চিংড়ি মাছ ও লইট্টা শুটকি দিয়ে মুলার মজাদার সব্জি রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি । আমিও ভাল আছি। আজ ৪ ঠা মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৮ জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ।

r22.jpg

আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ হাজির হয়েছি একটি রেসিপি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে চিংড়ি মাছ ও শুটকি দিয়ে মুলার মজাদার রেসিপি।তরকারিটি কিন্তু বেশ মজার। চিংড়ি মাস আর লইট্ট শুটকির কম্বিনেশন, সঙ্গে মুলা।দারুণ তরকারি। পরখ করে দেখতে পারেন। মুলাকে আমরা অনেকেই ফেলনা সবজি মনে করি। কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে মুলার জুড়ি মেলা ভার। সেইসাথে বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক। বিশেষ করে ডায়াবেটিসরোধ,হার্ট ভালো রাখতে,ওজন কমাতে ও প্রশাবের জ্বালা পোড়া কমাতে বেশ সহায়ক। অনেক কথা হলো, আর কথা নয় , চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার আজকের চিংড়ি মাছ ও লইট্টা শুটকি দিয়ে মুলার মজাদার সব্জি রেসিপিটি। আসুন তা ধাপে ধাপে দেখে নেই। আশাকরি ভালো লাগবে আপনাদের।

রান্নার উপকরণ

r1.jpg

r2.jpg

v0.jpg

v01.jpg

উপকরণপরিমাণ
মুলা৪০০ গ্রাম
লইট্টা শুটকি১০০ গ্রাম
ছোট চিংড়ি মাছ১০০ গ্রাম
পিয়াজ১টি
রসুন১টি
হলুদ গুড়া১ চাঃ চামচ
ধনে গুড়া১চাঃ চামচ
জিরা গুড়া১/২ চাঃ চামচ
মরিচ গুড়া১/২ চাঃ চামচ
কাঁচা মরিচ৫-৬টি
লবনস্বাদ মতো
ধনেপাতাপরিমাণ মত
তেল২টেঃ চামচ

রন্ধণ প্রনালী

ধাপ-১

r4.jpg

r5.jpg

প্রথমে পিঁয়াজ,রসুন,ও কাঁচামরিচ বেটে নিয়েছি।

ধাপ-২

r3.jpg

r9.jpg

শুটকি টুকরো করে তাওয়ায় ভেজে ধুয়ে নিয়েছি।এবং চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি।

ধাপ-৩

r6.jpg

চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি।

ধাপ-৪

r7.jpg

তেল গরম হয়ে এলে তাতে বেটে নেয়া মশলা দিয়ে দিয়েছি।

ধাপ-৫

r10.jpg

r11.jpg

r12.jpg

r13.jpg

r14.jpg

r15.jpg

বেটে নেয়া মশলা ভাজা ভাজা হয়ে এলে তাতে সকল মশলা দিয়ে দিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামা্ন্য পানি দিয়ে দিয়েছি। এবং মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি।

ধাপ-৬

r16.jpg

r17.jpg

মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে,তখন কেটে ধুয়ে রাখা শুটকি ও চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এবং ভালোভাবে কষিয়ে নিয়েছি।

ধাপ-৭

r18.jpg

r19.jpg

r20.jpg

শুটকি মাছ কষানো হয়ে এলে তাতে আগে থেকে কেটে রাখা মুলা দিয়ে দিয়ে দিয়েছি।এবং মশলার সাথে ভালভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে মরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দিয়ে মুলা সিদ্ধ হওয়ার জন্য। প্রায় ১৫-২অ মিঃ জ্বাল দিয়েছি।

ধাপ-৮

r21.jpg

মুলা সিদ্ধ হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যস তৈরি চিংড়ি মাছ ও শুটকি দিয়ে মুলার তরকারী।

পরিবেষণ

r23.jpg

r24.jpg

এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।

আশাকরি আজকের চিংড়ি মাছ ও শুটকি দিয়ে মুলার মজাদার রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি । আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টরেসিপি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note 5A
তারিখ১৮ জানুয়ারী২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

এটা ঠিক বলেছেন, আপু মুলাকে আমরা অনেকেই পছন্দ করি না। কিন্তু সত্যি বলতে মুলা আমাদের জন্য অনেক উপকারী একটি সবজি। বিশেষ করে আপনার পোষ্টের মাধ্যমে আজকে মুলার উপকারিতা গুলো জানতে পারলাম। আর আপনি দেখছি অনেক সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছেন। এভাবে তরকারি রান্না করলো তো প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে। আমার কাছে কিন্তু আপনার রেসিপিটা খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি মুলা বেশ উপকারী সব্জি।ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

চিংড়ি মাছ শুটকি মাছ আর মুলা দির অসাধারণ একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই সুন্দর রেসিপি কিন্তু আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে। আপনারা নিজের হাতে রান্না রেসিপি দেখে বেশ ভালো লাগলো আমার, রান্নার ধরনটা ছিল বেশ অসাধারণ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে নতুন একটি রেসিপি শেয়ার করেছেন। এর আগে কখনো আমি এভাবে খাইনি। নতুন নতুন রেসিপি পোস্ট গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই একদিন তৈরি করে দেখবো খেতে কেমন লাগে। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খেয়ে দেখবেন একদিন।আশাকরি ভাল লাগবে।ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

শুটকি মাছ আমারও ভীষণ প্রিয়। তবে চিংড়ি মাছ লইটার শুটকি একসাথে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার থেকে নতুন একটি রেসিপি শিখতে পারলাম। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদিন ট্রাই করবেন।আশাকরি ভাল লাগবে।ধন্যবাদ আপু।

 2 years ago 

চিংড়ি মাছ ও মুলা ও শুকটি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি করেছেন আপু।মুলা কেন জানি অনেকেই খেতে চায় না কিন্তুু তাদের কে যদি এরকম মজাদার করে রান্না করে দেয়া যায় চেটেপুটে খাবে। রেসিপি প্রস্তুত প্রনালী দারুন করে তুলে ধরেছেন আপু।ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারো বেশ পছন্দ মুলা।ধন্যবাদ আপু।

 2 years ago 

মুলা সবজিটি আমার খুব একটা ভালো লাগে না খেতে। তবে মূলা শুটকি দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়েছে। আপনি শুটকি এবং চিংড়ি মাছ দুটো দিয়েই রেসিপিটি তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চিংড়ি মাছ ও লইট্টা শুটকি দিয়ে মুলার মজাদার রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আমি লক্ষ্য করে দেখেছি অনেকেই মুলার তৈরি করা রেসিপিগুলো পছন্দ করে না কিন্তু ব্যক্তিগতভাবে এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে।

 2 years ago 

আমারও বেশ পছন্দ মুলা।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39