স্বামী বিবেকানন্দের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে আমি একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্টটি একজন মহান মানুষের আর আমরা সবাই এই মানুষটিকে শ্রদ্ধাও করে থাকি। ইনি হলেন আমাদের সেই স্বামী বিবেকানন্দ। তিনি একাধারে লেখক, দার্শনিক ইত্যাদি আরো অনেক কিছুতে পারদর্শী ছিলেন। আজকে একটা বই ঘাটতে ঘাটতে বিবেকানন্দের ছবি সামনে চলে আসলো এবং মনে হলো আজকে এই মহান ব্যক্তির ছবি আর্ট করা যাক। তবে আর্টটিতে মুখমন্ডলের দৃশ্যটা নিজের মতো দেওয়ার চেষ্টা করেছিলাম, তাছাড়া বাদবাকি বিষয়গুলো অরিজিনালি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি, আপনাদের কাছে আজকের এই অঙ্কনটি ভালো লাগবে। যাইহোক, এখন অঙ্কনের ধাপসমূহের দিকে চলে যাবো।


☫উপকরণ:☫

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন্সিল
রাবার

✎এখন অঙ্কনের ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো---

❖প্রথম ধাপে, স্বামী বিবেকানন্দের মুখমন্ডলের প্রতিচ্ছবি এঁকে নিয়েছিলাম এবং পরে চোখ, ভ্রু, নাক, মুখ এঁকে দিয়েছিলাম। এরপর মাথার দিকে পাকড়ী এঁকে দিয়েছিলাম সুন্দরভাবে।

❖দ্বিতীয় ধাপে, পাকড়ীর উপরে একটু ডিজাইন করে দিয়েছিলাম অর্থাৎ পাকড়িটা পেঁচিয়ে পেঁচিয়ে করা আছে এইরকমটা বোঝাতে। এরপর গলার দিকের অংশ থেকে ড্রেসের ডিজাইনটা করে নিয়েছিলাম।

❖তৃতীয় ধাপে, সম্পূর্ণ অঙ্কনটিকে মার্কার পেনের কালী দিয়ে ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।

❖চতুর্থ ধাপে, পাকড়ীটিতে কালার করে দিয়েছিলাম এবং পাকড়ীর সামনে অল্প বের হয়ে থাকা চুলে কালার করে দিয়েছিলাম।

❖পঞ্চম ধাপে, সম্পূর্ণ মুখমন্ডল কালার করে দিয়েছিলাম গলা পর্যন্ত।

❖ষষ্ঠ ধাপে, ড্রেসের স্থানটিতে কালার করে অঙ্কনটির পুরোপুরি সমাপ্ত ঘটিয়েছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দাদা আপনার আর্ট এ নতুন করে কিছু বলার নেই। আপনার আর্ট গুলো দেখলে এত বেশি ভালো লাগে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। স্বামী বিবেকানন্দের চিত্রাঙ্কন হুবহু মিল রয়েছে। এক কথায় অসাধারণ লাগতেছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দাদা আজকে আপনি অনেক সুন্দর করে স্বামী বিবেকানন্দের অনেক সুন্দর চিত্র অঙ্কন করেছেন, যেটা অনেক দারুন হয়েছে। আপনার করা এই আর্ট দেখে আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হয়েছি। এরকম আর্ট গুলো দেখলে অনেক ভালো লাগে আমার কাছে। আর আপনি তো প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন, যেগুলো অনেক সুন্দর হয়। অরজিনাল চিত্র থেকে আপনি পুরোটা অঙ্কন করার চেষ্টা করেছেন যা দেখেই বুঝতে পারছি। যার কারণে সম্পূর্ণটা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দেখে, আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। কালারটা এতটাই বেশি সুন্দর লাগছে যেন আমার মনে হচ্ছে স্বামী বিবেকানন্দ আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আপনি অনেক সুন্দর করে এবং নিখুঁতভাবে সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করেছেন, যা দেখেই বুঝতে পারছি। দক্ষতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজগুলো করলে অনেক সুন্দর লাগে দেখতে। দাদা আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর র্আট আমাদের মাঝেই শেয়ার করবেন। আপনার পরবর্তী আর্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকলাম দাদা। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণটা সুন্দর করে অঙ্কন করে, আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য।

 3 years ago 

স্বামী বিবেকানন্দের চিত্রাঙ্কন জাষ্ট অসাধারণ হয়েছে দাদা। আপনি মুখমণ্ডল নিজের মতো আঁকার চেষ্টা করছেন, যা সত্যিই দারুন দেখাচ্ছে। আপনার এধরনের অংকনে কালার কম্বিনেশন যথেষ্ট সুন্দর হয় যা চোখে পরার মতো। ধন্যবাদ দাদা চমৎকার অংকনটি আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

