বেগুন আর সজনের ডাঁটা দিয়ে পারশে মাছের রেসিপি
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। আজকে আমি সজনের ডাঁটা আর বেগুন দিয়ে পারশে মাছের রেসিপি তৈরি করেছি। আমি কিছুদিন ধরে বাজারে সজনে খুজছিলাম, কিন্তু এখন অসময়ে তো সবাই নিয়ে আর বসে না। কালকে সন্ধ্যায় বাজারে গিয়ে হঠাৎ করে দেখি একজন এই কয়টা সজনে নিয়ে বসে আছে তাই সবগুলো কিনেই নিলাম তার কাছ থেকে। এখন অসময়ে সজনে চাবাইতে দারুন লাগে, কিন্তু সজনে আবার বেশি পাকাপোক্ত হয়ে গেলে সিঠে মতো হয়ে যায় যা খাওয়ার সময় ভালো লাগে না। তবে এইগুলো অতটা বেশি পাকাপোক্ত না, ভালোই লেগেছিলো বীজ সহ চাবাতে। আর পারশে মাছটা বরাবরই আমার কাছে একটা সুস্বাদু মাছ, এই মাছ তরকারিতে দিলেও ভালো লাগে আবার ভাজা করে খেতেও দারুন লাগে। পারশে মাছের সব থেকে বেশি যেটা ভালো লাগে আমার সেটা হলো 'গিলে'। মাছ পাতে নিলে এই 'গিলে' আগে খুঁজি। এখন আপনারা আবার বলতে পারেন ভিতরে 'গিলে' জিনিষটা কি, এটা আসলে মাছের মধ্যে খুবই ছোট গোল মতো একধরণের অংশ থাকে যেটা খুবই টেস্টফুল হয়ে থাকে। নদীর, খাল বিলের, পারশেগুলোর স্বাদ অফুরন্ত। যারা গ্রামের সাইটে থাকে তারা এখন এই বর্ষার মৌসুমে এইসব জায়গায় চরে বেড়ানো পারশে মাছের স্বাদ নিতে পারে। এখন রেসিপিটার মূল বিষয়ের দিকে চলে যাবো।
☻প্রয়োজনীয় উপকরণসমূহ:☻
✔এখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম---
☫প্রস্তুত প্রণালী:☫
➤পারশে মাছগুলোকে ভালো করে কেটে নিতে হবে(আগেই কাটা ছিল ) এবং জল দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর সজনের ডাঁটাগুলো কেটে ছোট ছোট করে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।
➤বেগুনটি কেটে পিচ করে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর আলু তিনটির খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে পিচ করে নিয়েছিলাম এবং জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।
➤পেঁয়াজ দুটির খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো সব কেটে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।
➤কেটে রাখা সব পারশে মাছগুলোতে ২ চামচ করে লবন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর হাত দিয়ে সব মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম।
➤পারশে মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর আলুর পিচগুলো লাল মতো করে ভেজে তুলে নিয়েছিলাম।
➤বেগুনের পিচগুলো হালকা ভেজে তুলে নিয়েছিলাম। এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে পরিমাণমতো জিরা দিয়ে দিয়েছিলাম।
➤জিরা দেওয়ার পরে তাতে কেটে রাখা পেঁয়াজ ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজগুলো ভালো করে ভাজা মতো করে নিয়েছিলাম।
➤পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে ভেজে রাখা বেগুনের পিচগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে ভাজা আলুর পিচগুলো দিয়ে দিয়েছিলাম।
➤আলু দেওয়ার পরে তাতে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর স্বাদ মতো ৩ চামচ লবন আর ৩ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।
➤সব উপাদানগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছিলাম। এরপর তরকারিতে পরিমাণমতো জল ঢেলে দিয়েছিলাম।
➤তরকারি ভালো ভাবে ফুল আঁচে দিয়ে কিছুক্ষন ধরে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো। এরপর তাতে সজনের ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম।
➤সজনের ডাঁটা দেওয়ার পরে তাতে ভেজে রাখা পারশে মাছের পিচগুলো সব দিয়ে দিয়েছিলাম। এরপর অল্প কিছু আলু হাতা দিয়ে তুলে নিয়েছিলাম।
➤আলুগুলো ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম এবং পুনরায় তরকারিতে সেটি দিয়ে দিয়েছিলাম।
➤আলুর গোলানো অংশটা নেড়েচেড়ে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম এবং তরকারিটা আরো অল্প কিছুক্ষন ধরে মিডিয়াম আঁচে দিয়ে সম্পূর্ণ করে নিয়েছিলাম।
➤বেগুন আর সজনের ডাঁটা দিয়ে পারশে মাছের সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে গেছিলো এবং আমি চুলাটা অফ করে কিছুক্ষন পরে ১ চামচ জিরা দিয়ে দিয়েছিলাম। এরপর মাছসহ তরকারি একটি পাত্রে তুলে নিয়েছিলাম পরিবেশনের জন্য।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
পারশে মাছ খুবই সুস্বাদু একটি মাছ। বেগুন ও সজনে ডাটার দিয়ে এই মাছের রেসিপি টি আরো যে সুস্বাদু হয়ে উঠেছে, তা আপনার বর্ণতাতে লক্ষণীয়। তাছাড়া একাধিক ছবি ব্যবহার করায়, রেসিপিটি বোঝার ক্ষেত্রেও আমাদের বেশ সুবিধা হয়েছে।
