আর্ট :- আসন্ন বিজয় দিবস উপলক্ষে প্রাকৃতিক দৃশ্য।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি আর্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি আসন্ন বিজয় দিবস উপলক্ষে প্রাকৃতিক দৃশ্য আর্ট করলাম।
আসন্ন বিজয় দিবস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। প্রতিবছর ১৬ ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করে থাকি। এই দিনটায় আমরা আমাদের দেশকে বিজয় লাভ করতে পারি। যেহেতু আমাদের জন্য একটু স্পেশাল তার জন্য ভাবলাম এই দিন১৬ ডিসেম্বর উপলক্ষে আমি একটা আর্ট করি। আসলে যেহেতু আর্ট করতে ভালো লাগে, তাই জন্য এই দিবস উপলক্ষে একটা সূর্যাস্তের প্রাকৃতিক দৃশ্য তার ভেতরে বিজয়ীরা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম একটা আর্ট করার চেষ্টা করলাম। আর্ট করার পর দেখতে আমার নিজেরই ভীষণ ভালো লেগেছে। আশা করি আমার আর্ট আপনাকে তো ভালো লাগবে।
যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই আর্ট আমি ব্রাশ পেন ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও আর্ট করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।
আঁকার উপকরণ
• আঁকার বই
• ব্রাশ পেন
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর কালো রং দিয়ে নিচের অংশে ঘাসের মতো করে এঁকে নিলাম।
ধাপ - ২ :
এরপর আমি এর মধ্যে দুইটা মানুষ আঁকার চেষ্টা করলাম।
ধাপ - ৩ :
একজন পতাকা হাতে এমনকি আরেকজন রাইফেল হতে এঁকে নিলাম।
ধাপ - ৪ :
এরপর আমি পতাকা এর ভেতরে লাল এবং সবুজ দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৫ :
এরপরে হলুদ এবং কমলা রং দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে বাকি অংশটার মধ্যে লাল রং দিয়ে রং করে নিলাম।
ধাপ - ৭ :
এরপরে এর উপরের অংশে কালো রং দিয়ে কয়েকটা পাখি এঁকে দিলাম।
শেষ ধাপ :
এভাবে আমি পুরো পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | পেইন্টিং |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

বিজয় দিবস উপলক্ষে আঁকা প্রাকৃতিক দৃশ্যটি খুবই সুন্দর ছিলো।ধাপে ধাপে চিত্রপট গুলো সবার মাঝে শেয়ার করাতে এটি সবার জন্য অনেক সহজ হবে।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সবার জন্য যেন সহজ হয় তাই সুন্দর করে শেয়ার করার চেষ্টা করলাম ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
এখন বিজয়ের মাস। আর বিজয়ের মাস কে স্মরণ করে আজকে আপনি অনেক সুন্দর একটি আর্ট করে দেখানোর চেষ্টা করেছেন যেখানে। পতাকা এবং অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা দুইজন বালকের দৃশ্য। খুবই চমৎকার ভাবে আপনি হার্টের কাজগুলো সম্পন্ন করেছেন যেখানে পতাকা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ছেলেটা। খুব ভালো লাগলো সুন্দর এই কাজ দেখে।
আমার এই সুন্দর কাজ দেখে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।
আপু বিজয় দিবসকে সামনে রেখে খুবই চমৎকার আর্ট করেছেন। আপনার আর্ট সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই আর্ট দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার আর্ট আপনার কাছে সব সময় ভালো লাগে এটা ভাবতেই ভালো লাগছে।
ওয়াও আপু আজকে আপনার করা পেইন্টিংটি দেখে কিন্তু সত্যি সত্যি মনে হচেছ মুক্তিযুদ্ধের ছবি। আপনি তো দেখছি বেশ ক্রেয়েটিভ। আসলে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিকে এত সুন্দর করে পেইন্টিং করার মাধ্যমে সবার মাঝে মেলে ধরেছেন দেখে আমার বেশ ভালোই লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য ।
চেষ্টা করেছি এই স্মৃতিকে তুলে ধরে পুরো আর্ট সুন্দর করে করার জন্য।
আসন্ন বিজয় দিবস উপলক্ষে আপনি খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। বেশ চমৎারভাবে আপনি পেইন্টিং টি সম্পন্ন করেছেন। কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছে দেখতে। এই কলমগুলো দিয়ে আর্ট করলে খুব সুন্দর দেখা যায়। আর এগুলো দিয়ে আর্ট করাও কিছুটা সহজ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।
কালারটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি যেন এটা দেখতে আকর্ষণীয় লাগে।
ডিসেম্বর মাস বিজয়ের মাস। আপনি বিজয় দিবস উপলক্ষে অগ্রিম চমৎকার একটি অংকন আমাদের সামনে উপস্থাপন করলেন। এধরনের আর্ট গুলো সত্যি ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ। আপনার আর্টের প্রতিটি ধাপ বেশ চমৎকারভাবে আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। সবশেষে ফাইনাল লুকটা দারুন লেগেছে আমার কাছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার অংকনটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ সুন্দর করে করার চেষ্টা করেছি। ফাইনাল লুকটা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করলাম যেন সুন্দর লাগে।
বিজয় উপলক্ষে অপরূপ সৌন্দর্যময় এই চিত্র অঙ্কন করেছেন। সত্যি চিত্রটি যেন ফুটিয়ে উঠেছে এই বিজয়ের দৃশ্য। খুবই ভালো লাগলো আপনার আজকের এই চিত্র অংকনটি দেখে।
বিজয়ের বিশ্বটাকে এই সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম ভাইয়া। আপনার মন্তব্যটা পেয়ে ভালো লাগলো।
এই মাসটি বিজয়ের মাস ।যে মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙালি জাতি হিসেবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ফিরে পায়। তার পিছনে রয়েছে অনেক হারানো স্মৃতি কথা। আপনি বিজয় দিবস সামনে রেখে দারুন একটি আর্ট করেছেন। খুবই সুন্দর হয়েছে আপু । এতটা সুন্দর হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না । আপনার চিত্র সবসময় আমার কাছে অনেক ভালো লাগে।
ঠিক বলেছেন এটার পেছনে অনেক হারানো স্মৃতিকথা লুকিয়ে রয়েছে। আপনার প্রশংসা মূলক মন্তব্যটা পেয়ে ভালো লাগলো।