বেগুন দিয়ে কর্তি শুটকি মাছের ভুনা

" আজ মঙ্গলবার - ২৭শে আষাঢ় - ১৪৩০ বঙ্গাব্দ, ১১, জুলাই - ২০২৩ খ্রিস্টাব্দ "

মার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

Picsart_23-07-10_01-50-17-896.jpg

আজ আবারো ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আর আজকের পোস্ট হচ্ছে বেগুন দিয়ে কর্তি শুটকি মাছের ভুনা রেসিপি। আমার কাছে মাছ খেতে যতটা ভালো লাগে ঠিক ততটাই ভালো লাগে শুটকি খেতে। আর তাই মাঝে মাঝেই মাছের পরিবর্তে আমি বাজার থেকে শুটকি কিনে নিয়ে আসি। শুটকি মাছের যে কোন রেসিপি খেতে আমার কাছে ভীষণ রকম প্রিয়। তবে শুটকি মাছের সাথে বেগুনের স্বাদ আমার কাছে অতুলনীয় মনে হয়।

যেদিন আমি এই বেগুন দিয়ে কর্তি শুটকি মাছের ভুনা রেসিপি তৈরি করেছিলাম, সেদিন আমি পুরো এক প্লেট ভাত সাবার করে ফেলেছিলাম। তবে আমার কাছে মনে হয় যে কোন শুটকি মাছের রেসিপি তৈরি করলে তাতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি মজার হয়। তাই আমি বেগুন দিয়ে কর্তি শুটকি মাছের রেসিপি তৈরি করার সময় ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম।

যাইহোক আমি কিভাবে বেগুন দিয়ে কর্তি শুটকি মাছের ভুনা তৈরি করেছিলাম তার প্রতিটিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার মনে হয় আমার এই রেসিপি অনুসরণ করে তৈরি করে খেলে ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আমার তৈরি বেগুন দিয়ে কর্তি শুটকি মাছের ভুনা রেসিপি তৈরির ধাপগুলো দেখে নেয়া যাক।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPu9GeMSmoUEZhF7e8ybxjzW2V7SfHpdazuSFrfL8L5qXnYBPCExPv4ysKR4zPgv1LUiXYjQUwrRiFdCMrRbe6Qjhaj3H9A7rE.png
Picsart_23-07-10_01-52-35-497.jpg

ক্রমিক নংউপকরণপরিমাণ
কর্তি শুটকি মাছ১০০ গ্রাম
বেগুন৫০০ গ্রাম
রসুন৫ টি
পেঁয়াজ৪ টি
শুকনা মরিচ গুঁড়া২ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো
লবণস্বাদ মতো

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPEe61cr8zPiuLbbLrV6hCS5Y9GvSFzaYeErWpQi9kKkRkpR1pFLnUPNS4ZGjUJ6LeaMTPeSdyp.png

" ধাপ : ১ "

IMG-20230710-WA0022.jpg

IMG-20230710-WA0021.jpg

১।
প্রথমে শুটকি মাছ গুলো গরম পানির সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

" ধাপ : ২ "

IMG-20230710-WA0020.jpg

IMG-20230710-WA0019.jpg

২।
এবার পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে, কুচি করে কেটে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ৩ "

IMG-20230710-WA0023.jpg

IMG-20230710-WA0016.jpg

৩।
এবার রসুন গুলোর খোসা ছাড়িয়ে, থেঁতো করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ৪ "

IMG-20230710-WA0005.jpg

৪।
এবার বেগুন গুলোর লম্বায় মাঝ বরাবর কেটে, ছোট ছোট টুকরো করে নিতে হবে। উপরে দেয়া চিত্রের মত করে।

" ধাপ : ৫ "

IMG-20230710-WA0018.jpg

IMG-20230710-WA0017.jpg

৫।
এবার চুলায় কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে আসলে, পরিমাণ মতো সয়াবিন তেল কড়াইতে ঢেলে দিতে হবে। ঢেলে দেয়া সয়াবিন তেল গরম হয়ে আসলে, পেঁয়াজ কুচি গুলো কড়াইতে ছেড়ে দিতে হবে।

" ধাপ : ৬ "

IMG-20230710-WA0015.jpg

IMG-20230710-WA0014.jpg

৬।
এবার পেঁয়াজ কুচি গুলো হালকা ভাজা হলে, রসুন থেঁতো গুলো কড়াইতে ছেড়ে দিয়ে বাদামী রঙ করে ভেজে নিতে হবে।

" ধাপ : ৭ "

IMG-20230710-WA0013.jpg

IMG-20230710-WA0012.jpg

৭।
এবার পেঁয়াজ কুচি ও রসুন থেঁতো বাদামী রঙের হয়ে গেলে, এক কাপ পরিমাণ পানি কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর উপকরণে নেয়া সকল মসলা কড়াইতে ঢেলে দিয়ে, চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

" ধাপ : ৮ "

IMG-20230710-WA0003.jpgIMG-20230710-WA0002.jpg

IMG-20230710-WA0001.jpg

৮।
এবার মসলা পানি কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর, পরিষ্কার করে নেয়া শুটকি মাছগুলো কড়াইতে ছেড়ে দিতে হবে। তারপর চামচের সাহায্যে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেয়ার পর হাল্কা জ্বালে কষিয়ে কষিয়ে মসলা পানি কমিয়ে আনতে হবে।

" ধাপ : ৯ "

