রেসিপি: আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি।
ABB ১২ - ডিসেম্বর ২০২৩ মোঙ্গলবার ✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকলের আজকের আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সবার মাঝে মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। তেলাপিয়া মাছের সাথে তো আমরা সবাই পরিচিত। অর্থাৎ তেলাপিয়া মাছ আমাদের বেশিরভাগ মানুষের খুবই পছন্দের মাছ। বিশেষ করে আমার কাছে তো তেলাপিয়া মাছ অনেক বেশি ভালো লাগে খেতে। তেলাপিয়া মাছ আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এভাবে রান্না করলে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এরকম ভাবে রান্না করার আগে মাছ ভাজি করলে অনেক ভালো লাগে। আমি রেসিপিটা তৈরি করার পদ্ধতি উপস্থাপনার মাধ্যমে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক, রেসিপিটা তৈরি করার পদ্ধতি।
উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| তেলাপিয়া মাছ | ৬ টুকরা |
| আলু | ২ টা |
| পেঁয়াজ কুচি | ১ কাপ |
| রোসন বাটা | ১ কাপ |
| কাঁচা মরিচ | ৫/৬ টা |
| লবন | পরিমাণমতো |
| তেল | পরিমাণমতো |
| হলুদ | পরিমাণমতো |
| মরিচ | পরিমাণমতো |
ধাপ 1️⃣
প্রথমে তেলাপিয়া মাছের টুকরো গুলোর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিলাম। তারপরে এগুলো ভালো ভাবে হাত দিয়ে মেখে নিলাম।
ধাপ 2️⃣
এরপর একটা কড়াই এর মধ্যে তেল দিয়ে কড়াই টি চুলায় বসিয়ে নিলাম, এবং গরম করে নিলাম তেল গুলো। এরপর মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম।
ধাপ 3️⃣
কিছুক্ষণ পরে মাছগুলো উল্টে নিলাম। এভাবে বেশ কিছুক্ষণ পরে মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম।
ধাপ 4️⃣
তারপরে গড়াই এর মধ্যে আরো কিছু তেল দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিলাম।
ধাপ 5️⃣
এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, রসুন সবকিছু দিয়ে ভালো ভাবে নেড়েচেড়ে নিলাম।
ধাপ 6️⃣
তারপরে চিকন চিকন করে কেটে রাখা আলু গুলো দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে নিলাম।
ধাপ 7️⃣
এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং মাছের ভাজা টুকরো গুলো দিয়ে দিলাম।
ধাপ 8️⃣
এভাবে বেশ কিছুক্ষণ পর্যন্ত জ্বাল করে নিলাম। তারপরে পরিবেশনের জন্য ছোট একটা প্লেটে উঠিয়ে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেল রেসিপিটা। আশা করছি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করতে আমার খুবই ভালো লাগে এজন্য বর্তমানে রেসিপি পোস্ট করার চেষ্টা করি।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Samsung S23 Ultra |
| পোস্ট তৈরি | narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
"নিজেকে নিয়ে কিছু কথা"
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
তেলাপিয়া মাছ ও আলু দিয়ে এত মজাদার রেসিপিটি দেখেই অনেক ভালো লাগছে। তেলাপিয়া মাছ আমি মাঝে মাঝে রান্না করি। খেতে কিন্তু দারুন টেষ্ট লাগে। আজকে তো আপনার রেসিপিটি দেখেই বেশ খেতে মনে চাইছে। দুরুন একটি রেসিপি শেয়ার করেছেন তো। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
তেলাপিয়া মাছ আপনিও মাঝে মাঝে রান্না করে থাকেন জেনে ভালো লাগলো। খেতে মন চাইলে রান্না করে নিতে পারেন কিনে এনে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি ঠিক বলেছেন তেলাপিয়া মাছ আলু দিয়ে রান্না করলে বেশ সুস্বাদু হয়, আমার এমনি তেলাপিয়া মাছ ভেজে খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। আপনি দারুণ দক্ষতায় আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না রেসিপিটা সম্পূর্ণ করেছেন, প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আসলেই গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। চেষ্টা করেছি ধাপ গুলো সুন্দর করে তুলে ধরার।
অনেক সুন্দর ভাবে একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। যেখানে আলুর সাথে মাছের রেসিপি সুন্দর ভাবে তৈরি করার মুহূর্তটা আমাদের মাঝে উপস্থাপন করে দেখিয়েছেন। আমার খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপি তৈরি করার কার্যক্রম দেখে।
এই রেসিপিটা তৈরি করার কার্যক্রম দেখে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আলু দিয়ে তেলাপিয়া মাছের খুব মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। দেখতে খুব লোভনীয় লাগছে। এ ধরনের রেসিপি গুলো খেতে আমার খুব ভালো লাগে। চমৎকার এই রেসিপিটি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এটা আসলেই অনেক লোভনীয় ছিল।
অনেক লভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। রেসিপি টা দেখেই জিভে জল চলে এসেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
রেসিপি টা দেখে জিভে জল চলে এসেছে আপনার। এটা শুনে আমি তো চিন্তায় পড়ে গেলাম, আপনি আবার বেশি নজর দিয়ে দেননি তো? না হলে আবার আমাদের পেট ব্যথা করবে।
তেলাপিয়া মাছ আমার কাছেও বেশ ভালো লাগে ভাই। তেলাপিয়া মাছের রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে।অনেক সুন্দর ভাবে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না রেসিপি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
সুন্দর করে বিস্তারিতভাবে শেয়ার করার চেষ্টা করলাম ভাই।
তেলাপিয়া মাছ আমাদের কম বেশি সবার প্রিয় একটি মাছ।খেতে খুব সুস্বাদু কম কাটা।আর এই মজাদার তেলাপিয়া মাছের খুব সুন্দর রেসিপি করেছেন আপনি যা দেখতে খুব লোভনীয় হয়েছে। সুস্বাদু হয়েছে অবশ্যই। ধন্যবাদ লোভনীয় সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।
আমি মনে করি কম-বেশি সবারই এই মাছটা খুবই প্রিয়।
তেলাপিয়া মাছ আমারও খুবই প্রিয়। খেতেও অনেক সুস্বাদু। একমাত্র বাজারে তেলাপিয়া মাছ বেশি পাওয়া যায়। আর তেলাপিয়া মাছ দিয়ে খুবই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। আপনি আজকে আলু দিয়ে দারুন একটা রেসিপি করেছেন। এই ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাই বাজারে তেলাপিয়া মাছ অনেক বেশি পাওয়া যায়।