রেসিপি: চিনা হাঁসের মাংসের তরকারি

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। আজকে আমি চিনা হাঁসের মাংসের রেসিপি তৈরি করেছি। চিনা হাঁসের মাংস খেতে অসাধারণ টেস্ট, এটা একবার না খেলে বোঝানো যাবে না স্বাদের বিষয়ে। সাধারণ পাতি হাঁসের তুলনায় এই চিনা হাঁসগুলো অনেকটা বড়ো হয়ে থাকে এবং এদের মাংসও অনেক হয়ে থাকে। যাইহোক এই হাঁসটা এনেছিলাম এক দিন আগে এবং আনার পরে লোম ফেলে, হালকা আগুনের শেক দিয়ে পরিষ্কার-পরিছন্ন করে রেখেছিলাম। আর আজকে কেটে কুটে রান্নাটা করলাম। এখন আমি রেসিপির মূল পর্বের দিকে চলে যাবো।


✪প্রয়োজনীয় উপকরণসমূহ:✪

উপকরণ
পরিমান
চিনা হাঁস
১ টি ( ২ কিলো ৯০০ গ্রাম )
আলু
৫ টি
পেঁয়াজ
৩ টি
আদা
২ পিচ
রসুন
৩ পিচ
জিরা, মরিচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা
পরিমাণমতো
তেজ পাতা
২ টি
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৩.৫ চামচ
হলুদ
৪ চামচ


চিনা হাঁস, আলু, পেঁয়াজ, আদা, রসুন


জিরা, মরিচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা,তেজ পাতা, সরিষার তেল, লবন, হলুদ


এখন রেসিপিটি যেভাবে তৈরি করলাম---


✠প্রস্তুত প্রণালী:✠


➤হাঁসটিকে কেটে মাংসগুলো পিচ পিচ করে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আলুগুলোর খোসা ছালিয়ে নিয়েছিলাম এবং কেটে নিয়েছিলাম।

➤পেঁয়াজ, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবং সাথে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম। এরপর আদার খোসা ছালিয়ে নিয়ে কেটে নিয়েছিলাম।

➤মিক্সারের বাটিতে আদা, পেঁয়াজ, রসুন দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলাম।

➤মিক্সারের বাটিতে জিরা, মরিচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলাম।

➤কড়াইতে সামান্য তেল দিয়ে আলুগুলো লাল মতো করে ভেজে নিয়েছিলাম।

➤কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে তাতে মাংসগুলো সব দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে পেস্ট করে রাখা সব মশলা, তেজ পাতা এবং লবন, হলুদ দিয়ে দিয়েছিলাম।

➤মশলাগুলো মাংসের সাথে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছিলাম। এরপর ৩০-৩৫ মিনিট ধরে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছিলাম।

➤মাংসগুলো কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর আলুগুলো মিশিয়ে নিয়েছিলাম মাংসের সাথে।

➤মাংসের সাথে আলু মেশানো হয়ে গেলে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারি পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য আমি ৪৫-৫০ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম।

➤অনেক্ষন দেরি করার পরে দারুন স্বাদের হাঁসের মাংসের তরকারি তৈরি হয়ে গেলো। হাঁসের মাংসের রান্নার পরে খুবই সুন্দর একটা সুগন্ধ বের হয় যেটা খিদে আরো বাড়িয়ে দিয়ে থাকে। আর আমার মাংস থাকলে খিদে অটোমেটিক পেয়ে যায় 😄😋। যাইহোক এখন এই সুন্দর রেসিপিটি পরিবেশন করার জন্য প্রস্তুত।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 5 years ago 

চিনা হাঁসের মাংসের রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছা করছে। এই রেসিপি আমি এখনো খাইনি। তবে আমার খাওয়ার খুব ইচ্ছা আছে। অনেক সুস্বাদু এটা আমি জানি। আপনার রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে এবং আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা।

 5 years ago 

চীনা হাঁসের মাংস আসলেই অনেক সুস্বাদু খেতে। আপনিও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। বেশ মজাদার চীনা হাঁসের মাংসের তরকারি। ধন্যবাদ।

 5 years ago 

যারা খেয়েছে তারাই পূর্ন স্বাদ পেয়েছে । একদম ঠিক কথা। দেখেই বোঝাও যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিলো। আমি খাই না ।যাইহোক সেটা আমার ব্যক্তিগত সমস্যা। ধন্যবাদ।