IMG-20230710-WA0006.jpgIMG-20230710-WA0007.jpg

IMG-20230710-WA0008.jpg

৯।
এবার মসলা পানি কমিয়ে আসার পর, বেগুনের টুকরোগুলো কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর চামচের সাহায্যে নেড়েচেড়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে মশলা পানি শুকিয়ে নিতে হবে।

" ধাপ : ১০ "

IMG-20230710-WA0009.jpg

IMG-20230710-WA0011.jpg

১০।
এবার মসলা পানি শুকিয়ে নেয়ার পর, পরিমাণ মতো পানি কড়াইতে ঢেলে দিতে হবে। তারপর হালকা জ্বালে কষিয়ে কষিয়ে ঢেলে দেয়া পানি একেবারে কমিয়ে আসলেই আমাদের কাঙ্খিত রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে।

" শেষ : ধাপ "

IMG-20230710-WA0000.jpg

শেষ ধাপ:
এবার পরিবেশনের জন্য আলাদা একটি পাত্রে ঢেলে নিয়ে, গরম গরম পরিবেশন করুন।

আশা করি আমার রেসিপি পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkPKDYqZPTyz3HQnPBAZYA84k8k89ixkhuUsFjZkgWkC1gjU36M1oU8J7FbJUoPMtjB5EHLD1usXZox8d6boJGJdTa7jANjx37k.png
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3q52Dkr5nBe3kDiHrk4F3qdzX6E5VuVcCcF7TDQDco37AUsMDxK7aJ1uasvrAaBSP6D1NgNuBSX2m.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeSsa63mzHQexuvWRDgxAQmHZjMKhFaYGe2ubQmiC33SnsVy3TGA7BbZJiqfXWxLCKhiShcGVU.png

Picsart_23-03-04_04-00-09-256.png

Sort:  
 3 years ago 

কিছু কিছু সবজি আছে যা মাছের মধ্যে দিলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় তার মধ্যে বেগুন কিন্তু অন্যতম। বেগুন সবজি বেশ ভালো লাগে তরকারি হিসাবে তাছাড়া ভর্তা করতেও তো অনেক ভালো হয়। আপনি কর্তি শুটকির মধ্যে বেগুন দিয়ে বেশ মজা করে ভুনা করলেন কালার টা দেখে কিন্তু জিভে জল এসে গেছে। অনেক লোভনীয় ভাবে তৈরি করলেন অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু, আমার তৈরি বেগুন দিয়ে করতি শুটকি মাছের ভুনা রেসিপি শুধু দেখতে নয়, খেতেও খুব খুব মজার হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ভাইয়া আপনার শুঁটকি ভুনা দেখে খিদা লেগে গিয়েছে। আমরা হয়তো অন্য নামে চিনি আর এই শুঁটকি আমার খুব পছন্দ। আপনি যেভাবে শুঁটকি ভুনা করেছেন নিশ্চয়ই খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, আমার তৈরি রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

বেগুন দিয়ে কর্তি শুটকি মাছের ভুনা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার শুটকি ভুনা দেখে লোভ সামলানো মুশকিল। শুটকি ভর্তা খেয়েছি তবে কখনো বেগুন দিয়ে এভাবে ভুনা করা হয়নি।তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু বেগুন দিয়ে শুটকি রেসিপি যদি কখনো না খেয়ে থাকেন তাহলে বড্ড মিস করে গেছেন। তাই একদিন এই রেসিপি তৈরি করে খাবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ

 3 years ago 

শুটকি মাছের রেসিপি বরাবরই আমার খুব ভালো লাগে।
বেগুন দিয়ে আপনার শুটকি মাছের রেসিপি প্রস্তুত করা দেখেই খুব লোভ হচ্ছে।
এরকম ভাবে রেসিপি করলে খেতে অনেক মজা হয়।
প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাই, আমার কাছে শুটকি মাছের যেকোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

এধরনের খাবারগুলো আমার কাছে ভীষণ লোভনীয় মনে হয়। বেগুন শুঁটকি সবসময়ই দারুন খাবারের কম্বিনেশন। আপনার পরিবেশন দেখে মনে হচ্ছে স্বাদটা দারুন ছিল। সবমিলিয়ে চমৎকার রেসিপি এবং পরিবেশন পোস্টের গুনগত মান বৃদ্ধি করেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, বেগুন দিয়ে শুটকি মাছের রেসিপি খেতে দারুণ লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

রেসিপিটি খুব মজার খেতে।আসলে বেগুন দিয়ে সব ধরনের শুঁটকি রান্না করলে খেতে দারুন লাগে।আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। মজার স্বাদের রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য।

 3 years ago 

আপনি তো দেখছি অনেক লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। আপনার তো এইরকম লোভনীয় রেসিপি দেখে আমার তো জিভে জল চলে এসেছে। বেগুন দিয়ে কর্তি শুটকি মাছের ভুনা রেসিপি অনেকবার খাওয়া হয়েছে আমার। মনে হচ্ছে খুব মজা করে খাওয়া হয়েছিল মজাদার এই রেসিপিটা। পরিবেশন টা অনেক সুন্দর ভাবে করেছেন যা দেখে ইচ্ছে করছে খেতে।

 3 years ago 

আপু আমার কাছেও শুটকি মাছের যে কোন রেসিপি দেখলেই খুবই লোভ লেগে যায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61515.35
ETH 1694.93
USDT 1.00
SBD 0.38