"পেঁয়াজ দিয়ে বড় আমুদি মাছ ভাজি রেসিপি"
নমস্কার
পেঁয়াজ দিয়ে বড় আমুদি মাছ ভাজি রেসিপি:
আসলে বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকায় কোনো না কোনো ভাজি রেসিপি থাকবেই।সেটা হোক নিরামিষ কিংবা আমিষ ভাজি রেসিপি।আর ভাজি খেতে কমবেশি সকলেই পছন্দ করেন, কারন এটা বেশ মুখরোচক হয়ে থাকে।তাই আজ একটি ভাজি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েই গেলাম।তো তৈরি করে ফেললাম পেঁয়াজ দিয়ে বড় আমুদি মাছ ভাজি রেসিপি।আমুদি মাছের কিন্তু অনেক প্রকার রয়েছে।যেমন--সাদা,লাল কিংবা হলুদ জাতের আমুদি।ছোট জাতের আমুদিগুলি বাজারে বেশি বিক্রি হয় এবং পাওয়া যায়।কিন্তু আজ আমি বড় জাতের আমুদি মাছের রেসিপি শেয়ার করবো।এটা খেতে বরাবরই টেস্টি।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.পেঁয়াজ কুচি-200 গ্রাম
3.কাঁচা মরিচ - 7 টি
4.লবণ- 1 টেবিল চামচ
5.হলুদ-1/2 টেবিল চামচ
6.লাল মরিচ গুঁড়া-1 টেবিল চামচ
7.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
8.সরিষার তেল- 60 গ্রাম
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি মাছগুলোর আশ ছাড়িয়ে ভালোভাবে কেটে নিলাম।তারপর পরিমাণ মতো লবণ ও হলুদ মিশিয়ে নিলাম।এতে লবণের পরিমাণ কম দিতে হবে কারন সামুদ্রিক মাছে লবণ দেওয়া থাকে।
ধাপঃ 2
এবারে মিডিয়াম আঁচে একটি পরিষ্কার কড়াই বসিয়ে দেব চুলায়।তারপর সরিষার তেল দিয়ে হালকা গরম করে মাছগুলো দিয়ে দেব।
ধাপঃ 3
এখন উল্টেপাল্টে মাছগুলো বাদামি রঙের করে ভেজে নেব।তারপর একটি পাত্রে তুলে নিলাম।
ধাপঃ 4
এরপর আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিলাম এবং জল দিয়ে ধুয়ে নেব।
ধাপঃ 5
এবারে কড়াইতে পুনরায় তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে নেব।
ধাপঃ 6
এখন পেঁয়াজ কুচিগুলি তেলের মধ্যে দিয়ে দেব।
ধাপঃ 7
এবারে পেঁয়াজের মধ্যে কাঁচা মরিচ দিয়ে দেব।
ধাপঃ 8
এরপর লবণ, হলুদ ,লাল মরিচের গুঁড়াসহ লবণ ও হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে।
ধাপঃ 9
এখন পেঁয়াজগুলির সঙ্গে মসলা মিশিয়ে নিলাম নেড়েচেড়ে।এরপর পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নিতে হবে।
ধাপঃ 10
এরপর পেঁয়াজগুলি ভেজে নেওয়ার পর ভাজা আমুদি মাছগুলো দিয়ে দিলাম।এবারে ভাজা মাছের সঙ্গে পেঁয়াজগুলি মিশিয়ে নিলাম ভালোভাবে।
শেষ ধাপঃ
সবশেষে ভালোভাবে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম একটি পাত্রে।
পরিবেশন:
তো আমার তৈরি করা হয়ে গেল "পেঁয়াজ দিয়ে বড় আমুদি মাছ ভাজি রেসিপি"।এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
পেয়াজ অতি দারুন একটি সবজি বা মসলা এটা স্বাদ কে বৃদ্ধি করে।এমনিতে ভাজা মাছ খেতে খুবই সুস্বাদু আর যেহেতু পেয়াজ দিয়ে ভেজেছেন এটা আরো সুসাদু হয়েছে।ধন্যবাদ শেয়ার করার জন্য ।
আপনার সুন্দর অনুভূতি তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।
