আলু দিয়ে শোল মাছের ঝোল রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। আজকে আমি শোল মাছের রেসিপি তৈরি করেছি। আজকের এই শোল মাছটি শুধু আলু দিয়ে ঝোল মতো তরকারি রান্না করেছি। আজকে কোনো তরকারিই ছিল না বাড়িতে তাই শুধু আলু দিয়ে চালিয়ে দিলাম। শুধু আলু দিয়ে যদি তরকারিটা একটু ঘন হয় তাহলে শোল মাছ দিয়ে দারুন লাগে। ঘন ঝোলই একমাত্র এই মাছের সাথে ভালো লাগবে ভাত দিয়ে খেতে, আমি বরাবরই একটু ঝোল করলে ঘনই করার চেষ্টা করি মাছের ক্ষেত্রে। আর তরকারিতে আজকে ঝাল হয়েছিল সেই পরিমানে, এই লঙ্কাগুলোতে ঝাল খুব আর দিয়েছিও অনেকটা। দেওয়ার একটাই কারণ শুধু আলু দিয়েই যখন করছি তখন একটু ঝাল ঝালই করি নাহলে খেতে তেমন একটা ভালো নাও লাগতে পারে। এমনিতেই লঙ্কা দেই বেশি করে কিন্তু অন্যান্য সময় ঝালই হয় না, শেষে আবার লঙ্কার গুঁড়ো যোগ করে দেই মাঝে মাঝে। মাঝে মাঝে নিজেও বুঝতে পারিনা যে কিনে আনা লঙ্কার মধ্যে কোন লঙ্কায় ঝাল আছে আর কোন লঙ্কায় নেই হা হা। যাইহোক এখন রেসিপিটার মূল বিষয়ের দিকে চলে যাবো।


ꕥপ্রয়োজনীয় উপকরণসমূহ:ꕥ

☻উপকরণ
পরিমাণ☻
শোল মাছ
১ টি
আলু
৭ টি
পেঁয়াজ
২ টি
কাঁচা লঙ্কা
১৪ টি
জিরা
পরিমাণমতো
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৪.৫ চামচ
হলুদ
৪.৫ চামচ
জিরা গুঁড়ো
১ চামচ


আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা


সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


❦এখন রেসিপিটা যেভাবে তৈরি করলাম---


✠প্রস্তুত প্রণালী:✠


➤শোল মাছটিকে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম এবং বাড়িতে এনে কয়েকবার ডলে ডলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর সব আলুগুলোর খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে ছোট পিচ করে নিয়েছিলাম এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম।

➤পেঁয়াজ দুটির খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম এবং পরে কাঁচা লঙ্কাগুলো সব কেটে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে বিচিগুলো ফেলে দিয়েছিলাম।

➤শোল মাছের পিচগুলোতে ১.৫ চামচ লবন আর দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর হাত দিয়ে সব মাছের পিচগুলোতে লবন, হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছিলাম।

➤একটি প্যানে করে মাছের পিচগুলোকে ভালো কড়া করে ভাজা করে নিয়েছিলাম। এরপর আলুর পিচগুলোকেও ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।

➤কড়াইতে সরিষার তেল দেওয়ার পরে পরিমাণমতো গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। জিরাটা হালকা ভাজা মতো হলে তাতে কেটে রাখা পেঁয়াজ ধুয়ে দিয়ে দিয়েছিলাম।

➤পেঁয়াজ ভালোমতো ভাজা হয়ে গেলে তাতে ভেজে রাখা আলু দিয়ে দিয়েছিলাম এবং জিরা আর পেঁয়াজ এর সাথে একটু উল্টেপাল্টে মিশিয়ে নিয়েছিলাম।

➤মেশানোর পরে তাতে আবার কেটে রাখা কাঁচা লঙ্কা, ৩ চামচ লবন এবং ২.৫ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর আবার সব উপাদানগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম।

➤মেশানো হয়ে গেলে তাতে জল দিয়ে দিয়েছিলাম। এরপর আলুগুলো ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম।

➤সিদ্ধ আলু খানিকটা তরকারির থেকে তুলে নিয়েছিলাম এবং ভালো করে গলিয়ে আঠালো করে নিয়েছিলাম।

➤গলানোর পরে তরকারিতে ভাজা মাছের পিচগুলো দিয়ে দিয়েছিলাম এবং পরে তাতে গলিয়ে রাখা আলুর অংশটা তরকারিতে দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারির সাথে সেটি মিশিয়ে দেওয়ার পরে ৮-৯ মিনিটের মতো কম জ্বালে দিয়ে রেখেছিলাম তরকারিটা পরিপূর্ণ হয়ে আসার জন্য।

➤তরকারিটা পরিপূর্ণ হয়ে গেলে আমি জ্বাল নিভিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষন বাদে তরকারির উপর দিয়ে জিরা গুঁড়ো খানিকটা ছড়িয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 4 years ago 

দাদা এটা সত্য কথা যে অনেক ক্ষেত্রেই বোঝা যায় না যে বাজার থেকে কিনে আনা কাঁচা মরিচগুলোর ঝালের তীব্রতা কেমন হবে। দাদা আলুর সাথে শোল মাছ রান্না খেতে খুবই সুস্বাদু এবং মজাদার লাগে। দাদা শোল মাছ ভাজা দেখতে কালো লাগতেছে। শোল মাছ যদি একটু বেশি ভাজা হয়ে যায় তবে খাওয়ার সময় তিতা তিতা ভাব চলে আসে। দাদা আপনার রেসিপি এর বিবরণ গুলো অতি চমৎকারভাবে আমাদের নিকট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

