিক্স করে নিয়েছিলাম।

➤মিক্স করার পরে তাতে সরিষার পেস্ট দিয়ে দিয়েছিলাম।

➤এরপর প্যানটি কিছুসময় ঢেকে রেখেছিলাম শাপলার ডাঁটাগুলো সেদ্ধ হয়ে আসার জন্য। এরপর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আরো কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছিলাম ভালোভাবে হয়ে আসার জন্য।

➤তরকারি কমপ্লিট হয়ে গেলে তাতে অল্প করে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এবং পরে পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।


রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

সেই ছেলেবেলা মাকে দেখতাম এমন করে সরষে দিয়ে শাপলা রান্না করতে দেখতাম। আজ আপনার পোস্টের মাধ্যমে সেই রান্না আর একবার দেখতে পেলাম। বেশ সুস্বাদু হয়েছে বলে আমার মনে হয়। দারুন একটি রেসিপি শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে অনেক।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনি খুব লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দাদা।একদম ইউনিক রেসিপি ছিল এটি।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

সরিষা বাটা দিয়ে শাপলার ডাটা ও চিংড়ি মাছের সমন্বয় রান্না করা তরকারি কখনো খাওয়া হয়নি আমার। তবে দাদা আপনার এই রেসিপির বর্ণনা গুলো পড়ে মনে হচ্ছে এ ধরনের রেসিপি গুলো খেতে খুবই সুস্বাদু হয়। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বাহ! বেশ স্বাস্থ্যসম্মত একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। শাপলার ডাঁটা ভাজি করে এবং মাছ দিয়ে রান্না করে খেতে দারুণ লাগে। যদিও মোটামুটি অনেকদিন আগে খেয়েছিলাম শাপলা ডাঁটা ভাজি করে। চিংড়ি মাছের যেকোনো রেসিপি আমার ভীষণ পছন্দ। সরিষা বাটা দেওয়াতে রেসিপির স্বাদ মনে হচ্ছে অনেকাংশে বেড়ে গিয়েছে। সরিষা আমাদের দেহের জন্য বেশ উপকারী। রেসিপির কালারটা চমৎকার এসেছে দাদা। নিশ্চয়ই খুব মজা করে খেয়েছেন এই রেসিপিটা। যাইহোক রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছে চিংড়ি দিয়ে শাপলার ডাটা টা বেশি সুস্বাদু লাগে। কাঁকড়া দিয়ে কখনো খাওয়া হয়নি। আর শাপলার ডাটা তো খুব একটা খাওয়াই হয় না। রেসিপি টা দারুণ তৈরি করেছেন দাদা। রেসিপি টা বেশ লোভনীয় ছিল। রেসিপি টার প্রতিটা ধাপ অনেক সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা ঠিক বলেছেন দাদা, শাপলা ডাটাঁর সাথে যেকোন মাছের কম্বিনেশন এ স্বাদটা জমে যায়। খেতেও ভীষণ মজার হয়। শাপলা ডাটাঁর সাথে সরিষা বাটা দিলে আরও খেতে মজা হয়। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼

 3 years ago 

দাদা আজকে আনকমন একটি রেসিপি শেয়ার করলেন। শাপলা দারুন একটি সুস্বাদু সবজি। আমি ছোট সময় অনেক বার খেয়েছি। আমাদের দিকে এখন আর বর্ষার পানি আসে না। যার ফলে শাপলাও খেতে পারি না। তবে মাঝে মাঝে শহরের বাজারে দেখা যায়। এই শালাটা মাছ দিয়ে খেতে বেশি সুস্বাদু লাগে। তবে চিংড়ি মাছ হলে খাপেখাপ মিলে যায়। আপনি একেবারে শত ভাগ মিল রেখেই চিংড়ি দিয়ে শাপলার রেসিপিটা তৈরী করেছেন। আবার দেখলাম শাপলার ফুলের ভিতরে কুসুম কালারের যে অংশটা থাকে সেটা খাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু শুকনো হওয়ায় একদমই মুখে দেওয়ার মতো ছিল না। তবে একদম সদ্য ফুটে থাকা শাপলার থেকে খেলে সেটা ভালো লাগে। এই শাপলা ফুলের আবার বেশ ভালো উপকারিতাও আছে, যেমন শাপলাতে ফ্লেভনল থাকায় আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালনগুলোতে ভালো সহায়তা করে থাকে। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতাও আছে। সরিষা বাটা দেওয়ার কারনে রেসপির কালারটা দেখতে চমৎকার লাগছে। ধন্যবাদ।

 3 years ago 

দেখে বোঝা যাচ্ছে দাদা শাপলার ডাটা বেশ মজার তৈরি করলেন। তবে শাপলার ডাটা সবাইকে খেতে দেখেছি কিন্তু কখনো খাওয়া হয়নি। মাঝে মাঝে ইচ্ছে করে খেতে কিন্তু কোথায় পাবো। এখানে বাজারে পাওয়া যায় না শাপলা ফুলের ডাটা গুলো। আপনি যেহেতু সরিষা বাটা এবং চিংড়ি মাছ দিয়েছেন খেতে অনেক ভালো লাগবে। চিংড়ি মাছ এবং সরিষা বাটা দিলে এমনিতেই রান্না গুলো খেতে বেশ ভালো হয়। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

 3 years ago 

সকাল সকাল মজার এই রেসিপিটি দেখে ভীষণ ভালো লাগলো। আপনি শাপলা চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর ভাবে রান্না করলেন। এটা ঠিক ই বলেছেন শাপলা চিংড়ি, ইলিশ মাছ আর সরিষা দিয়ে খেতে বেশ অভ্যস্থ আমরা।আমিও ভাজা করে খেতে পছন্দ করি।সরিষা বাটা দেয়াতে মাখা মাখা ভাবটা বেশ ভালো ও লাগে খেতে।আমি অনেকদিন হয় শাপলা খাচ্ছি না।আপনার রেসিপি দেখে আবার খেতে মন চাইছে।ধন্যবাদ দাদা মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38