রেসিপি-পটল ভাজা দিয়ে দেশি মুরগির ঝোল|
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। দেশি মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। আর যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। পটল ভাজা দিয়ে দেশি মুরগির ঝোল করলে খেতে খুবই মজার হয়। তাই তো আমি এই মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
পটল ভাজা দিয়ে দেশি মুরগির ঝোল:
পটল দিয়ে দেশি মুরগির ঝোল করলে খেতে অনেক ভালো লাগে। আর যদি পটল ভেজে এরপর দেশি মুরগির ঝোল করা হয় তাহলে টেষ্ট অনেক বেড়ে যায়। পটল ভাজা খেতে যেমন ভালো লাগে তেমনি দেশি মুরগীর সাথে পটল ভাজার এই ঝোল খেতে দারুন লাগে। আমি মাঝে মাঝেই এভাবে মাংস রান্না করার চেষ্টা করি। আর দেশি মুরগির সাথে পটল ভাজা খেতে দারুন লাগে। সহজেই এই খাবারটি তৈরি করা যায়। আর খেতেও ভালো লাগে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
| নাম | পরিমান |
|---|---|
| দেশি মুরগি | ৪০০ গ্রাম |
| পটল | ২৫০ গ্রাম |
| পেঁয়াজ কুচি | ৫ চামচ |
| রসুন বাটা | ১/২ চামচ |
| জিরা বাটা | ১/২ চামচ |
| গরম মশলা বাটা | ১/২ চামচ |
| আদা বাটা | ১/২ চামচ |
| মরিচের গুঁড়া | ২ চামচ |
| হলুদের গুঁড়া | ১/২ চামচ |
| লবণ | পরিমাণমতো |
| সয়াবিন তেল | ৪ চামচ |
ধাপসমূহ:
ধাপ-১
পটল দিয়ে দেশি মুরগির ঝোল করার জন্য প্রথমে পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ছোট ছোট পিস করে কেটে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়েছি।
ধাপ-২
এবার পটল গুলো ভালোভাবে ভাজার জন্য প্রস্তুত করেছি আর মসলাগুলো মিক্স করে নিয়েছি।
ধাপ-৩
কিছুক্ষণ সময় পটলগুলো তেলে ভেজে নিয়েছি আর ভালো ভাবে ভাজার নেওয়ার চেষ্টা করেছি। এবার পটল ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিয়েছি।
ধাপ-৪
এবার একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি। কিছুক্ষণ সময় নাড়াচড়া করে পেঁয়াজ ভেজে নিয়েছি।
ধাপ-৫
এবার বেটে রাখা মসলা গুলো দিয়েছি। এখানে আমি প্রথমে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং গরম মশলা বাটা দিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়েছি।
ধাপ-৬
মসলা গুলো নাড়াচাড়া করে ভুনা করেছি এরপর পানি দিয়ে ভুনা করে নিয়েছি।
ধাপ-৭
মসলা ভুনা হয়ে গেলে এবার ভুনা মসলার মধ্যে মুরগির মাংসগুলো দিয়েছি।
ধাপ-৮
মাংস দেওয়া হয়ে গেলে এবার নেড়ে চেড়ে নিয়েছি আর খাবারটি খেতে মজাদার করার চেষ্টা করেছি।
ধাপ-৯
এবার মসলার সাথে মাংস ভুনা হয়ে গেলে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়েছি।
ধাপ-১০
পটল এবং মাংস ভালোভাবে ভুনা করে নিয়েছি আর নাড়াচাড়া করে নিয়েছি।
ধাপ-১১
এভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন পটল এবং মাংস ভালোভাবে ভুনা হয়েছে তখন পানি দিয়েছি।
শেষ ধাপ
এভাবে কিছুক্ষণ সময় রান্না করার পর এই মজার রেসিপি তৈরি হয়েছে। খেতে সত্যিই দারুণ লেগেছিল।
উপস্থাপনা:
পটল ভাজা দিয়ে দেশি মুরগির ঝোল খেতে দারুন লাগে। এইভাবে যেকোনো মাংস রান্না করলে খেতে অনেক মজার হয়। এভাবে যেকোনো মাংস রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এছাড়া ভাজা পটল খাসির মাংস দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে। এই খাবারটি আমার খুবই পছন্দের। তাইতো এই রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরলাম।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারে দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।
আমার এই রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ জানাই ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