শজনে ডাঁটা দিয়ে পারশে মাছের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তবে আমাদের এখানে পারশের মাছকে ভাগনা মাছ বলা হয়।যাই হোক দাদা, আপনার রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। আর আপনি অনেকদিন হলো সাজনে ডাঁটা বাজারে খুজতেছিলেন। আমিও গতকাল বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে প্রথম সাজিনা ডাঁটা দেখতে পেলাম। আর এই সাজনা ডাঁটার রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। যখন বিচিসহ চাপানো যায় তখন আরো বেশি ভালো লাগে। যাই হোক আপনার রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। এত মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সজনে ডাঁটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। আপনার রিসিপি আমার কাছে অনেকটা ইউনিট লেগেছে। সজনে ডাটা এবং বেগুন দিয়ে খুব সুন্দর করে পারশে মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে ভালো লাগলো। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বেগুন আর সজনের ডাঁটা দিয়ে পারশে মাছের রেসিপি দেখেই তো আমার জিভে জল চলে এলো। সত্যি ভাইয়া অসাধারণ ভাবে আপনি আমাদের মাঝে আজ বেগুন সজনে ডাটা দিয়ে পরশে মাছের রেসিপি তৈরি করেছেন। ধাপগুলো বেশ চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। সব থেকে মাছ ভাজার ধাপটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য
পারশে মাছটি অনেকটা বাটা মাছের মত লাগছে। আমাদের এদিকে হয়তো এই মাছটিকে বাটা মাছ বলে। এই মাছে কি অনেক কাটা থাকে দাদা? যাইহোক অসময়ের সজনে খেতে মনে হয় বেশ ভালই লেগেছে। সজনে আমার কাছে ডালের মধ্যে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। মাছের সঙ্গে সজনে দিয়ে কখনো রান্না করিনি। আপনি আলু বেগুন দিয়ে খুবই সুস্বাদু করে পারশে মাছ রান্না করেছেন। এই মাছগুলো আমার মনে হয় ভেজে মুচমুচে করে খেতে বেশি ভালো লাগে। খুবই সুস্বাদু ভাবে রেসিপিটি তৈরি করেছেন দাদা দেখেই লোভ লেগে যাচ্ছে।
না না, এই মাছকে আপনাদের ওদিকেও পারশে মাছই বলে। আর এই মাছের কাটা বেশি থাকে না
আমি আবার মাছ খুব কম চিনি। কিন্তু পারশে মাছ খেয়েছি। খুব মজা।
দাদা, ঠিকই বলেছেন অসময়ে সজনে ডাটা খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার। আর এই অসময়ে আপনি সজনে ডাটার রেসিপি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। দাদা,পারশে মাছ আমার কাছে খুবই নতুন মনে হচ্ছে। মাছের নামটি খুবই নতুন তবে মাছগুলোকে আমরাও বাটা মাছ বলি। যাই হোক দাদা, আপনার তৈরি পারশে মাছের রেসিপিটি দুর্দান্ত হয়েছে। দেখেই মনে হচ্ছে খেতে খুবই মজার হয়েছে। এমনিতেই সজনে ডাটা আমার কাছে খুবই প্রিয় তাই সজনে ডাটার সাথে বেগুন দিয়ে পারশে মাছের সংমিশ্রনে খুবই সুস্বাদু রেসিপি দেখে ভীষণ খাওয়ার লোভ হচ্ছে। এত সুস্বাদু একটি রেসিপি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সত্যি দাদা আমি প্রথমে যখন লেখাগুলো পড়ছিলাম তখন বারবার মনে মনে ভাবছিলাম মাছের আবার গিলে হয় নাকি। আমি তো খুঁজেই পাচ্ছি না মাছের গিলে কি। যাই হোক বুঝতে পারলাম এটি মাছের ভেতরে থাকা একটি অংশ। পারশে মাছের সাথে বেগুন, আলু ও সজনে ডাঁটা দিয়ে দারুন একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। এই সময় সজনে ডাঁটা খুব একটা পাওয়া যায় না। তার পরেও আপনি ভাগ্যক্রমে পেয়ে গেছেন জেনে ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে এই রেসিপি খেতে অনেক ভালো হয়েছে। দাদা আপনি আপনার রন্ধন প্রণালীর নিপুনতায় লোভনীয় এবং মজার একটি রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
বেগুন,আলু আর সজনের ডাঁটা দিয়ে পারশে মাছের সুন্দর রেসিপি তৈরি করেছেন দাদ।আলু,বেগুন গুলো ভেজে দিয়েছেন তাতে করে তরকারির কালার টা সুন্দর এসেছে। নিশ্চয়ই খেতে ও অনেক মজা হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল দাদা।
দাদা অসময়ে এই সজনে পেয়েছেন এটাই সবথেকে বড় বিষয় 🤗
সজনে হলো পুষ্টির এটম বোমা। যেকোন তরকারির সাথে দারুন লাগে আমার ☺️
আমার মেয়ে মাছের ফুটকা খেতে ভীষণ পছন্দ করে আর আপনার পছন্দ গিলে 🤗
দুটোই স্বাদের জিনিস।
পারশে মাছ বলছিলেন অফুরন্ত স্বাদের, তবে আমাদের এখানে কি নাম বলে আমি সত্যিই জানিনা। সবমিলিয়ে দারুন একটা তরকারি রান্না করেছেন 😋
দাদা দোয়া রইল পুরো পরিবারের জন্য 🤗
পারশে মাছ আসলে খুবই অচেনা দাদা নামটা অচেনা হলেও দেখতে খুবই চেনা লাগছে। হয়তো আমরা অন্য নামে চিনি। কিন্তু ঠিক ভাবে বুঝতে পারছি না। আপনি আজকে সজনে ডাঁটা দিয়ে পারশে মাছের রেসিপি করেছেন খুবই ভালো লাগছে রেসিপিটি। আর সজনে ডাটা আমাদের জন্য খুবই উপকারী অনেক ধন্যবাদ দাদা এই রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।