রেসিপি পোস্ট :- // কলমি শাক ভাজি রেসিপি //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম

IMG20240519185112-01.jpeg

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। "আমার বাংলা ব্লগ" এর সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করবো।এই রেসিপিটি আমার পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে।বিশেষ করে এই রেসিপিটি আমি সব থেকে বেশি পছন্দ করি। পরিবারের সবার জন্য রান্না করতে বেশ ভালো লাগে। রান্না করা যদিও সহজ বিষয় নয়। তবে কষ্ট করে রান্না করার পর, পরিবারের সবাই যদি তৃপ্তি করে খেয়ে তার প্রশংসা করে তাহলে অনেক বেশি ভালো লাগে। তখন আর সেই কষ্ট মনে থাকে না। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কলমিশাক ভাজি রেসিপি। কলমিশাক ভাজি খেতে আমার খুবই ভালো লাগে।যেকোনো ধরনের সবুজ শাক ভাজি আমার অনেক বেশি পছন্দের।এছাড়া সবুজ শাক আমাদের শরীরের জন্য বেশ উপকারও বটে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই রেসিপিটি করলাম।

কলমিশাক ভাজি রেসিপি
IMG20240519185033-01.jpegIMG20240519185042-01.jpeg
প্রয়োজনীয় উপকরণ

১.কলমি শাক
২.পেঁয়াজ কুচি
৩.লবণ
৪.কাঁচা মরিচ
৫.রসুন
৬.তেল

IMG20240519175515.jpgIMG20240519175522.jpg
IMG20240519175530.jpgIMG20240519175536.jpg
ধাপ-১:

প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিব। এরপর কড়াই এর মধ্যে ধুয়ে রাখা কলমি শাক দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করতে থাকবো।

IMG20240519175622.jpg

ধাপ-২:

ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে সুন্দরভাবে কলমি শাক সিদ্ধ করে নিব। শাক সিদ্ধ করা হয়ে গেলে আলাদা একটি পাত্রে উঠিয়ে নিব। এরপর শাকের মধ্যে থাকা অতিরিক্ত পানি আলাদা করে নিব।

IMG20240519175941.jpgIMG20240519180450.jpg
ধাপ-৩:

এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর পরিমাণ মতো রসুন দিয়ে দিব। এবং সর্বশেষে ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিব।

IMG20240519180700.jpgIMG20240519180714.jpg
IMG20240519180725.jpgIMG20240519180739.jpg
ধাপ-৪:

সবগুলো উপকরণ সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ,রসুন ও মরিচ ভালো করে ভেজে নিলে শাক ভাজি খেতে অনেক সুস্বাদু হয়।

IMG20240519180849.jpgIMG20240519181059.jpg
ধাপ-৫:

পেঁয়াজ, মরিচ ও রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কলমি শাক।

IMG20240519181131.jpgIMG20240519181736.jpg
ধাপ-৬:

এখন কলমি শাক ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিব। শাকের মধ্যে থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে আসলে চুলাটি অফ করে দিব।

IMG20240519185048-01.jpeg

পরিবেশন

এখন অন্য একটি পাত্রে শাক তুলে সুন্দরভাবে পরিবেশন করে নিব।

IMG20240519185133-01.jpegIMG20240519185048-01.jpeg
IMG20240519185125-01.jpegIMG20240519185128-01.jpeg

IMG20240519185105-01.jpeg

আমার শেয়ার করা আজকের কলমি শাক ভাজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মন্তব্যে অবশ্যই জানাবেন।আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীরেসিপি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Sort:  
 2 years ago 

শাক রান্নার কালার দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছিল। আপনি ঠিক বলছেন আপু যখন কোন রেসিপি রান্না করি তখন সবাই মজা করে খেলে বেশ ভালো লাগে। আপনি বেশ মজার করে কলমি শাক রান্না করলেন। রেসিপি কালার দেখে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ খুব সুস্বাদুভাবে কলমি শাক রান্না করলেন এবং সেই রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন।

 2 years ago 

প্রশংসা মূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু কেউ যদি প্রশংসা করে তাহলে কোন কষ্টই আর মনে থাকে না। তবে কলমি শাক ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে এই খাবারগুলো একেবারে জমে যায়। আপু আপনি এত সুন্দর করে এই রেসিপি তৈরির পদ্ধতিতে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

গরম ভাতের সঙ্গে এই শাক ভাজি খেতে সত্যি অনেক মজাদার হয়। আপনার মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

কলমি শাকের অনেক সুন্দর রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার সুন্দর এই রেসিপি দেখে আমার ভালো লাগলো। কলমি শাখ আমারও খুব ভালো লাগে। মাঝেমধ্যে এ জাতীয় শাকগুলো আমাদের সবাইকে খাওয়া প্রয়োজন।

 2 years ago 

কলমি শাকের এই রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

কলমি শাক খুবই পুষ্টিগুন সম্পূর্ণ একটি শাক এটা এখন আগের মতো আর যেখানে সেখানে পাওয়া যায়না খুবই রেয়ার হয়ে গিয়েছে যেমন খেতে তেমন পুষ্টিকর। খুব ভালো লাগলো রেসিপি টা।ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

তেল এবং পেঁয়াজ বেশি করে দিয়ে শাক ভাজি করে খেতে ভীষণ মজাদার লাগে। কলমি শাক ভাজি রেসিপি চমৎকার ভাবে পরিবেশন করেছেন। এধরনের খাবার গুলো গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

ঠিকই বলেছেন, তেল এবং পেঁয়াজ বেশি করে দিয়ে শাক ভাজি করলে খেতে খুবই সুস্বাদু হয়।

 2 years ago 

শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর গরম গরম ভাতের সাথে শাক ভাজি খাওয়ার মজাই আলাদা। কলমি শাক ভাজি খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। তবে কাঁচা মরিচের চেয়ে শুকনো মরিচ ব্যবহার করলে আমার কাছে বেশি ভালো লাগে। পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনিও কলমি শাক খেতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

কমলিশাক আমার এমনিতেই অনেক পছন্দের একটা শাক। আর আপনি যেভাবে আমাদের মাঝে পরিবেশন করে শেয়ার করলেন এটা দেখে আমার লোভ আটকে রাখা খুবই কষ্টকর ছিল, হিহিহি। যাই হোক আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর কমলিশাক রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা কলমি শাক ভাজি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু যে কোন খাবার রান্নার পর পরিবারের সবাই যদি খুব মজা করে খায় তাহলে রান্নাটা সার্থক মনে হয়। তখন আর কষ্টটা গায়ে লাগেনা। যাই হোক আপনার আজকের কলমি শাকের রেসিপি দেখে বেশ মজাদার মনে হচ্ছে। অনেকদিন হলো কলমি শাক খাওয়া হয় না। খুব সুন্দর করে পরিবেশন করেছেন। দেখতে ভালো লাগছে।

 2 years ago 

রান্নার প্রশংসা করলে রান্না করার প্রতি আরো উৎসাহ সৃষ্টি হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

অবশ্যই আপু আপনি ঠিক বলেছেন কলমি শাক ভাজি আমাদের শরীরের জন্য বেশ উপকারী। ঢাকা শহরে আসার পরে অবশ্য এসব শাখা খাওয়া হয়না তবে গ্রামের বাড়িতে গেলে বেশ খাওয়া হয়। কলমি শাকের দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কলমি শাকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 62553.97
ETH 1769.55
USDT 1.00
SBD 0.38