আম-চিংড়ির মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করে নেবো। এই রেসিপিটা করেছিলাম কাঁচা আমের। গত দুইদিন আগে প্রচন্ড গরম পড়েছিল, তখন ভেবেছিলাম যে কাঁচা আমের তরকারি করে খাবো। গরমে আসলে কাঁচা আম দিয়ে যেকোনো তরকারি বা চাটনি করে খেলে দারুন লাগে। বিশেষ করে কাঁচা আমের চাটনি আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমি এই কাঁচা আমের সাথে একটু সবজি মিক্স করেছিলাম আর সেটাও ঠান্ডা জাতীয় সবজি অর্থাৎ লাউ দিয়েছিলাম অল্প করে। শুধু কাঁচা আম দিয়ে আগে খেয়ে দেখেছি অনেকবার, বেশ ভালই লাগে। কিন্তু এইবার একটু ভাবলাম যে, সবজি মিক্স করি দেখি, নতুন ভাবে কেমন লাগে খেতে। এইগুলো নরমালি রান্না করলেও ভালো লাগে, তবে আমি একটু মশলা মতো করে রান্না করেছিলাম আর রসা রসা করে। এইসব রেসিপি, বিশেষ করে মিক্স সবজি হিসেবে রান্না করলে আমার কাছে রসা রসা বা ঘন্ট এই দুইভাবেই ভালো লাগে।

তবে এখানে যেহেতু আমি লাউ দিয়েছিলাম, তাই এই আমের সাথে লাউয়ের ঝোল মতো করে খেলে অতটা ভালো লাগবে না, কেমন একটু তেতো মতো লাগবে, কারণ আমি এক তারিখ করে আর খেতে পারিনি হা হা। একটা আম দিয়েছিলাম ঠিকই, কিন্তু অসম্ভব টক ছিল এই আমের, আমি যদিও লাস্টে একটু চেকে টেস্ট করার পরে চিনি দিয়েছিলাম, নাহলে এতো টক আবার ভালো লাগেনা খাওয়ার সময়ে। চিংড়ি দিয়ে এইসব রেসিপি একদম পারফেক্ট স্বাদের লাগে আমার কাছে। তবে আম দিয়ে আবার মাঝারি সাইজের মাছগুলোও নরমালি রান্না করে খেলে একেবারে খারাপ লাগে না। আমি এই রেসিপিটা চিংড়ি দিয়ে রসা রসা মতো করেছিলাম আর খেতেও বেশ মজাদার হয়েছিল। যাইহোক, এখন রেসিপিটার মূল পর্বের দিকে চলে যাবো।


✠প্রয়োজনীয় উপকরণসমূহ:✠

❦উপকরণ
পরিমাণ❦
হর্ণে চিংড়ি
২০০ গ্রাম
কাঁচা আম
১ টি
লাউ
৫০০ গ্রাম
আদা
১ টুকরো
কাঁচা লঙ্কা
৬ টি
শুকনো লঙ্কা
২ টি
গোটা জিরা
২ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৩.৫ চামচ
হলুদ
৩ চামচ
চিনি
২ চামচ
জিরা গুঁড়ো
২ চামচ


হর্ণে চিংড়ি, কাঁচা আম, লাউ, আদা


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, চিনি, জিরা গুঁড়ো


❣এখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম---


☫প্রস্তুত প্রণালী:☫


➤চিংড়িগুলো প্রথমে ভালো করে কেটে ধুয়ে রাখা ছিল। এরপর লাউয়ের খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে কুচি কুচি মতো করে ধুয়ে রেখেছিলাম।

➤আমটির খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে টুকরো টুকরো করে নিয়েছিলাম। এরপর আদার খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম।

➤চিংড়িগুলোতে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে একবারে কড়াইতে তেল দিয়ে ছেড়ে দিয়েছিলাম। এরপর ভালো করে ভাজা মতো হয়ে গেলে তুলে নিয়েছিলাম।

➤এরপর কড়াইতে অল্প তেল দিয়ে আমের টুকরো দিয়ে দিয়েছিলাম এবং সেই সাথে তাতে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভাজা মতো করে নিয়েছিলাম।

➤এরপর তাতে আদা থেতলে দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবং পরে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছিলাম।

➤মিক্স করার পরে তাতে ভেজে রাখা চিংড়িগুলো সব দিয়ে দিয়েছিলাম।

➤এরপর তাতে জল দিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষন জ্বালিয়ে আমের সাথে একটি ম্যাশ তৈরি করে নিয়েছিলাম।

➤এইবার কড়াইতে আবার তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপর ভেজে নিয়েছিলাম এবং পরে তাতে কেটে রাখা লাউ দিয়ে দিয়েছিলাম।

➤এরপর তাতে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ মতো লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর সব একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম।

➤মিক্স করার পরে ঢেকে রেখে জ্বাল দিয়ে নিয়েছিলাম কিছুক্ষন সব ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য। এরপর সেদ্ধ হয়ে আসলে ঢাকনা সরিয়ে নিয়েছিলাম।

➤এইবার তাতে আমের সাথে চিংড়ির যে ম্যাশ মতো তৈরি করে রেখেছিলাম সেটি তাতে দিয়ে দিয়েছিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এরপর তাতে চামচ দুই চিনি দিয়ে মিশিয়ে আরো কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছিলাম।

➤এরপর জ্বাল দিয়ে ঝোলটা একদম মেরে দিয়ে রসা রসা মতো তৈরি করে নিয়েছিলাম এবং পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।


রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

দাদা বেশ ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে। কাঁচা আম দিয়ে মসুরের ডাল রান্না করে প্রায়ই খাওয়া হয়ে থাকে। তাছাড়া লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে অনেক খেয়েছি। কিন্তু এই রেসিপিটা কখনো খাওয়া হয়নি। গরমের দিন কাঁচা আমের রেসিপি খেতে বেশ ভালোই লাগে। যাইহোক রেসিপির কালারটা চমৎকার এসেছে দাদা। চিংড়ি মাছ এবং লাউ আমার ভীষণ পছন্দ। রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু লেগেছিল। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আম দিয়ে চিংড়ি মাছ আমার কখনো খাওয়া হয়নি।তবে এই গরমে টক টক রেসিপি খেতে ভীষণ ভালো লাগে।আপনি লাউয়ের সাথে চিংড়ি মাছ ও আম দিয়ে রেসিপি করলেন।এই গরমে এমন রেসিপি সত্যি মুখের রুচি এনে দেয়।যখন নতুন আম হয় গাছে ছোট ছোট সেই আম সরিষা পেস্ট দিয়ে পাতুরি আমার দাদু রান্না করতেন।ভীষণ ভালো লাগতো খেতে।সেই আমের পাতুরি এখনো মুখে লেগে আছে।আপনার রেসিপি টি খেতে ও ভীষণ স্বাদের হয়েছিল দেখে মনে হচ্ছে। ধন্যবাদ দাদা চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য। একদিন ট্রাই করে দেখবো রেসিপিটি।আশাকরি গরমে খেতে ভালো ই লাগবে।নিত্য নতুন রেসিপির জন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ আমার খুবই পছন্দের মাছ। আর চিংড়ি মাছের সুস্বাদু রেসিপি দেখতে পেলাম। আপনি খুবই সুন্দরভাবে রেসিপি তৈরি করেছেন দাদা। আপনার রেসিপির পরিবেশন দেখে খুব সহজে রেসিপি তৈরি করা শিখতে পারা যায়। এই চিংড়ি মাছের রেসিপি দেখে আজকে খুবই ভালো লাগলো।

 2 years ago 

দাদা আপনার রেসিপি মানেই তো নতুনত্ব তুলে ধরা। আপনার কাছ থেকে এমন রসা রসা রেসিপির কথা শুনেই জিভে জল চলে আসলো। আম দিয়ে ডাল রান্না করে খেয়েছি কিন্তু এভাবে লাউ চিংড়ির সাথে আমের রেসিপি কখনো খাওয়া হয়নি। গরমে টক টক খেতে ভালোই লাগে তবে বেশি টক হলে আবার খেতে ভালো লাগে না। এতে একটু চিনি দিয়ে নিলে ভালোই হয়। আপনার উপস্থাপনা বেশ লোভনীয় দেখাচ্ছে। নতুন একটি রেসিপি শিখতে পারলাম, একদিন বাসায় তৈরি করে দেখবো। ধন্যবাদ দাদা ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আজকে আপনি এমন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন যে, রেসিপি দেখে আমার ক্ষুধাটা বেড়ে গিয়েছে। কারণ চিংড়ি এবং লাউ দুটো আমার খুব প্রিয় খাবার। সাথে আবার দিয়েছেন আমের টুকরো।সবকিছু মিলিয়ে অসাধারণ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। চিংড়ি লাও দিয়ে খেয়েছি তবে চিংড়ি লাওয়ের মধ্যে আম দিয়ে কখনো খাইনি। তবে আপনার এই নতুনত্ব রেসিপি আমি রিস্টিম করে নিয়েছি আমি বাসায় গেলেই এই রেসিপিটি তৈরি করে খাব এবং এরসাদ উপভোগ করব। পরিশেষে এত সুন্দর নতুনত্ব একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

লাউয়ের সঙ্গে কাঁচা আমের রেসিপি নতুন শুনলাম।এর স্বাদ কেমন হবে সেটাই ভাবছি!যাইহোক দেখতে কিন্তু দারুণ লাগছে দাদা,মনে হয় খেতেও সুন্দর হয়েছিল চিনি দেওয়াতে।গরমে আমের রেসিপিগুলি খুবই ভালো লাগে খেতে।আমি চিংড়ি দিয়ে আমের একটি রেসিপি করেছি যদিও শেয়ার করা হয় নি এখনো।আপনার রেসিপিটি আমার কাছে একদম ইউনিক লেগেছে, ধন্যবাদ দাদা।

 2 years ago 

আম-চিংড়ির মজাদার রেসিপি রেসিপি দেখেই মজাদার মনে হচ্ছে। আসলে চিংড়ি মাছ আমি খুবই পছন্দ করি। চিংড়ি মাছের রেসিপি অনেক তৈরি করেছি, তবে আম দিয়ে কখনো চিংড়ি মাছের রেসিপি তৈরি করা হয়নি। তাই আপনার রেসিপি দেখতে পেয়ে শিখে নিলাম। ধাপগুলো আমার কাছে অনেক সহজ মনে হয়েছে,তাই পরবর্তীতে তৈরি করবে ইনশাআল্লাহ।

 2 years ago 

চিংড়ি মাছের মজার রেসিপি তৈরি করে আমাদের দেখিয়েছেন ভাইয়া। আপনার সুন্দর এ রেসিপি দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। দারুন ভাবে রান্নার কার্যক্রম সম্পন্ন করেছেন আপনি। এক কথায় অসাধারণ হয়েছে আপনার এই রেসিপি। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রিয় দাদা আপনার রেসিপি পোস্টগুলো বরাবরই পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আপনার প্রতিটি রেসিপি পোস্ট এর মধ্যে আমি আলাদা তৃপ্তি অনুভব করি। ঠিক তেমনি আজকে আপনার রেসিপি পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনার এই রেসিপি তৈরিতে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অত্যন্ত লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59893.70
ETH 1566.97
USDT 1.00
SBD 0.42