 5 years ago 

হ্যা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ।

 5 years ago 

আমিও কালকে বাসায় হাঁস রান্না করেছিলাম। কিন্তু সেটি দেশি হাঁস। আমি আগে কখনো চীনা হাঁসের নাম শুনি নি। আমাদের দেশের রাজহাঁস অনেক বড় হয়। যাইহোক ভাইয়া আপনার রান্না দেখে মনে হচ্ছে যে চমৎকার হয়েছে রান্নাটা। খুবই লোভনীয় লাগছে। আমরা তো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করি। আপনি তো একদম মরিচ বেটে রান্না করেছেন। তার মানেই বোঝা যাচ্ছে আপনার রান্না কত সুস্বাদু হয়েছে।

 5 years ago 

চীনা হাঁস আর রাজ্ হাঁস এর মধ্যে অনেক পার্থক্য। তবে চীনা হাঁস রাজ্ হাঁসের থেকে একটু ছোট হলেও ওজন আর মাংসের দিকে প্রায় কাছাকাছি। মরিচের গুঁড়ো দিয়ে রান্না করলে তত একটা স্বাদ হয় না, বেটে রান্না করলে তরকারির স্বাদটা অতুলনীয় হয়। আর এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ।

 5 years ago 

দাদা আপনি কিন্তু বেশ রোজ রোজ নতুন নতুন রান্না করেন আমার খুব ভালো লাগে। খুব ইউনিক মনে হয়। কিন্তু আমি হাঁসের মাংস কখনো খাইনি, আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। যেমনভাবে রান্না করেছেন তার সাথে কালারটা ভীষণ লোভনীয় লাগছে দেখে।এবং আপনি প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন।

 5 years ago 

হাঁসের মাংস অনেক টেস্টি, বিশেষ করে শীতকালের দিকে খেলে আরো ভালো লাগে। একবার খেয়ে দেখবেন এই সময়ে দারুন লাগবে খেতে। আমি অনেকগুলো শুকনো লঙ্কা একসাথে বেটে দিয়েছিলাম এইজন্য কালারটাও দারুন এসেছিলো । আপনাকেও অনেক ধন্যবাদ।

 5 years ago 

চিনা হাসের গোস্ত খেয়েছি খুব মজা হয় একটু শক্ত হলেও বেশি করে ঝাল দিয়ে আলুর সাথে চেটেপুটে খাওয়ার মতো লোভনীয় হয় ভাই ।আপনার রেসিপি এমনি হয়েছে লোভনীয় 😋।আল দেখেও মনে হচ্ছে কালারটা স্বাদ ও হয়েছে ।ধন্যবাদ ভাই এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ।

 5 years ago 

মাংসে ঝাল না হলে খেয়ে সেইরকম স্বাদ পাওয়া যায় না। আমি সবসময় লঙ্কা বেশি বেশি দেই মাংসে। আর হাঁসের মাংসে ঝাল ঠিকমতো না হলে একদমই ভালো লাগে না। যাইহোক এই চীনা হাঁসের মাংসের তরকারিটা খেতে অসম্ভব স্বাদ হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

হাঁসের মাংস বলে কথা হাঁসের মাংস এত ভালো লাগে আমার কাছে। তারপরে আবার আপনি বলছেন চীনা হাঁস চিনা হাস তো কখনো খাইনি চিনিও না চিনা হাঁস কোনগুলো । তবে আপনার রেসিপি দেখে তোর লোভ সামলাতে পারছিনা ।এত সুন্দর হয়েছে হাঁসের মাংসের কালারটা দেখে মনে হচ্ছে বাটিটা নিয়ে খেয়ে ফেলি। গরম গরম চিতই পিঠা দিয়ে মাংসটা খেতে অসাধারণ লাগবে ।আর আপনার রেসিপি সবসময়ই দুর্দান্ত। আমার কাছে অসাধারণ লাগে আপনার প্রত্যেকটা রেসিপি ।অনেক অনেক ধন্যবাদ দাদা শুভকামনা রইল।

 5 years ago 

আমার কাছেও অন্যান্য মাংসের তুলনায় হাঁসের মাংস বেশি টেস্ট লাগে। পাতি হাঁসের তুলনায় চীনা হাঁসের স্বাদটা আরো বেশি লাগে ঝাল বেশি দিয়ে রান্না করলে। তবে আমি কিন্তু চিতই পিঠা বা অন্য কিছু দিয়ে খাইনি শুধু ভাত ছাড়া। চিতই পিঠা দিয়ে কেমন লাগে এইটা বলতে পারবো না,তবে গরম গরম ভাতের সাথে যে দুর্দান্ত লাগে সেটা আর বলার উপেক্ষা রাখে না। ধন্যবাদ ভালো মন্তব্যের জন্য।

