আমার লেখা কবিতা " ভাবনার বহিঃপ্রকাশ "

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ভাবনার বহিঃপ্রকাশ সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে কবিতাটি পড়বেন আশা করি।

আসুন শুরু করি

1000027851.jpg

source

ভাবনার বহিঃপ্রকাশ

আমার স্বপ্ন উড়িয়ে দিলাম
ঐ নীল আকাশে।
নিজের হৃদয়ের ইচ্ছে গুলো
মিশে দিলাম হিমেল বাতাসে।

নিজের হাসি পাঠিয়ে দিলাম
শরতের সাদা মেঘের ভেলাতে।
নিজের দুঃখ মিশিয়ে দিলাম
আষাঢ়ের বারিধারাতে।

আমার কল্পনা ছড়িয়ে দিলাম
রুদ্র উজ্জ্বল সূর্যের কিরণে।
আমার উদারতা দেখিয়ে দিলাম
বিশাল সমুদ্রের জলরাশিতে।

আমার ভালোবাসার ছড়িয়ে দিলাম
গোলাপের পাপড়ির সৌরভে।
আমার হৃদয়ের আনন্দ দোলা দেয়
কদম ফুলের পাপড়িতে।

আমার হৃদয়ে অনুভূতি শিহরিত হয়
কুয়াশা ভেজা ঘাসের শিশিরে।
আমার ভালো লাগা বয়ে যায়
আধার রাতের পূর্ণিমার আলোতে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। নিজের হৃদয়ের কিছু অনুভূতি শেয়ার করছি কবিতার ছন্দে। নিজের ভাবনা গুলো প্রকৃতির উপমায় অনুভব করার চেষ্টা করি প্রতিনিয়ত। প্রকৃতির সাথে মিশিয়ে নিজের হাসি কান্না গুলো অনুভব করে থাকি প্রায় সময় । নিজেকে বিলিয়ে দি কখনো আষাঢ়ের বারিধারাতে কখনো বা, সূর্যের কিরণে। নিজের আনন্দ খুঁজে পাই কদম ফুলের পাপড়িতে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অনেক দিন পর আপনার কবিতা পড়লাম। আজকের কবিতাটা বেশ সুন্দর হয়েছে।

আমার ভালোবাসার ছড়িয়ে দিলামগোলাপের পাপড়ির সৌরভে।
আমার হৃদয়ের আনন্দ দোলা দেয়
কদম ফুলের পাপড়িতে।

বিশেষ করে এই লাইনগুলো বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ চমৎকার মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা ভাবনার বহিঃপ্রকাশ কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। কবিতাটি আবৃত্তি করতে অনেক বেশি ভালো লেগেছে। সবমিলিয়ে এতো সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

মনের মধ্যে ছোঁয়া দিয়ে যাওয়া একটি কবিতা শেয়ার করেছেন আপনি। এই কবিতাটি যখন এখানে আপনি শেয়ার করেছেন তখন এই কবিতাটি পড়ে অনেক খুশি হলাম৷ একইসাথে আপনি এই কবিতার সবগুলো লাইন যেভাবে এখানে ফুটিয়ে তুলেছেন তা একদম অসাধারণ হয়েছে৷ ভাবনার বহিঃপ্রকাশ এই কবিতাটির মধ্য দিয়ে ভাবনা নিয়ে অনেক কিছুই আপনি ফুটিয়ে তুলেছেন৷ এই কবিতার সবগুলো লাইনই আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে৷ তার মধ্যে কয়েকটি লাইন আমার অনেক পছন্দ হয়েছে, সে লাইনগুলো হল:

আমার কল্পনা ছড়িয়ে দিলাম
রুদ্র উজ্জ্বল সূর্যের কিরণে।
আমার উদারতা দেখিয়ে দিলাম
বিশাল সমুদ্রের জলরাশিতে।

 2 years ago 

বেশ সুন্দর মতামত শেয়ার করেছেন। আপনার মতামত পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আমারও অনেক ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে। অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার কাছে খুব ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে ভাই এত চমৎকার মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলেই। কবিতাটি একেবারে অসাধারণ ছিল৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে মনের অনুভূতি গুলোই কবিতার মাধ্যমে প্রকাশ করা খুব সহজ। যদিও কবিতা লেখা আমার কাছেও খুবই কঠিন লাগে। যাই হোক ভাইয়া আপনার মনের অনুভূতিগুলো কবিতার প্রতিটি লাইনের মাঝে খুব সুন্দর ভাবে প্রকাশ করেছেন। এরকম কবিতাগুলো পড়তেও খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ‌

 2 years ago 

এত অসাধারণ মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি সবসময় বেশ চমৎকার কবিতা লিখে থাকেন। আজকে আপনি খুব সুন্দর করে ভাবনার বহিঃপ্রকাশ কবিতাটি লিখেছেন। আপনার কবিতার ভাষা অসাধারণ। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে কবিতাটি মনের গভীরতা দিয়ে লিখেছেন এই কারণে পড়তে খুব ভালো লাগলো। সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

কবিতাটি পড়ে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64603.72
ETH 1877.42
USDT 1.00
SBD 0.38