"ডিম দিয়ে মুড়ির অমলেট রেসিপি"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

ডিম দিয়ে মুড়ির অমলেট রেসিপি:

IMG_20240521_192528.jpg

অনেকদিন হলো কোনো রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।তাই আজ ভাবলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে।বন্ধুরা,আজ আমি শেয়ার করবো ডিম দিয়ে মজাদার মুড়ির অমলেট রেসিপি।এই রেসিপিটি খুবই কম সময়ে তৈরি করা যেমন সম্ভব তেমনি কম উপকরণেও ঝটপট তৈরি করা যায়।তাছাড়া নরম মুড়ি দিয়েও খুব সহজেই ডিম দিয়ে রেসিপিটি তৈরি করা যায়।আর তৈরির পর এই রেসিপিটি খেতে অনেক মজাদার ও সুস্বাদু লাগে।এই প্রথমবারের মতো আমি এই মুড়ি-ডিমের রেসিপিটি তৈরি করেছি।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG_20240521_192430.jpg

উপকরনসমূহ:

IMG_20240521_192134.jpg

IMG_20240521_192146.jpg

উপকরণপরিমাণ
মুড়ি1 বাটি
ডিম1 টি
কাঁচা মরিচ কুচি3 টি
পেঁয়াজ কুচি2 টি
লবণ1/2 টেবিল চামচ
হলুদ1/3 টেবিল চামচ
লাল মরিচ গুঁড়া1/2 টেবিল চামচ
পাঁচফোড়ন1/3 টেবিল চামচ
সরিষার তেল40 গ্রাম

প্রস্তুতপ্রণালী:

ধাপঃ 1

IMG_20240521_192157.jpg
প্রথমে আমি চুলার মিডিয়াম আঁচে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিলাম।এরপর তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

ধাপঃ 2

IMG_20240521_192211.jpg
এখন কাঁচা মরিচ কুচি ও গুঁড়া মসলার সমস্ত উপকরণ দিয়ে দেব পেঁয়াজের মধ্যে।

ধাপঃ 3

IMG_20240521_192223.jpg
এবারে কাঁচা মরিচ ও পেঁয়াজগুলি নেড়েচেড়ে ভেজে নেব।

ধাপঃ 4

IMG_20240521_192236.jpg
এখন ভাজা পেঁয়াজের মধ্যে মুড়িগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 5

IMG_20240521_192248.jpg
এরপর সকল উপকরণ মুড়ির সঙ্গে মিশিয়ে নেব নেড়েচেড়ে।

ধাপঃ 6

IMG_20240521_192300.jpg
এবারে একটি ডিম ফাটিয়ে ভাজা মুড়ির মধ্যে দিয়ে দিলাম।

ধাপঃ 7

IMG_20240521_192315.jpg
এখন ভালোভাবে দুইপাশ মুড়ি ও ডিম একত্রে ভেজে নিলাম।

ধাপঃ 8

IMG_20240521_192326.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "ডিম দিয়ে মুড়ির অমলেট রেসিপি"।

শেষ ধাপঃ

IMG_20240521_192356.jpg
সবশেষে এটি নামিয়ে নিলাম একটি পাত্রে।

পরিবেশন:

IMG_20240521_192413.jpg

IMG_20240521_192528.jpg
এই রেসিপিটি খেতে ভারী সুস্বাদু ও মজাদার হয়েছিল।চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন সহজেই।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Thanks.

 2 years ago 

বাহ আপু ইউনিক একটি রেসিপি শিখলাম তো আপনার কাছ থেকে। এমন ভাবে কখনো খাওয়া হয়নি। আর আপনিও এই প্রথম তৈরি করেছেন দেখে মনে হচ্ছে খেতে অসম্ভব মজাদার ছিলও।আমিও কিন্তু একদিন বাসায় ট্রাই করবো।অনেক অনেক ধন্যবাদ আপু নতুন রেসিপি টা তৈরি করে আমাদের শেখানোর জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু,খুবই মজাদার হয়েছিল খেতে।আর আপনিও অবশ্যই ট্রাই করবেন বাসায়,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রেসিপিটা আমার কাছে একদম নতুন। আবার যদি আইডিয়াটা বলেন সেটাও আমার কাছে নতুন। ডিম দিয়ে মুড়ির অমলেট রেসিপি তৈরি করা যায় এমন কোন আইডিয়াই ছিল না যাইহোক দেখতে তো বেশ লোভনীয় লাগছে নিশ্চয়ই খেতেও অনেক মজাদার হবে। ইউনিক আইডিয়া নিয়ে মজাদার রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

শুধু দেখতে নয়,খেতেও অনেক মজাদার।চাইলে আপনিও ট্রাই করে দেখতে পারেন, এটা আমি আমার নিজস্ব মন থেকে তৈরি করলাম।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আমি কখনো ডিম এবং মুড়ি দিয়ে রেসিপি করে খাই নাই। আজকে আপনি ভিন্ন রকম একটি রেসিপি করেছেন। রেসিপিটি আপনিও প্রথম করেছেন। তবে বাড়িতে চেষ্টা করব এভাবে রেসিপিটি তৈরি করার জন্য। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর নতুন একটি রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ভাইয়া, অবশ্যই চেষ্টা করে দেখবেন, খুব সহজেই করা যায় এটি।

 2 years ago 

ডিম দিয়ে মুড়ির অমলেট রেসিপি দেখে অনেক ভালো লেগেছে। এই খাবারটি কখনো খাইনি। আজকে আপনার কাছে এই নতুন রেসিপি শিখে নিলাম। অবশ্যই বাসায় ট্রাই করে দেখব। এছাড়া নতুন নতুন খাবার খেতে আমার খুবই ভালো লাগে।

 2 years ago 

আপনি একটু হলেও শিখতে পেরেছেন এতেই আমার রেসিপি তৈরি সার্থক।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার তৈরি করা রেসিপি মানেই নতুন কিছু। আপু আপনি সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন দেখে অনেক ভালো লাগে। মুড়ির অমলেট রেসিপি আমার খুবই ভালো লেগেছে। ডিম আমার ভীষণ প্রিয়। এভাবে একদিন খেয়ে দেখতে হবে তাহলে।

 2 years ago 

ডিম আপনার প্রিয় জেনে আমারও ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you.💝

 2 years ago 

ডিম দিয়ে মুড়ির অমলেট রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো। এই রেসিপিটি কখনো করে খাওয়া হয়নি। তবে আপনার মাধ্যমে নতুন একটি রেসিপি আমি শিখে নিলাম। বাসায়
একদিন ট্রাই করবো আমার অনেক ভালো লেগেছে রেসিপিটি।ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।

 2 years ago 

অবশ্যই ট্রাই করবেন আপু,দারুণ মজার রেসিপি।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার সুস্বাদু মুড়ির আমলেট। অসাধারণ সুন্দর হয়েছে আপনার মুড়ির অমলেট। বিকেলের উপযুক্ত একটি নাস্তা এই মুড়ির অমলেট। ধাপে ধাপে ওমলেট তৈরি পদ্ধতি চমৎকারভাবে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অমলেট রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আসলেই আপু,চায়ের সঙ্গে জমে যাবে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36