দোয়া রইলো পুরো পরিবারের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আপনার করা আর্ট দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি।আসলে আপনার হাতে জাদু আছে কারণ জাদু না থাকলে এত সুন্দরভাবে কেউ অঙ্কন করতে পারে না। আর আপনার অংকন গুলো দেখলে খুব ইচ্ছা জাগে সুন্দর করে অংকন শেখার। এত বিখ্যাত ও মহান ব্যক্তির আর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ দাদা সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

বাহ্ দাদা স্বামী বিবেকানন্দের এই আর্ট দেখতে অনেক সুন্দর লাগছে। ছোটবেলায় ধর্ম বইতে স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছিলাম। অনেক সুন্দর ভাবে এই আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দাদা আপনি কিন্তু ঠিক বলেছেন, স্বামী বিবেকানন্দ কে আমরা অনেক বেশি শ্রদ্ধা করি। তিনি আসলেই একজন মহান মানুষ। বই ঘাটতে ঘাটতে যখন বিবেকানন্দের ছবি দেখেছিলেন, তখন আপনি সেই চিন্তা থেকে ওনার আর্ট করে ফেলেছেন, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে দাদা। মুখমণ্ডলের দৃশ্যটা যদিও নিজের মতো দেওয়ার চেষ্টা করছেন, তবে অন্যগুলো অরজিনালি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এটা কিন্তু অনেক বেশি দারুন হয়েছে। মুখমণ্ডলটা নিজের মতো দিয়েছেন, এটা আমার তো একেবারে বিশ্বাসই হচ্ছে না। দাদা আপনি প্রতিনিয়ত নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন। যেগুলো এতটাই সুন্দর হয় আমি দেখলে চোখ ফেরাতে পারিনা। সবকিছুর কালার কম্বিনেশন ও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে দাদা। আপনার এই আর্ট যত দেখছিলাম, ততই ইচ্ছে করছিল এক নজরে তাকিয়ে থাকতে। দাদা আপনি এই আর্ট করার উপস্থাপনাটা ধাপে ধাপে খুব সুন্দর করেই শেয়ার করেছেন। ধাপ গুলো দেখে দেখে কিন্তু যে কেউ অঙ্কন করে ফেলতে পারবে। দেখেই বুঝতে পারছি দাদা, এটি অংকন করতে আপনার অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছিল। এমনিতেই সময় নিয়ে যে কোন কাজ করলে অনেক সুন্দর হয়‌। ধন্যবাদ দাদা, নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর চিত্রাংকন করে, সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

দাদা আপনার অঙ্কন চিত্রগুলো যতই দেখি ততই অবাক হয়ে যাই। স্বামী বিবেকানন্দের চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম দাদা। আসলে আপনার অঙ্কন চিত্রটি দেখে প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি বলতে আপনার হাতের কাজ এতটা নিখুঁত এবং সুন্দর হয় যে অবাক নয়নে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সত্যি দাদা স্বামী বিবেকানন্দ একাধারে যেমন একজন লেখক তেমনি তিনি একজন ভালো দার্শনিক। আর এই গুণী মানুষের মুখের প্রতিচ্ছবি অঙ্কন করা এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। সত্যি দাদা আপনার হাতের জাদুতে আপনি এই চিত্রটি এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে দেখে অবাক নয়নে তাকিয়ে ছিলাম। আর মনে মনে ভাবছিলাম আপনার হাতে সত্যিই জাদু আছে দাদা। বিশেষ করে চোখ গুলো দেখতে অসাধারণ হয়েছে। আর অন্যান্য অংশগুলো দেখে তো সত্যিকারের মনে হচ্ছে। একজন গুণী মানুষের চিত্র এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

স্বামী বিবেকানন্দ দেব এর মুখমন্ডল এর দারুণ একটি ছবি এঁকে শেয়ার করেছেন দাদ! আমি তো মুগ্ধ হয়ে গেলাম দেখে। হুবুহু যেন ছবির মতোই এঁকেছেন। রংটাও এমন ভাবে করেছেন, ছবিটি বাস্তব বলে মনে হচ্ছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

স্বামী বিবেকানন্দের চিত্রাঙ্কন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম দাদা। উনি বিখ্যাত একজন লেখক ছিলেন এবং উনাকে অবশ্যই সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। চিত্রাঙ্কনটি একেবারে বাস্তবসম্মত হয়েছে। আপনি সম্পূর্ণ আর্টটি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে করেছেন। কালার কম্বিনেশনটা একদম পারফেক্ট হয়েছে। সবমিলিয়ে চিত্রাঙ্কনটি দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60727.29
ETH 1556.40
USDT 1.00
SBD 0.47