আমার স্বরচিত আবেগী কবিতা -- 😔 " অশ্রু ঝরে পরে "

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভরাত্রি সবাইকে


হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।তবে মনটা ভীষণ খারাপ।

আমার স্বরচিত আবেগী কবিতাঃ


শ্রদ্ধেয় @rme দাদার বাবার স্মরণে আমার স্বরচিত আবেগী কবিতা_20240706_000501_0000.jpg

কানভা দিয়ে বানানো

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...ZGutiKi7KVTt5nDQoetrgsGgZGNELKiF2LVTivTiw6zUbx3qr8PhoJ4RufavUzR2x51cVwfS9ebHEGz1Yoiz7SSqpLp4z6AD13BwUvTWuACAUcDbvGNfob6NSa.png

বন্ধুরা,এক সপ্তাহ ধরে মনটা ভীষণ খারাপ যাচ্ছে।বাবা অসুস্থ।সবকিছু নিয়েই চলছি।মন খারাপ নিয়ে,রান্না, সকল কাজ,বাবাকে দেখতে যাওয়া সবকিছু নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছি।আজ দুপুরে পোস্ট লেখার জন্য ফোনটা হাতে নিয়ে এনাউন্সমেন্টে গিয়ে এমন একটি খবর দেখে খুব খারাপ লাগলো।আমাদের শ্রদ্ধেয় দাদার বাবা পৃথিবীতে আর নেই।এটা কতো বড় যে একটা কষ্ট তা যার বাবা নেই সেই বোঝে।আমি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে রইলাম।এরপর দাদাকে মেনশন করে জেনারেল চেটে কিছু লিখলাম।তবুও ভালো লাগছিলো না।মন চাইছিলো ওই সময় দাদার কথা যদি একটু শুনতে পেতাম।😔

বড় দাদা বিশেষ করে ছোট দাদা দুজনের জন্য কষ্ট অনুভব করছিলাম নিজের মনের মধ্যে।বাবা যে কতটা বড় শক্তি সন্তানের জন্য তা বাবা হারা সন্তানরাই বুঝতে পারে।আমার বাবা আমার পাশে নেই এটা ভাবলেই আমার চোখ ভিজে উঠে।আর যখন থাকবে না তখন কি হবে আমার তা আমার জানা নেই।তবে আজ দাদার বাবার এই শেষ সময়ে আমার খুব কষ্ট লাগছে।আমি অনেক কষ্ট অনুভব করছি।সারাদিন এই ভাবনাতেই কেটে গেলো। কমিউনিটির কোন কাজ ই আর করা হয়ে উঠেনি আমার।

রাতে বসে ভাবছিলাম দাদারা কেমন আছে? কি করছে? তখন খুব খারাপ লাগা থেকেই বসে একটি কবিতা লিখলাম।কবিতাটি দাদার বাবার প্রতি আবেগী হয়েই লিখেছি।ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।আজ শুধু চাইবো আল্লাহ যেনো এই পরিবারের সবাইকে ধৈর্য ধারন করার ক্ষমতা দেন।ছায়া দিয়ে রাখা বাবা নামক বটগাছ চলে গেলে আর ফিরে পাওয়া যায় না।মন বারে বারে বলে বাবা তুমি কোথায়।কিন্তু বাবা আর আসে না।বাবারা সব সময় আকাশের তারা হয়ে জ্বলে থাকে আকাশে।বাবা তুমি যেখানে আছো ভালো থেকো।😔

আসুন,আমরা বাবা কে নিয়ে লেখা কবিতা- অশ্রু ঝরে পরে পড়ে আসি---

কবিতার নাম - অশ্রু ঝরে পরে


লেখা - শিমুল আক্তার



বাবা তুমি ছিলে আমার
ছায়া হয়ে পাশে
চলে গেলে কোথায় তুমি
দূর সে বহুদূরে।

খুঁজে খুঁজে ঘুরে বেড়াই
দেখিনা তোমার মুখ
ক্লান্ত তোমার মুখটি বাবা
হারিয়ে গেছো বহুদূর।

ছায়া হয়ে ছিলে পাশে
বটগাছের মতো
তোমায় না দেখে আমার
চোখ যে ছল ছল।

বাবা তুমি আড়ালে গিয়ে
দেখছো আমায় চেয়ে
আমি তোমার ছোট্ট খোকা
কান্না দুচোখ জুড়ে।

খুঁজে তোমায় পাবো না বাবা
জেনে গেছি আমি
আকাশে তুমি আছো বাবা
তারা হয়ে জ্বলে।

বাবা তুমি ভালো থেকো
যেমন ছিলে আগে
তোমার কথা মনে পরে
অশ্রু ঝরে পরে।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwqKrPU89ZQqREEsuPjF4nXAbdefe1QoFzVhH5rdqrXcAR9FriVZ8LQqAvmKQj...DAdJHarfLK6k1QfMwqHQ45sjyVudDzqtbRQkNn3LgLuSwWgviHLEQ5J7nD31xPzGUchgH3nnib15oMofD7qS3ugLBwMVE8G9HfKHhzLhvQ3JcGWBtiNRJgvMWn.png

