মুগডাল দিয়ে খাসির মাংস রান্না রেসিপি
আসসালামু আলাইকুম
মুগডাল দিয়ে খাসির মাংস রান্না রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| খাসির মাংস | ১/২ কেজি |
| মুগডাল | ১/২ কেজি |
| আদাবাটা | ২ চামচ |
| রসুনবাটা | ২ চামচ |
| হলুদ গুঁড়ো | ২ চামচ |
| মরিচের গুঁড়ো | ২ চামচ |
| ধনের গুঁড়ো | ১ চামচ |
| জিরার গুঁড়ো | ১/২ চামচ |
| শুকনো মরিচ | চারটি |
| এলাচ, দারচিনি | পরিমাণ মতো |
| তেল | পরিমাণ মতো |
| লবন | স্বাদমতো |
| পিঁয়াজ কুঁচি | ২ কাপ |
ধাপ-১

প্রথমে আমি খাসির মাংস গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সকল মসলা দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি।
ধাপ-২
এখন মুগডাল গুলো ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে প্রেসার কুকারের ভেতরে দিয়েছি।
ধাপ-৩
এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে বাটিতে তুলে নিয়েছি।
ধাপ-৪
এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর হালকা গরম হলে তেল দিয়ে দেব।
ধাপ-৫
তেল গরম হয়ে আসলে এলাচ, দারচিনি, শুকানো দিয়ে দেব। তারপর কেটে রাখা পিঁয়াজ কুঁচি গুলো দিয়ে দেব।
ধাপ-৬
পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। তারপর সকল মসলা দিয়ে কিছু সময় কষিয়ে নেব।
ধাপ-৭
মসলা কষাণো শেষ হলে সিদ্ধ করে রাখা মাংস গুলো দিয়ে দেব।তারপর আরো কিছু সময় কষিয়ে নেব।
ধাপ-৮
মাংস গুলো কষাণো হয়ে গেল সিদ্ধ করে রাখা মুগডাল গুলো দিয়ে দেব। ডাল দিয়ে আরো কিছু সময় কষিয়ে নেব। তারপর আর একটু পানি দিয়ে দেব।
ধাপ-৯
পানি দিয়ে কিছু সময় জ্বাল করে নেবো।তারপর কিছু জিরার গুঁড়ো দিয়ে দেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।
ধাপ শেষ

এখন একটা বাটিতে তুলে গরম গরম পরিবেশন করবো।আসলে অনেক মজা হয়েছিল।বিশেষ করে পরোটা দিয়ে খেতে।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।


আপনি আমার এত পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন আজকে, দেখেই তো জিভে জল চলে আসলো। মুগ ডাল দিয়ে এভাবে যদি খাসির মাংস রান্না করা হয় তাহলে দারুন লাগে খেতে। খাসির মাংস আমার একটু বেশি পছন্দের। আর এরকম ভাবে রান্না করলে তো আরো ভালো লাগে। আপনি এত মজাদার ভাবে রান্না করেছেন ইচ্ছে করছে খেয়ে ফেলি। যারা মুগ ডাল দিয়ে কখনো খাসির মাংস রান্না করে নি, তারা আপনার রেসিপিটা দেখে সহজে তৈরি করতে পারবে।
জি ভাইয়া রেসিপি দেখে সহজেই তৈরি করতে পারবে, ধন্যবাদ আপনাকে।
https://x.com/MimiRimi1683671/status/1824020190608450015?t=NGqJTqkyXc96aLAfJHrECg&s=19
মুগডাল এবং খাসির মাংস দুটোই আমার খুব পছন্দ। তবে খাসির মাংস এভাবে মুগডাল দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে রেসিপিটা। ভালো লাগলো রেসিপিটা দেখে। সুন্দরভাবে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করেছেন। এত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
জি আপু অনেক সুস্বাদু হয়েছিল রেসিপিটি, ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
খুবই চমৎকার একটা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্নার রেসিপি টা আমার অত্যন্ত পছন্দের একটা রেসিপি। আপনার রেসিপি তৈরি করার সকল প্রক্রিয়া আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ এমন সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জি আপু অনেক মজার একটা রেসিপি ছিল, ধন্যবাদ আপনাকে।
মুগ ডাল দিয়ে খাসির মাংসের দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আপনার রেসিপিটি দেখে খুবই খেতে ইচ্ছে করছে। রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এত সুন্দর ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন যা দেখে ভীষণ লোভ লেগে গেল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
বেশ চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপু ৷ আপনার তৈরি এই ইউনিক রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো ৷ আসলে মুগডালের রেসিপি আমারও ভীষণ পছন্দের ৷ তার সাথে যদি খাসির মাংস দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই ৷ সেই রেসিপি খেতে দুর্দান্ত হবেই হবে ৷ যাই হোক , খুবই সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন ৷ এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আপু ঠিক বলেছেন খাসির মাংস সবসময় পাওয়া যায় না আর সেজন্য তেমন বেশি খাওয়া হয় না। আমাদের নতুন বাবু হয়েছে বলে আকিকা দেওয়া হয় আর আপনার মতো আমারও আকিকার মাংস রয়েছে। আপনার এমন লোভনীয় রেসিপি দেখে চিন্তা করেছি মুগডাল দিয়ে এভাবে রান্না করবো। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনার উপস্থাপনা খুব লোভনীয় হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু এভাবে রান্না করলে সত্যি অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
খাসির মাংস দিয়ে ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে এই রেসিপি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুন হয়েছে। অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু।
পোস্ট পড়ে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
মুগ ডাল দিয়ে খাসির মাংস রান্না করলে অনেক সুস্বাদু হয়। এই রেসিপিটি আমার খুব প্রিয় আর মাঝে মাঝে আমাদের ঘরেও রান্না করা হয়। ধন্যবাদ আপু খুব চমৎকার ও প্রিয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনার প্রিয় জেনে অনেক ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।