মাঝে মাঝে নিজেও বুঝতে পারিনা যে কিনে আনা লঙ্কার মধ্যে কোন লঙ্কায় ঝাল আছে আর কোন লঙ্কায় নেই হা হা।

এই কথাটি একদম ঠিক বলেছেন দাদা বাজার থেকে কিনে আনা লঙ্কার গুঁড়ো দেখলে মাঝে মাঝে অবাক লাগে। অনেক সময় অনেক পরিমাণে লঙ্কার গুঁড়ো দেওয়াতেও তরকারিতে ঝাল ঠিকঠাক মত হয় না। আসলে কিছু অসাধু ব্যবসায়ী এই লঙ্কার গুঁড়োর মাঝে আটা মিক্স করে। যার ফলে লঙ্কার গুঁড়োতে খুব একটা ঝাল থাকে না। যাইহোক দাদা বাসায় অন্য কোন সবজি না থাকায় শুধুমাত্র আলু দিয়ে শোল মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন। শোল মাছ আমার খুবই প্রিয়। অনেকদিন থেকে খাওয়া হয় না। আপনার তৈরি করা এই রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে দাদা। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে দাদা।

 4 years ago 

শোল মাছ দিয়ে আলু রান্নার রেসিপি দেখে লোভনীয় লাগছে। আলু যে কোন মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। কালারটি দেখে বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। ঠিকই বলেছেন আপনি দাদা বাজার থেকে কিনে আনা লঙ্কার গুঁড়ো দেখে বোঝার উপায় নাই যে কোনগুলোতে ঝাল বেশি আবার কোনগুলোতে একদম ঝাল কমই হয়। রান্নার প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

আলু দিয়ে শোল মাছের ঝোল রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে। রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। খুব চমৎকারভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 4 years ago 

শোল মাছের নাম শুনলেই জিভে জল চলে আসে। আলু দিয়েই শোল মাছ এমনিতেই দারুন লাগে। বেশ ঝাল ঝাল করে তরকারিটা তৈরি করেছেন আর খেতেও সুস্বাদু হয়েছে বলছিলেন। আর তরকারির কালারটা দেখতে অসাধারণ লাগছে।

দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀

 4 years ago 

আলু দিয়ে মজাদার শোল মাছের রেসিপি তৈরি করেছেন। আসলে শোল মাছের রেসিপি খেতে খুব মজা লাগে। বিশেষ করে আলু দিয়ে শোল মাছের ঝোলের রেসিপি আমার খুবই প্রিয়। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপি তৈরি করেছেন। আসলে গরম ভাতের সাথে গন ঝোল খেতে অনেক মজাদার।আপনার রেসিপি দেখে খুবই মজাদার মনে হচ্ছে। আপনার রেসিপির পরিবেশন দেখে আমিও শিখতে পেরেছি।আমিও আপনার রেসিপি অনুসরণ করে তৈরি করব ইনশাল্লাহ।

 4 years ago 

ঠিকই বলেছেন ঘন ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। শোল মাছ আলু দিয়ে রান্না করলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। যেকোনো মাছের সাথে কিংবা তরকারির সাথে আলু দিলে তরকারিটির স্বাদ একটু বেশি হয়। ধন্যবাদ অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 
আসলে সবজায়গায় ভেজাল দাদা।তারমধ্যে সবচেয়ে বেশি ভেজাল খাবারের মধ্যে।কিছু অসাধু ব্যবসায়ি নিজেদের স্বার্থের জন্য এ রকমের কাজ করে থাকে।আর আপনার লঙ্কার ব্যাপারে ও তাই হতে পারে। সোল মাছকে আমাদের এখানে জিয়ল প্রজাতির মাছ বলে। যার মধ্যে প্রচুর পরিমাণ রক্ত থাকে।পুকুরে এই মাছটি বেশী পাওয়া যায়। যদি ও আপনার বাসায় সবজি ছিল না তারপর ও আলু দিয়ে সোল মাছের রেসিপিটি দেখতে খুবই চমৎকার লাগছে।বিশেষকরে জ্বাল হবার কারণে রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগবে মনে হচ্ছে।অসংখ্য ধন্যবাদ দাদা এত সুস্বাদু ও মজাদার আলু দিয়ে সোল মাছের রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 4 years ago 

শোল মাছ আমার খুবই খুবই ফেভারিট।। গ্রামে থাকতে প্রায়ই খাওয়া হত।। শহরে থাকায় এখন অবশ্য তেমন একটা দেখা মেলে না।। অনেকদিন পরে আপনার শোল মাছের প্রস্তুত করা রেসিপিটি দেখে খুবই লোভ হচ্ছে।। রেসিপি কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।।

তোমার মত আমারও ঝাল খুব পছন্দের। আসলে তরকারির ভিতর একটু ঝাল বেশি না হলে মনেই হয় না তরকারি খেয়েছি। তবে রান্নাটা কিন্তু বেশ জবরদস্ত হয়েছে। বিশেষ করে সিদ্ধ আলু তরকারির ভিতর দেওয়ায় তরকারির ঘনত্ব বেড়ে গেছে। এক্ষেত্রে দেখতে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64678.94
ETH 1881.02
USDT 1.00
SBD 0.38