https://x.com/Monira93732137/status/1824009882095534138?t=_E4C6GW_ONf7bUtVXFtOVA&s=19
আলু দিয়ে দেশি মুরগির মাংসের রেসিপি দেখেছি তবে পটল দিয়ে দেশি মুরগির মাংসের রেসিপি কখনো টেস্ট করা হয়নি। অনেক লোভনীয়ভাবে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে ভিন্ন ধরনের এই মুরগির মাংসের রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আলু দিয়ে মুরগির মাংস খেতে যেমন ভালো লাগে তেমনি পটল দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে। একদিন এভাবে পটল ভেজে এরপর রান্না করে খেয়ে দেখবেন ভাইয়া।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। পটল ভাজি দিয়ে দেশি মুরগির মাংস রান্নার রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এমনিতেই দেশি মুরগির সাথে কোন কিছু যুক্ত করলে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি শেয়ার করার জন্য।
পটল ভাজি দিয়ে দেশি মুরগি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য
দেশি মুরগির মাংস বেশ দারুন লাগে খেতে। তবে পটল দিয়ে কখনো রান্না করে খাওয়া হয়নি। আপনার প্রথমে পটল গুলো ভেজে নিয়ে তারপর রান্না করেছেন। ভিন্ন ধরনের একটা রেসিপি দেখে খুবই ভালো লাগলো। খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এত সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।
দেশি মুরগি দিয়ে যা কিছুই রান্না করা হোক না কেন খেতে ভালো লাগে আপু। এভাবে একদিন পটল ভেজে রান্না করে খেয়ে দেখবেন।
আপু পটল দিয়ে কখনো মাংস রান্না করে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। এভাবে একদিন অবশ্যই তৈরি করতে হবে। খেতে মনে হচ্ছে নিশ্চয় অনেক মজা হয়েছিল। কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনি যেহেতু এভাবে কখনো মাংস রান্না করে খাননি তাই সময় পেলে একদিন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে।
পটল দিয়ে দেশি মুরগির খেতে ভিষণ মজাদার হয়। এই রেসিপিটা আমি অনেকবার বাসায় তৈরি করে খেয়েছি।আমার খুবই পছন্দের একটি খাবার। এমনিতেই দেশি মুরগি ভুনা খেতে ভীষণ সুস্বাদু হয় আর এভাবে পটল দিয়ে রান্না করতে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। খুবই চমৎকার একটি রেসিপি তুলে ধরেছেন। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
পটল দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে সত্যি অনেক ভালো লাগে। তাই তো এই মজার রেসিপি শেয়ার করেছি আপু। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
মাংসে আলু দিয়েছি। ডিমও দিয়েছি৷ কিন্তু পটল দিইনি কোনদিন৷ তবে মেয়ে যখন ছোট ছিল তখন সবজি দিয়ে মাংস রান্না করতাম তা যদিও এমন লাল লাল ঝোল হত না। আপনার রান্নাটা একদিন করতে হবে৷
ঝোল লাল করার জন্য যখন রান্না শেষ হবে তখন পেঁয়াজ রসুন এবং জিরা দিয়ে ফোড়ন দিবেন তাহলে কালারটা সুন্দর হবে। এভাবে মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে। পটল দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন আপু। আপনার কাছে ভালো লাগবে।
অবশ্যই করব। আপনাকে জানাবও৷ এখানে দেখে অনেক রান্নাই করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি যে বেশ ভালো রাধুঁনী সেটা আপনার রান্নার কালার দেখেই বুঝতে পারলাম। এখন কথা হলো মুরগি রান্নার অনেক রেসিপি জানলেও এমন করে পটল দিয়ে মুরগি রান্না করে খাওয়া হয়ে উঠে নি। তা বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন দেখছি। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
খুব ভালো রান্না করতে পারিনা। তবে মাঝে মাঝে একটু নতুন কিছু করার চেষ্টা করি। এভাবে একদিন পটল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আপু। আশা করছি ভালো লাগবে।