RE: স্বামী বিবেকানন্দের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
দাদা আপনি কিন্তু ঠিক বলেছেন, স্বামী বিবেকানন্দ কে আমরা অনেক বেশি শ্রদ্ধা করি। তিনি আসলেই একজন মহান মানুষ। বই ঘাটতে ঘাটতে যখন বিবেকানন্দের ছবি দেখেছিলেন, তখন আপনি সেই চিন্তা থেকে ওনার আর্ট করে ফেলেছেন, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে দাদা। মুখমণ্ডলের দৃশ্যটা যদিও নিজের মতো দেওয়ার চেষ্টা করছেন, তবে অন্যগুলো অরজিনালি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এটা কিন্তু অনেক বেশি দারুন হয়েছে। মুখমণ্ডলটা নিজের মতো দিয়েছেন, এটা আমার তো একেবারে বিশ্বাসই হচ্ছে না। দাদা আপনি প্রতিনিয়ত নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন। যেগুলো এতটাই সুন্দর হয় আমি দেখলে চোখ ফেরাতে পারিনা। সবকিছুর কালার কম্বিনেশন ও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে দাদা। আপনার এই আর্ট যত দেখছিলাম, ততই ইচ্ছে করছিল এক নজরে তাকিয়ে থাকতে। দাদা আপনি এই আর্ট করার উপস্থাপনাটা ধাপে ধাপে খুব সুন্দর করেই শেয়ার করেছেন। ধাপ গুলো দেখে দেখে কিন্তু যে কেউ অঙ্কন করে ফেলতে পারবে। দেখেই বুঝতে পারছি দাদা, এটি অংকন করতে আপনার অনেক বেশি সময়ের প্রয়োজন হয়েছিল। এমনিতেই সময় নিয়ে যে কোন কাজ করলে অনেক সুন্দর হয়। ধন্যবাদ দাদা, নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর চিত্রাংকন করে, সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য।