এরকম ফিশ ফ্রাই আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে সুস্বাদু হয়। আপনি পেঁয়াজ দিয়ে খুব সুন্দর ভাবে মাছগুলো ভেজেছেন। আগে কখনো এই মাছগুলো খাওয়া হয়নি। তবে মাছ গুলো ভীষণ সুন্দর দেখতে। এত মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
এগুলো সামুদ্রিক মাছ আপু,বাজারে এগুলোর খুবই চাহিদাও রয়েছে।সুযোগ পেলে অবশ্যই খাবেন, ধন্যবাদ আপনাকে।
আমুদি মাছ আমাদের এদিকে মনে হয় না পাওয়া যায়। তবে মাছগুলো দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু ছিল। আপু আপনি অনেক সুন্দর করে এই মাছভাজা রেসিপি তৈরি করে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপু।
হ্যাঁ আপু,খুবই সুস্বাদু খেতে এই আমুদি মাছ।সমুদ্র এলাকায় বেশি পাওয়া যায় এগুলো।
আমুদি মাছ বাস্তবে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তাই এই মাছের স্বাদ সম্পর্কে একেবারেই ধারণা নেই। তবে আপনার রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপু। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। আমি এমনিতেও মাছ ভাজি দিয়ে গরম ভাত খেতে পছন্দ করি। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আসলেই ভাইয়া, গরম ভাতের সঙ্গে এটি খেতে দারুণ লাগে।আর সমুদ্র এলাকায় বেশি পাওয়া যায় এগুলো, ধন্যবাদ আপনাকে।
আমুদি মাছ আগে কখনো দেখা হয়নি আর খাওয়াও হয়নি। আপনি পেঁয়াজ দিয়ে আমুদি মাছের খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। গরম ভাতের সাথে এভাবে মাছ ভাজি খেতে দারুণ লাগে। আপনার উপস্থাপনা খুবই লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ দিদি মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আপনাদের সুন্দর মতামত আমাকে অনুপ্রেরণা দেয়,ধন্যবাদ আপু।
পেঁয়াজ দিয়ে বড় আমুদি মাছ ভাজি রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। এই ধরনের রেসিপি আমি কখনো তৈরি করিনি। তাই আপনার ধাপগুলো দেখে শিখে নিলাম।
আপনি যে শিখতে পেরেছেন একটু হলেও এতেই আমার রেসিপি তৈরি সার্থক।ধন্যবাদ আপনাকে।
বেশ দারুন রেসিপি তৈরি করেছেন তো আপনি। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আপনার এই রেসিপি। এই মাছটা আমার তেমন পরিচিত নয়। তবে খুব সুন্দর রান্না কাজ সম্পন্ন করেছেন। পেঁয়াজ একটু বেশি দিলে সে রেসিপি খেতে খুবই ভালো লাগে।
হ্যাঁ ভাইয়া, ভাজিতে পেঁয়াজ বেশি খেতে ভালো লাগে।ধন্যবাদ আপনাকে ও।
আমুদি মাছ চমৎকার সুন্দর একটি মাছ।এই মাছ বাংলাদেশে আছে কি না ভিন্ন নামে জানি না কারণ আজেই প্রথম দেখলাম মাছটি।এতো সুন্দর মাছ এবং দারুণ লোভনীয় রেসিপি। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে গুছিয়ে রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
হ্যাঁ দিদি,বাংলাদেশেও এই মাছ পাওয়া যায়।তবে সাদা ও ছোট জাতের,ধন্যবাদ আপনাকে।
এই ধরনের রেসিপি পোস্ট দেখলে খাওয়া লোভ কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। পেঁয়াজ দিয়ে বড় আমুদি মাছ ভাজি রেসিপি তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। এই ধরনের মাছ ভাজি খেতে খুব ভালো লাগে। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।