আজ আর নয়।আজকের কবিতাটি মনের কষ্ট থেকে আবেগী হয়ে বাবাকে নিয়ে লেখা।পৃথিবীর সকল মা-বাবাকে আল্লাহ তুমি নেক হায়াত দান করো।আর যারা বেঁচে নেই তাদেরকেও তুমি ভালো রেখো।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2JKCUcMNfCcMEjybGCW7SacrN1cXLYVvtF4WeVsso9rbDYeVDHvs3UwFMnhLNxFpJPxeDARUi4BdrHnKMpzjhwGwx9hNv4rY8pcMC.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwqKrPU89ZQqREEsuPjF4nXAbdefe1QoFzVhH5rdqrXcAR9FriVZ8LQqAvmKQj...DAdJHarfLK6k1QfMwqHQ45sjyVudDzqtbRQkNn3LgLuSwWgviHLEQ5J7nD31xPzGUchgH3nnib15oMofD7qS3ugLBwMVE8G9HfKHhzLhvQ3JcGWBtiNRJgvMWn (1).png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WQrQvqP5nhp7XM51LVxoiwvG4n2SMPJqq4jr2WDgyE2QvgqfT2KbJEaeoc2UiMkyE3Lt3BykMds72QZ36oyQ.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvQjV74EiQgbJ1bHnuaQtMGJ82DmjK2jvfqXMgqNbyA8bTES8NsicPw9oefRmFaB9aZAvDYQNLHWt1W7g.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxeToZJatrzXJ26wyJvrfyUjWUHbwevxJfcy1wNaX2uYf5yHRjEM6kRmppRUgc...Y4qhGk41e9xshdKq7axZeLWprzfJqgtshHQPZjCGuXiyHFG1XqYcZSdGGLYKKmVtY1zvpEFteA1FrU83LMRPP7BcAne3avpKyGdHz9yne2nakYyhwHTfUardAv.png

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxgugFkjBFNEHgnHxgjqRLKWnKFTwwKJ9vDEph9jyEpATxyrkzsRxUofieSXvW...XVCPrZEiBQY3DNWnVp6gQMYW4TcQUU4y1uo3Ezg1XbNauP1DnGa1WaLqAP9WHuqV91uPvSqP1kx1PYJ64PVyuWqBr4dV3UwHGUMTVT74SoLbnwqJdiWJhDn669.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে কখন কার মৃত্যু হবে তা আসলে কখনো নির্ধারণ করা যায় না। তবে আমরা সকলেই আনকেলের জন্য দোয়া করবো, যেন সে ভালো থাকে। আপনি দেখছি দাদার শোকে একটি সুন্দর কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে কবিতার লাইন গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা অনেক গুরুত্বপূর্ণ। আর সেই বাবা যদি ছেড়ে চলে যায় তাহলে কষ্ট মেনে নেওয়া যায় না। কিন্তু আমাদেরকে মেনে নিতেই হবে। একটা মানুষ সারা জীবন বেঁচে থাকে না। আমাদের সবাইকেই একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। দাদার বাবার মৃত্যুর খবরটা যখন পেয়েছিলাম তখন সত্যি খুব খারাপ লেগেছিল। দাদার বাবার আত্মার শান্তি কামনা করছি। আর এটাও কামনা করি যাদের বাবা বেঁচে আছে, যেন সৃষ্টিকর্তা উনাদেরকে নেক হায়াত দান করে। আর দাদার পুরো ফ্যামিলিকে ধৈর্য ধরার ক্ষমতা যেন সৃষ্টিকর্তা দেয় এটাই কামনা।

 2 years ago 

জি আপু,এটাই আমাদের সবার চাওয়া।

 2 years ago 
 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে জেনেছিলাম আপনার বাবা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। আপনার বাবার জন্য অনেক দোয়া রইলো আপু। সত্যিই গতকাল এই খবরটা শুনে খুবই খারাপ লেগেছে। আমাদের সবাইকে কঠিন সত্য মেনে নিতে হবে। যাইহোক আপনি খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন দারুন হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

দাদার বাবার কথাটা মনে পড়লেই চোখে জল চলে আসে। দাদা নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়েছে। আমাদের জীবনে বাবা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যিনি কিনা আমাদেরকে সবকিছুতে সাহস যুগিয়ে থাকেন অনেক বেশি। আমাদের হাত কখনোই ছেড়ে দেন না। সেই বাবা নামক বটগাছটাকেই দাদা হারিয়ে ফেলেছে। আপনি দাদার বাবার স্মরণে আবেগী একটা কবিতা লিখেছেন। অনেক সুন্দর হয়েছে পুরো কবিতাটা। আমরা সত্যি গভীরভাবে শোকাহত।

 2 years ago 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38