"আমলকির শুকনো আচার রেসিপি"
নমস্কার
আমলকির শুকনো আচার রেসিপি:
আমলকি খুবই উপকারী একটি ফল।কয়েক দিন আগে আমি এগুলো ট্রেন যাতায়াতের সময় ট্রেন থেকে কিনেছিলাম।তাই আমি আজ তৈরি করবো আমলকির শুকনো আচার রেসিপি।এই রেসিপিটি আমি তিনদিন ধরে রোদে শুকিয়ে তৈরি করেছি।রোদে শুকানোর পর আমলকিগুলি অনেকখানি কমে যায় এবং কালার পরিবর্তিত হয়।চুলের পুষ্টিতে,কোষ্ঠকাঠিন্য দূর করতে, গ্যাস-অম্বলের মহাঔষুধ হিসেবে কাজ করে এই আমলকি ফল।এছাড়া মুখশুদ্ধি করতেও বেশ কাজে আসে আমলকি।এই রেসিপিটি তৈরির পর সারাবছর সংরক্ষণ করে রাখা যায়।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো চলুন শুরু করা যাক ভিন্নধর্মী রেসিপিটি---
উপকরণসমূহ:
2.লবণ- 1 টেবিল চামচ
3.শুকনো মরিচ গুঁড়া - 1.5 টেবিল চামচ
4.জিরে গুঁড়া- 1.5 টেবিল চামচ
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি পাতলা ছিপছিপে করে আমলকিগুলি কেটে নেব গোল সেপে বটির সাহায্যে।
ধাপঃ 2
এরপর সব আমলকিগুলো আমি কেটে নিয়েছি।আমি যেহেতু আমলকিগুলি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম তাই কাটার পর আর ধুয়ে নেব না।
ধাপঃ 3
এখন কেটে নেওয়া আমলকির মধ্যে পরিমাণ মতো লবণ ও শুকনো মরিচ গুঁড়া দিয়ে দেব।
ধাপঃ 4
এবারে পরিমাণ মতো জিরে গুঁড়া দিয়ে দেব।
ধাপঃ 5
তো আমার সবগুলো উপকরণ নেওয়া হয়ে গেল।
ধাপঃ 6
এখন সবগুলো উপকরন একত্রে মিশিয়ে নেব হাত দিয়ে।
ধাপঃ 7
তো তৈরি করা হয়ে গেল আমলকি মাখা।খুবই সুন্দর একটি কালার চলে আসছিলো যেটা দেখেই জিভে জল চলে আসেছিলো।
ধাপঃ 8
এখন একটি প্লাস্টিক পেপারের উপর আমলকির পিচগুলি সাজিয়ে নেব একটি একটি করে।
ধাপঃ 9
এরপর রোদে শুকাতে দিয়ে দিলাম পেপারটি একটি কুলোর উপর করে।
ধাপঃ 10
একদিনের রোদে এটি অনেকখানি শুকিয়ে গিয়েছিল।আর শুকাতে গিয়েই আমি খেয়ে নিয়েছি মাঝে মাঝেই এটি।
শেষ ধাপঃ
এটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর অনেকখানি কমে গিয়েছিলো।তো তৈরি করা হয়ে গেল আমার "আমলকির শুকনো আচার রেসিপি"।
ছবি উপস্থাপন:
এখন এটি পরিবেশন করতে হবে।এটা পরিবেশন করার পর জল খেলে দারুণ স্বাদ পাওয়া যায় মুখে।এছাড়া চাইলে এটি সারাবছর সংরক্ষণ করেও রাখা যায়।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
লোভনীয় একটি রেসিপি দেখে অনেক ভালো লাগলো।আমলকি রেসিপিটি দেখে খুব তৈরি করতে ইচ্ছে করছে।আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।এই আচারটি অনেকদিন সংরক্ষণ করেও খাওয়া যাবে দেখে বেশ ভালো লাগলো। আমি বাসায় ট্রাই করবো আচারটি। অনেক ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
এখনই আমলকির সিজন আপু,দেরি না করে ঝটপট কিনে এনে তৈরি করে ফেলুন।দারুণ উপকারী জিনিস এটি।
যখন ছোট ছিলাম, আমাদের পুরনো বাড়ির ছাদে আমার মেজ ঠাকুমা এটা রোদে দিত। আমাদের কাজ ছিল খেয়ে নেওয়া৷ একবার খেতে গিয়ে প্রায় শেষ করে দিয়েছিলাম, ঠাকুমা তো মোটামুটি রনংদেহী। আমরা আমার গিয়ে বলছি জানো ঠাকুমা তোমার আমলকীগুলো সব পায়রায় খেল৷ কতবার যে তাড়িয়েছি তাও খেয়ে নিয়েছে। 🤣🤣🤣