 5 years ago 

দাদা অনেক সুন্দর রেসিপি তৈরি করেছেন। চিনা হাঁসের মাংস খেতে সত্যিই অনেক সুস্বাদু। আপনার রেসিপি টা দেখে কিছুদিন আগের কথা মনে পড়ে যাচ্ছে। আপনার এই রেসিপির মতো আমাদের বাড়িতেও কিছুদিন আগে চিনা হাঁসের মাংস রান্না হয়েছিল। সত্যিই খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আজকে আবার আপনার রেসিপি টা দেখে খুবই ভালো লাগতেছে। অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন দাদা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। যাতে আরো সুন্দর সুন্দর রেসিপি দিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন

 5 years ago 

হ্যা এই চীনা হাঁস খেতে অনেক সুস্বাদু। আমি মাঝে মাঝে খাই। হাঁসের মাংস শীতকালে বেশি ঝাল মতো করে রান্না করলে আর ঝোল থাকলে অনেক বেশি সুস্বাদু লাগে খেতে। ধন্যবাদ ভালো মন্তব্যের জন্য।

 5 years ago 

ও ভাইয়া কি দেখালেন চিনা হাঁসের মাংস দেখে তো আমার খেতে ইচ্ছে করছে। এমনিতেই হাঁস আমার খুবই প্রিয়। আর আপনার রান্না সেটা তো খুবই সুস্বাদু হবে দেখেই জিভে পানি চলে আসে ।প্রতিটি ধাপ আপনি এত সুন্দর করে তুলে ধরেছেন যে খুব সহজে বুঝতে পারছি আপনি কিভাবে হাঁসের মাংস রান্না করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 5 years ago 

হাঁসের মাংস তো দেখলে জিভে জল চলে আসবেই। আমি নিজেই রান্না করার সময় কন্ট্রোল করতে পারিনা, কষানোর সময় খেয়ে নেই হা হা। ধাপগুলো খুবই সহজ আছে, ফলে কেউ করতে চাইলে সহজেই করে ফেলতে পারবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

দাদা আমি একদিন চিনা হাঁস খেয়েছিলাম। অনেক সুস্বাদু হয়েছিল।আপনি আবারও আমাদের মাঝে চিনা হাঁসের রেসিপি নিয়ে হাজির হলেন। আসলে হাঁসের মাংস অনেক সুস্বাদু হয় এবং অনেক টেস্টি হয়। আপনি দারুন ভাবে রান্না করেছেন এবং প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। খুব সাবলীল ভাষায়। আমাদের বুঝতে সক্ষম হয়েছে খুব সহজেই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা

 5 years ago 

চীনা হাঁস খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। হাঁসের মাংসের একটা অন্যরকম টেস্ট আছে। পাতি হাঁসের তুলনায় এই হাঁসগুলো একটু অন্যরকম সুস্বাদু খেতে। আমি মাঝে মাঝে খাই এই হাঁস, অনেক ভালো লাগে খেতে। এই তরকারিটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। ধন্যবাদ আপনাকে ভালো মন্তব্যের জন্য।

 5 years ago 

শুকনো লঙ্কা এভাবে ব্লেন্ড করে এরপর রান্না করলে রান্নাটি অনেক বেশি সুস্বাদু হয়। আমি হাঁসের মাংস খুব একটা খাইনা।কেনো যে খাইনা তা নিজেও জানিনা।তবে এই চিনা হাঁস বোধহয় কয়েকবার খেয়েছি। কারণ এই হাঁসের মাংস ভালোই থাকে মোটামোটি।আমি আবার শক্ত হাড় কম খাই।রান্নাটি দেখতে যা লোভনীয় লাগছে ভাইয়া কি আর বলবো!!

 5 years ago 

শীতকালে হাঁসের মাংস খেতে সেই মজা। অন্যান্য সাধারণ হাঁসের থেকে চীনা হাঁস আলাদা প্রজাতির। এদের মাংস অনেক হয় আর সুস্বাদুও। শক্ত হাড় চাবাতেই তো বেশি মজা লাগে। হাড় চাবালে ওর ভিতরের মজ্জায় ভালো টেস্ট লাগে আর উপকারও আছে। খেতে দারুন মজাদার হয়েছিল। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61667.55
ETH 1637.39
USDT 1.00
SBD 0.41