তোমার আমলকী পেলেও সাবাড় করে দিতাম৷
হি হি,তাহলে তো বেশ মজার।আচ্ছা তবে আমাকে পায়রার গল্প শুনিয়ে কিন্তু কাজ হবে না☺️☺️,হি হি।ধন্যবাদ দিদি।
আমলকি অনেক রোগের মহা ঔষধ। এই একটি মাত্র ফল যার মধ্যে তিন রকমের স্বাদ উপলব্ধি করা যায়। আমার খুবই প্রিয় একটি ফল। সেই আমলকি নিয়ে একদম ইউনিক ভাবে চমৎকার একটি আচার রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি টেস্ট অসাধারণ হয়েছিল। যাইহোক ইউনিক রেসিপিটি সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
দারুণ বলেছেন ভাইয়া।আসলে হরিতকীকেও গন্য করা যায়,আমলকি আপনার প্রিয় জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
আমলকিতে ভিটামিন সি পাওয়া যায়। এটি খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী ।আপনি দেখছি অনেক সুন্দর ভাবে আমলকির শুকনো আচার তৈরি করেছেন। ধন্যবাদ আপু রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমলকীতে আসলেই অনেক ভিটামিন থাকে ঠিক বলেছেন আপু।ধন্যবাদ আপনাকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
আমলকীর আচার রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আমলকির শুকনো আচার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা আচার রেসিপি টি দেখে জিহ্বায় জল চলে এসেছে আপু। আচার রেসিপি টি একদম লোভনীয় হয়েছে আপু।
আসলেই ভাইয়া, এটির নাম শুনলেই জিভে জল চলে আসে।খুবই সহজে তৈরি করতে পারবেন, ধন্যবাদ আপনাকে।
আমলকী প্রচুর ভিটামিন সি ও অন্যন্য ভিটামিন সমৃদ্ধ একটি ফল।আমলকীর আচার কখনো খাওাা হয়নি বানিয়ে। আপনার রেসিপিটি ভীষণ চমৎকার লোভনীয় হয়েছে। ধাপে ধাপে আমলকীর আচার পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আসলেই এটি লোভনীয় ও জিভে জল চলে আসার মতো রেসিপি, ধন্যবাদ আপনাকে।
বেশ ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আমলকীর শুকনো আচার রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে। আমলকী খেতে দারুণ লাগে। তাছাড়া আমলকী তে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া, আমলকি খেতে খুবই ভালো লাগে আর এটি খাওয়ার পর জল খেলে আরো বেশি ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।
আমলকি আমাদের জন্য খুবই উপকারী। বিশেষ করে মুখের রুচি বাড়াতে আমলকির কোনো তুলনা হয়না। আমলকি খেতে আমার কাছেও অনেক ভালো লাগে। কিন্তু এভাবে আমলকির শুকনো আচার কখনও খাওয়া হয়নি। আপনার আইডিয়া খুব ভালো লেগেছে। এভাবে অনেকদিন যাবৎ আমলকি খাওয়া যাবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ দিদি এমন ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু,এটা সারাবছর সংরক্ষণ করে খাওয়া যায়।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।